ঢাকা কলেজের সামনে হাতবোমা ফাটার পর ফের বন্ধ দোকান-সড়ক

বুধবার বিকালে ঢাকা কলেজের সামনে অন্তত এক ডজন হাতবোমার বিস্ফোরণের পর মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবারের ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতি আপাত শান্ত দেখে সকাল থেকে ওই এলাকায় যান চলাচল শুরুর পাশাপাশি মানুষও চলাচল করছিল। কিন্তু হাতবোমার বিস্ফোরণের পর নতুন করে সংঘর্ষের আশঙ্কায় পথচারীরা আবার সরে পড়তে থাকে। সেখানে কর্তব্যরত পুলিশ পরিদর্শক গিয়াস […]
সাদা পতাকা তুললেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা

এর মাধ্যমে ‘আর সংঘর্ষ নয়, শান্তি চাই’- এই বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা। মঙ্গলবার প্রথম প্রহর থেকে দিনভর নিউ মার্কেট এলাকার বিভিন্ন বিপণি বিতানের দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এই সংঘর্ষে এক পথচারী নিহত হন, আহত হয় অর্ধ শত ব্যক্তি। সংঘর্ষের কারণে মঙ্গলবার সারাদিনে ওই এলাকার […]
বায়ু দূষণ: পরিবেশের ডিজি, ৫ জেলা ডিসিকে হাই কোর্টে তলব

এ বিষয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আগামী ১৭ মে পরিবেশ অধিদপ্তরের ডিজি এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ডিসিকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। […]
‘সুরাহা না করে’ মার্কেট খুললে ফের বিক্ষোভ, হুঁশিয়ারি ঢাকা কলেজের ছাত্রদের

তাদের দাবি, ছাত্রদের উপর হামলা, কলেজের প্রশাসনিক ভবনে গুলি, কাঁদুনে গ্যাস ছোড়াসহ গত দুই দিনের পরিস্থিতির জন্য দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত নিউ মার্কেট খোলা যাবে না। সোমবার রাতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের দোকান মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ গড়ায়। মধ্যরাত থেকে মঙ্গলবার সারাদিন সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, তাদের […]
শান্ত নিউ মার্কেটে রাস্তায় নেমেছে গাড়ি, দোকান খোলার অপেক্ষা

বুধবার সকাল থেকেই ওই এলাকায় নিউ মার্কেট, নীলক্ষেত ও ঢাকা কলেজের সামনের সড়কে যান চলাচল শুরু হয়। সোমবার মধ্যরাতে সংঘর্ষ শুরুর পর থেকে সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তা ছিল কার্যত রণক্ষেত্র। ফের সংঘাত এড়াতে চন্দ্রিমা মার্কেট ও নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের সামনে সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। সকালে ঢাকা কলেজের প্রধান […]
পল্লবীতে ‘অস্ত্র চোরাকারবারি’ গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে পল্লবী থানা এলাকার ১২ নম্বর সেকশনের ই ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে রুহুল আমিন ওরফে রিপন নামের ৪৯ বছর বয়সী ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যক্তি ‘অস্ত্র ও গুলি বিক্রির জন্য’ পল্লবী এলাকায় এসেছে খবর পেয়ে তারা সেখানে যান। “এস […]
সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা ‘দেখা হবে’: শিক্ষামন্ত্রী

সোমবার রাতের সংঘর্ষের জেরে মঙ্গলবার আবার রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। সকাল থেকে হামলা-পাল্টা হামলা চললেও ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সক্রিয় হয় বেশ পরে। এর আগেই শিক্ষার্থী, ব্যবসায়ী, দোকানকর্মী, পথচারী মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ আহত হন। মঙ্গলবার রাতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসানের মৃত্যু হয় রাতে। […]
রাজধানীতে সকাল এল বৃষ্টি নিয়ে

ভোরের আলো ফোটার পর সকাল সাড়ে ৬টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। পৌনে ৭টার দিকে ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত কয়েক দিন ধরে, ঢাকাতেও ছিল দমবন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা। তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। আগের […]
ঢাকায় ৭০ কিলোমিটার গতির বাতাস নিয়ে কালবৈশাখী, ৪৪ মিলিমিটার বৃষ্টি

ভোরের আলো ফোটার পর সকাল সাড়ে ৬টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। পৌনে ৭টার দিকে ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি। দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত কয়েক দিন ধরে, ঢাকাতেও ছিল দমবন্ধ গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা। তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। আবহাওয়াবিদ […]
‘সিসি ক্যামেরার ভিডিওতে’ নিউ মার্কেটে সংঘাত শুরুর ভিন্ন কারণ

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শাহীন আহমেদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দোকানের রেষারেষি থেকে এই সংঘাতের সূত্রপাত বলে তিনি একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখতে পেয়েছেন। মঙ্গলবার প্রথম প্রহরে এক দফা সংঘর্ষের পর দিনভর সংঘর্ষ চলে নিউ মার্কেটসহ আশপাশের দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। এতে একজন নিহত এবং অর্ধশত আহত হয়। ঢাকা […]