পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পান তারা। অগ্নি নির্বাপক বাহিনীর ৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পান তারা। অগ্নি নির্বাপক বাহিনীর ৮টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বেলা ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে […]
দোলেশ্বর হানাফিয়া মসজিদ: নতুন-পুরনোর মেলবন্ধন
মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 15 Apr 2022 11:22 AM BdST Updated: 15 Apr 2022 11:22 AM BdST ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর হানাফিয়া মসজিদের বয়স দেড়শ বছরের বেশি। আদি রূপ আর ঐতিহ্য ধরে রেখে সুনিপুণভাবে মসজিদটি সংস্কার করা হয়েছে কয়েক বছর আগে।পাশেই নির্মাণ করা হয়েছে আধুনিক স্থাপত্য রীতির নতুন আরেকটি […]
ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না: ইসি

নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপসহ কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ দেওয়া লাগবে না। সেই সঙ্গে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। ‘দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ প্রসঙ্গে’ নির্দেশনা উপজেলা/থানা নির্বাচন পর্যায়ের রেজিস্ট্রেশন কর্মকর্তাদের বুধবার পাঠানো হয় […]
ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, রাজশাহীতে তাপদাহ

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের মধ্যে বৃহস্পতিবার রাতে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হয় ঢাকায়। রাত ৯টার পরে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ ৫২ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। স্বল্প সময়ের সামান্য বৃষ্টিতে বৈশাখের প্রথম দিনের অস্বস্তিকর গরমের রেশ সামান্য কেটেছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “ঝড়-বৃষ্টির মওসুম মাত্র শুরু হল। এমন আবহাওয়া গরমের এ সময়ে […]
মেরামত শেষে বিমানের এক বোয়িং উড়ল, আরেকটি অপেক্ষায়

গত রোববার ঢাকার শাহজালাল বিমানবন্দরে হ্যাঙ্গারে ঢোকার সময় বোয়িং দুটির মধ্যে ধাক্কা লেগেছিল। তাতে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঙ্গারে ঢোকানোর সময় ধাক্কা, বিমানের ২ বোয়িং ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। ফাইল ছবি চার দিন পর বৃহস্পতিবার বিমানের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত দুটি উড়োজাহাজকেই উড্ডয়নক্ষম […]
রমনা বটমূলে বোমা হামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

এই আসামির নাম মুফতি শফিকুর রহমান। তিনি ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায়ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বাংলা বর্ষবরণের দিন বৃহস্পতিবার শফিকুরকে গ্রেপ্তারের খবর জানায় র্যাব। সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক এসএমএসে বলা হয়, “বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি […]
অপহরণ করে অঙ্গ বিক্রি করে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ৪

গ্রেপ্তাররা হলেন- মো. আরিফুল ইসলাম মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান (৫২)। বুধবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অপহৃত আনোয়ারুল ইসলামকে (২২) উদ্ধার করা হয় বলে র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল র্যাবের কাছে লিখিত অভিযোগ আসে, […]
নব আনন্দে জাগালো বৈশাখ

বৃহস্পতিবার ভোরের সোনালি আভায় ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে নিয়েছে বাঙালি; যে জায়গাটি ষাটের দশকের শেষভাগ থেকে বাংলা বর্ষবরণ আয়োজনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। পুরুষদের কেউ কেউ পাঞ্জাবি-পাজামা আর নারীদের অনেকে লাল-সাদা শাড়ির সঙ্গে খোঁপায় ফুল জড়িয়ে হাজির হয়েছিলেন রমনায়; আলপনায় কপোল রাঙিয়ে বাবা-মায়ের হাত ধরে প্রাণের মেলায় এসেছিল শিশুরাও। দর্শকদের স্বতঃস্ফূর্ত […]
পল্লবীতে এক কেজি ‘হেরোইনসহ’ দুজন গ্রেপ্তার

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। এরা হলেন, মো নুরুন্নবী ওরফে বিদ্যুৎ (৪৫) ও মো. আজমাইন সেখ (৩৯)। র্যাব কর্মকর্তা বীণা বলেন, “পল্লবী এলাকায় হেরোইন কেনাবেচার খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি চামড়ার ব্যাগ থেকে এক কেজি হেরোইন […]