শাহজালালে মার্কিন নাগরিকের বেল্টে ৬.৮ কেজি সোনা

শাহনাজ চৌধুরী নামের ওই নারী যুক্তরাষ্ট্র থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান বলে ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার মো. সানোয়ারুল কবির জানান। তিনি বলেন, “আমাদের কাছে খবর ছিল, অবৈধ স্বর্ণের একটি বড় চালানা আসছে। তাই আমরা সতর্ক ছিলাম। সেই তথ্যের ভিত্তিতে আমাদের নারী প্রিভেন্টিভ দল ৭ নম্বর বোর্ডিং ব্রিজে শাহনাজ চৌধুরীকে […]
অফিসগামীদের গাড়িতে উঠিয়ে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৫

গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল বারেক রানা (৫৫), মো. হিরু মোল্লা (৪০), মো. নিজাম উদ্দিন (৪৫), মো. জাকির হোসেন (৪৮) এবং মো. নজরুল ইসলাম (৪২)। সোমবার রাজধানীর বিভিন্ন স্থান এবং নরসিংদীর শিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুটি […]
নিউ মার্কেটের সেই ফটকের সামনে আবর্জনার স্তূপ

সোমবার মধ্যরাত থেকে চলা সংঘর্ষ মঙ্গলবার সকালে গড়ালে ওই ফটকের সামনে দেখা যায় ময়লার স্তূপ। নিউ মার্কেটের উত্তর-পূর্ব কোণের ৪ নম্বর ফটকের পাশাপাশি দুই নম্বর ফটকের (বলাকা সিনেমার বিপরীতে) সামনেও ময়লার স্তূপ দেখা যায়। নিউ মার্কেটের দোকানকর্মীদের অভিযোগ, সংঘর্ষের জের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকালে ভ্যানে করে আবর্জনা এনে ফেলে রেখে যায়। উদ্দেশ্য দোকান যেন […]
দু’একদিনেই যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সচিবালয়ে মঙ্গলবার ঈদুল ফিতরের আগে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থতি নিয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। যানজট মোকাবিলায় উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সাথে সাথে আমাদের নিরাপত্তা বাহিনী,পুলিশ বিভাগ যথাসাধ্য চেষ্টা করছেন। “আগামী সাত দিনে তারা কী করবেন তার একটি কর্মপদ্ধতিও তারা বের করেছেন। আশা করি দু’একদিনের […]
নিউ মার্কেটে সংঘর্ষে আহত অর্ধশত

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও হাসপাতালে খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত আহতদের মধ্যে শিক্ষার্থী ও দোকানকর্মী ছাড়াও রয়েছেন পথচারী, হকার, সাংবাদিক। এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক শিক্ষার্থী ভর্তি আছেন স্কয়ার হাসপাতালে। খাবারের দাম দেওয়া নেওয়া নিয়ে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী এবং নিউ মার্কেটের একটি দোকানের কর্মীদের […]
ছাত্রাবাস খালি করতে বলে অবরুদ্ধ ঢাকা কলেজের অধ্যক্ষ

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করতে বলা হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেখানে গিয়ে বলেন, “হল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। প্রয়োজনে মার্কেট বন্ধ হবে। কিন্তু শিক্ষার্থীদের আবাসিক হল নয়।” এক […]
ঢাকা কলেজের হল বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, অধ্যক্ষ অবরুদ্ধ

মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মে পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা প্রত্যাখ্যান করে বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব […]
নিউ মার্কেটে সংঘর্ষের জেরে রাজধানীতে তীব্র যানজট

মঙ্গলবার দুপুরে এলিফেন্ট রোড, বাংলা মোটর, ফার্মগেইট, কারওয়ানবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, আজিমপুর, মীরপুর রোডসহ আশ-পাশের এলাকায় তীব্র যানজটে থেমে থেমে যানবাহন চলতে দেখা যায়। তীব্র গরমের মধ্যে যানজটে বাসের ভেতরেই দীর্ঘ সময় বসে থাকতে হয় দূরের গন্তব্যের যাত্রীদের। এলিফেন্ট রোডের বাটা সিগন্যালের কাছ থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সড়কে দুপুর ১১টা থেকে যানজটে আটকা যাত্রীদের […]
সংঘর্ষ: ঢাকা কলেজের ছাত্রাবাস খালি করার নির্দেশ

মঙ্গলবার বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা […]
নিউ মার্কেটে সংঘর্ষের মধ্যে সাংবাদিকরাও আক্রান্ত, অ্যাম্বুলেন্স ভাঙচুর

সংঘর্ষের ঘটনা নিয়ে ‘সঠিক তথ্য না দেওয়ার’ অভিযোগ তুলে লাইভে থাকা সাংবাদিকদের বাধাও দিয়েছেন তারা। এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়, যা বেলা আড়াইটার […]