৭ কলেজের শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা, সতর্ক পুলিশ

মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় দিনভর সংঘর্ষের পর রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা নামতে পারে বলে সতর্ক রয়েছে পুলিশও। সোমবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হলে তার জেরে রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষ চলে। এতে একজন নিহত এবং অর্ধশত আহত হয়। কলেজ শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষের কারণে নিউ […]
ব্যস্ত নিউ মার্কেট এলাকায় দিনভর সংঘাত, কার কী দায়?

রাজধানীর ব্যস্ত এলাকা নিউ মার্কেটের সামনে মঙ্গলবার দিনভর এই সংঘর্ষে মিরপুর সড়কের ওই অংশে গাড়ি চলাচল ছিল বন্ধ, তার প্রভাবে অন্য সব সড়কে ছিল তীব্র যানজট। রোজার মধ্যে ভোগান্তিতে পড়তে হয় পথে নামা সবাইকে। ঈদের আগে যখন জমজমাট বেচার-কেনার সময়, তখন এই সংঘর্ষের কারণে বড় ক্ষতি গোনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবার কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা […]
আহতদের দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

মঙ্গলবার রাতে প্রথমে তিনি সংঘর্ষে গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। পরে সেখান থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান। উভয় হাসপাতালে তিনি আহত শিক্ষার্থী ও অন্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সোমবার রাতে শুরু হওয়া এ সংর্ঘষ মঙ্গলবার দিনভর অব্যাহত থাকলে আহত […]
হলে থাকার ‘আশ্বাসে’ মুক্ত অধ্যক্ষ, শিক্ষার্থীকে দেখতে গেলেন স্কয়ারে

ক্যাম্পাস থেকে রাত সাড়ে আটটার দিকে বেরিয়ে তিনি পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে যান। কলেজের ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের এ ছাত্র ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। কলেজ ও হল বন্ধের ঘোষণা আসার পর মঙ্গলবার বিকাল সোয়া তিনটা থেকে ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় ঘিরে […]
ধানমণ্ডিতে ‘চোর সন্দেহে’ কিশোরকে পিটিয়ে হত্যা

মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয় বলে ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান। নিহত মো. পলাশ মিয়া (১৯) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রিকশা চালক জয়নাল আবেদিনের ছেলে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় […]
নিউ মার্কেটের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নিহতের নাম নাহিদ হাসান (২৩)। তিনি একটি ডি লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের চাকরি করতেন বলে তার স্বজনরা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত ৯টা ৪০ মিনিটে যখন নাহিদের মৃত্যু ঘোষণা করেন, তখন হাসপাতালে উপস্থিত তার স্ত্রী ডালিয়া সুলতানা কান্নায় […]
সনাতন ওষুধে ‘নজর ফেরাতে’ বললেন প্রধানমন্ত্রী

সনাতনী চিকিৎসার একটি জ্ঞানভাণ্ডার গড়ে তুলতে ভারতের গুজরাটে ‘গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন’ (জিসিটিএম) এর উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আশা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস গেব্রেইয়েসুস যৌথভাবে এর উদ্বোধন করেন। ভারত সরকারের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকৌশলে কেন্দ্রটি পরিচালিত হবে। ভিডিও বার্তায় […]
ধর্ষণ মামলায় জামিন পেয়ে আদালতেই বিয়ে

বিয়ে করার শর্তেই আসামি মো. হাসানুজ্জামানকে বিচারক জামিন দেন জানিয়ে বাদীর আইনজীবী বলেছেন, এরপর আদালতেই ১২ লাখ টাকা দেনমোহরে বাদী ও আসামির বিয়ে হয়। বিয়ের পর আসামি হাসানুজ্জামানকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জামিনের আদেশ হওয়ায় অচিরেই তিনি কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের সাবেক প্রকৌশলী হাসানুজ্জামানের বিরুদ্ধে গত ৬ মার্চ ওই নারী […]
নিউ মার্কেট এলাকা থমথমে, শিক্ষার্থীরা রাস্তায়

সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে আগের রাত থেকেই যানবাহন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় মারামরির বিরতিতে গাড়ির চাকা আর ওই পথে গড়ায়নি। রিকশা, অটোরিকশার মত দুয়েকটি বাহন সাহস করে চলার চেষ্টা করলেও ছাত্ররা তাদের সরিয়ে দেয়। পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, বিকালে দিক থেকে সংঘর্ষের তীব্রতা কমে আসছিল। সন্ধ্যায় […]
ঢামেক হাসপাতালের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মঙ্গলবার সকাল ১১টায় শিশুটিকে উদ্ধার করা হয়; যার বয়স আনুমানিক এক দিন হতে পারে বলে ধারণা পুলিশের। শাহবাগ থানার উপপরিদর্শক সুদীপ কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তখন শিশুটি মৃত বলে জানায়। ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি […]