ক্যাটাগরি

দোহারে পদ্মার তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদ্মা সেতুর উজানে দোহারের মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে।   প্রকল্পটি সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন […]

মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে ঢাকায় এনে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৪

রাজধানীর রামপুরা-হাতিরঝিল এলাকা থেকে শুক্রবার গভীররাতে এই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কামরুল আহম্মেদ (৪২), খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহম্মেদ (৩৮) ও জামাল (৪২)। তাদের কাছ থেকে ২৭টি পাসপোর্ট, জাল ভিসা ও ভুয়া টিকেট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গত ১২ এপ্রিল মৌলভীবাজারের […]

হাওরে ‘বন্যার ঝুঁকি’, পাকা ধান দ্রুত কাটার পরামর্শ

এ তিন জেলার পাশাপাশি উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদনদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার সিলেটে সারিগোয়াইন নদীর দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে কেন্দ্রের তথ্যে দেখা গেছে। আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টিপাতে এসব জেলার নদনদীর পানি আরও কিছু স্থানে […]

আইসিডিডিআর,বিতে ১৫ দিনে ১৮ হাজার ডায়রিয়া রোগী

তবে মার্চ থেকে শুরু হওয়া ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব গত কয়েকদিনে কিছুটা কমে আসায় এ হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসছে। তবে এ সংখ্যা খুব বেশি নয়; প্রতিদিন কমছে ৫০ জনের মত। ঢাকায় উদরাময় গবেষণার আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ১৫ ঘন্টায় ৬১৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। আর ১ এপ্রিল […]

এখন কুশিক্ষা সর্বত্র: অধ্যক্ষ হামিদা আলী

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী এখন নিজেই গড়ে তুলেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ৷ শ্রেণিকক্ষের আলোচনার সূত্র ধরে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের কারাবাসের প্রেক্ষাপটে ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে হামিদা আলী খোলামেলা কথা বলেছেন বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষা, ধর্ম, ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে৷ ডয়চে ভেলে: […]

লালবাগের আগুনে পুড়ল ৪ প্লাস্টিক কারখানা

শুক্রবার দুপুরে বউ বাজার এলাকায় টিনশেডের একটি কারখানা থেকে আগুন অন্যগুলোতে ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই চারটি কারখানা পুড়ে যায়; যেগুলোতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রি তৈরি করা হত। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর […]

সরকারি জমি ব্যাংকে দিয়ে ১৫ কোটি টাকা আত্মসাত

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জমির বিরোধে একটি হত্যা চেষ্টার ঘটনার তদন্ত করতে গিয়ে জালিয়াতির ওই ঘটনা বেরিয়ে আসে। গ্রেপ্তাররা হলেন, গোলাম ফারুক (৫০) ও ফিরোজ আল মামুন (৩৫)। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মঈন […]

সরকারি জমি ব্যাংকে দিয়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জমির বিরোধে একটি হত্যা চেষ্টার ঘটনার তদন্ত করতে গিয়ে জালিয়াতির ওই ঘটনা বেরিয়ে আসে। গ্রেপ্তাররা হলেন, গোলাম ফারুক (৫০) ও ফিরোজ আল মামুন (৩৫)। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মঈন […]

শিক্ষক পরিচয়ে ২১ বছর পালিয়ে ছিলেন জঙ্গি শফিকুর

বৃহস্পতিবার বর্ষবরণের দিন তাকে গ্রেপ্তারের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, শফিকুর নাম পাল্টে হন আব্দুল করিম। নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় এ নামে শিক্ষকতা করেন। ছদ্মনামেই ওই এলাকার একটি মসজিদে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে ইমামতি করতেন। “রমনা বটমূলে […]

বাসের আগাম টিকেট বিক্রির শুরুতে সেই ভিড় নেই

শুক্রবার এসব কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট। তবে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি। অন্যান্য বছর বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই কাউন্টারের সামনে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তবে এবার ঢাকার শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর কয়েকটি বাস কাউন্টার ঘুরে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। হানিফ […]