সেই তরুণীকে কানাডায় যেতে দিতে হাই কোর্টের রায়

পারিবারিক এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রোববার হাই কোর্টে দেওয়া রায়ে ১৯ বছরের ওই তরুণীর কানাডা যাওয়ার পক্ষে রায় দিয়েছে। জন্মসূত্রে কানাডীয় ওই তরুণীকে আইনি প্রক্রিয়া শেষে সে দেশের প্রতিনিধির হাতে হস্তান্তর করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ থেকে এ রায় আসে। আদালত […]
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: গ্রেপ্তার দেখানো হল আশীষ চৌধুরীকে
আশীষ রায় চৌধুরী। তাকে এই মামলায় গ্রেপ্তারের আদেশ রোববার দেন ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। গত ৫ এপ্রিল গ্রেপ্তার আশীষকে ১৭ এপ্রিল আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে গত ১১ এপ্রিল নির্দেশ দিয়েছিলেন এ বিচারক। সে অনুযায়ী এদিন তাকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। গত ৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি বাসা […]
‘আটকে থাকা’ ৩৫ ঊর্ধ্বদেরও এমপিওভুক্তির সিদ্ধান্ত

রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্বান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করা হবে। যে কোনো বিভাগে ইন্ডেক্সধারী হলে, সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিও করাতে হবে না। মূলত কোর্টের রায় বাস্তবায়নের […]
অবৈধ সম্পদ: রিজেন্টের সাহেদের বিচার শুরু

ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রোববার সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২০ মে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন। এদিন সাহেদের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন বলে জানান দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিচারক অভিযোগ পড়ে শোনালে […]
‘মজুরির টাকা না পেয়ে’ বাসের সুপারভাইজারকে হত্যা, হেলপার গ্রেপ্তার

ওই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে নরসিংদীর মাধবদী থেকে নতুন হেলপার মো. ইউসুফ ভুইয়াকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান। ২৫ বছর বয়সী ইউসুফ এক সময় ‘ভবঘুরে জীবনযাপন’ করতেন। প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে ইকোনো সার্ভিসের চালকের সহকারী হিসাবে কাজ পেয়েছিলেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে রোববার সিআইডির কার্যালয়ে এক […]
শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডের নামে অশ্লীলতা’ বন্ধের নির্দেশ হাই কোর্টের

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদযাপনের নামে এ ধরনের ‘কুরুচিপূর্ণ ও আপত্তিকর’ কর্মকাণ্ড বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, […]
ঈদের সময় প্রতিদিন ঢাকা ছাড়বে ৩০ লাখ মানুষ: জরিপ

বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা কেন্দ্রের পরিচালক হাদিউজ্জামান বলছেন, দেশের পরিবহন ব্যবস্থায় দিনে ১৬ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। বাকি ১৪ লাখ মানুষকে ঈদযাত্রা করতে হবে ‘বিকল্প উপায়ে’। আর সেই বিকল্প উপায় হল- বাস, ট্রেন বা লঞ্চের ছাদ বা ট্রাকে কিংবা অন্য কোনো উপায়ে; অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে। রোববার যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে জরিপের […]
সহায়তা চেয়ে উল্টো নির্যাতিত হওয়ার অভিযোগ: ৩ পুলিশ বরখাস্ত

শনিবার ওই ঘটনার আট দিন পর যাত্রাবাড়ী থানা পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগ। তদন্ত কমিটির দায়িত্বে থাকা পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল ইসলাম বলেন, “পুলিশের তিন সদস্যকে অপেশাদার আচরণের কারণে বরখাস্ত করা হয়েছে। “আর রাস্তার জমি নিয়ে ওই দুই প্রতিবেশীর বিবাদ দীর্ঘদিনের। তাদের […]
ঈমান ধরে টানাটানি করলে ‘বুকে লাগে’: কায়কাউস

শনিবার এফবিসিসিআই সম্মেলন কক্ষে ‘এলডিসি পরবর্তীতে রপ্তানির চ্যালেঞ্জ: বেসরকারি খাতের জন্য বিকল্প’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি চলমান মেগা গ্রকল্পগুলোতে দুর্নীতির যে অভিযোগ তোলে, সেই প্রসঙ্গ টেনে কায়কাউস বলেন, “ওনারা (সিপিডি) বললেন, আমাদের বৃহৎ বৃহৎ প্রকল্পে দুর্নীতি হচ্ছে। আমাদের কোন প্রকল্প নিজেদের অর্থায়নে হচ্ছে বলেন? “মাতারবাড়ি আল্ট্রা সুপার […]
মুজিবনগর দিবস রোববার

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণের নির্বাচিত সংসদের নেতৃত্বের সরকার পুরো বিশ্বের সামনে সেদিন আত্মপ্রকাশ করে। ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র পাঠ করা হয় সেদিন। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর […]