রাজধানীর রাস্তায় কভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

ঢাকার হাজারীবাগ থেকে মোটরসাইকেলে গাজীপুর যাওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে তারা দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ১৮ বছর বয়সী অনিক হাজারীবাগের একটি গ্যারেজে কাজ করেন। ৪৩ বছর বয়সী হনুফা বেগম তার ফুপু। আর ৪০ বছর বয়সী এনামুল হক একই এলাকার আরেকটি রিকশার গ্যারেজে চাকরি করতেন। […]
রঙে ফেরার মঙ্গলযাত্রায় নির্মল আগামীর প্রত্যাশা

মুখোশের মুখে বাঘ আছে, আছে হুতুম পেঁচা; ওই যে মাথা উঁচিয়ে রাজা আর রানি, পেছনেই ডাগর চোখের ঘোড়া, ডানা মেলে উড়াল দিচ্ছে মাছ। আছে লাল আর কমলা; হলুদ, সবুজ, সাদারাও। বৈশাখের প্রথম প্রভাতে ঢাকার রাস্তায় শোভাযাত্রা করে তারা গাইল- ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। রজনীকান্ত সেনের গান থেকে ওই পংক্তিকে প্রতিপাদ্য করেই বৃহস্পতিবার […]
‘মন, জাগো মঙ্গল লোকে’

মহামারীর অমঙ্গলে বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব দুবছর ছিল ফিকে, বৃহস্পতিবারের সূর্য জানাল, সে এসেছে নতুন বারতা নিয়ে। নারী-পুরুষের রঙিন সাজে, শিশুর মুখে ফুটে ওঠা আনন্দের হাসি আর বর্ণিল পোশাকে, কপোলে আঁকা আলপনায়, ছায়ানটের গানে আর শোভাযাত্রার মুখোশে, টেপা পুতুলে- বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে নেওয়ার পালা। বৈশাখের প্রথম সকালে বৃহস্পতিবার রমনা বটমূলে গানে গানে নতুন […]
ঢাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক আতিউর আড়াই বছরে লিখেছেন ২৩টি বই

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে আতিউর রহমান তার আড়াই বছরের কার্যক্রম তুলে ধরেন। আতিউরের ২৩টি বই লেখার তথ্য জেনে দায়িত্বশীলতার জন্য তাকে প্রশংসায় ভাসান উপাচার্য আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির, ইতিহাস বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. নাসির উদ্দিন মুন্সী […]
বৈশাখের রঙ ফেরার পালা

করোনাভাইরাস মহামারীর হানায় বর্ষবরণের এই সার্বজনীন উৎসব হয়ে পড়েছিল ফিকে, দুই বছর বাদে এবার তার রঙ ফেরার অপেক্ষায় সবাই। নিষ্প্রাণ সেই সময় পেরিয়ে আবার জমে ওঠার অপেক্ষায় রমনার বটমূল, ‘নব আনন্দে জাগো’র প্রত্যয়ে। বর্ণিল হবে মঙ্গল শোভাযাত্রাও, সব মালিন্য দূর করার আবাহনে। সব প্রস্তুতি সম্পন্ন, এখন বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে […]
পালাউয়ের প্রেসিডেন্টের সঙ্গে মোমেনের সাক্ষাৎ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পালাউয়ের করর শহরে সপ্তম ‘আওয়ার ওশেন (আমাদের মহাসাগর)’ সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন এফ কেরির আমন্ত্রণে এ সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এখন পালাউ সফর করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে মোমেন ও সুরাঙ্গেল বাংলাদেশ ও পালাউয়েরমধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক […]
সুপ্রিম কোর্টের ‘অসাধু’ কর্মকর্তাদের হুঁশিয়ার করলেন প্রধান বিচারপতি

বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা অদম্য উৎসাহ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু কতিপয় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার এবং বিভিন্ন সেকশনের সুপারসহ অসাধু কিছু কর্মকর্তার জন্য তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। “একজন সেকশন সুপার বা একজন বেঞ্চ […]
ভূমি অপরাধ: প্রস্তাবিত আইনে তাৎক্ষণিক শাস্তির সুপারিশ

বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাবিত আইনটি খসড়া চূড়ান্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সংশ্লিষ্ট আইনের ওপর নাগরিক ও অংশীজন থেকে প্রাপ্ত মতামতের ওপর আলোচনা হয়। আলোচনার মাধ্যমে পাওয়া সুপারিশের ভিত্তিতে প্রাথমিক খসড়ার প্রয়োজনীয় সংশোধন এনে প্রথমে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভাষা প্রমিতীকরণের জন্য। পরে তা মন্ত্রিপরিষদ বিভাগে […]
‘গৎবাঁধা’ মার্কিন প্রতিবেদনে মৌলিক তথ্যে ভুল: শাহরিয়ার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নে তিনি সরকারের এই প্রতিক্রিয়া তুলে ধরেন। ঢাকার গুলশানে লেইক শোর হোটেলে বুধবার এসডিজি বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: আসিফ মাহমুদ অভি প্রতিমন্ত্রী বলেন, “প্রতিবেদনটি কেবল প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক প্রতিক্রিয়ায় বলতে […]
রডের বাজারে ‘কয়েক স্তরে’ কারসাজি: ভোক্তা অধিদপ্তর

বুধবার কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ে নির্মাণ ব্যবসায়ী এবং রড ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলাপের পর অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ কথা বলেন। সম্প্রতি নির্মাণ কাজের অন্যতম প্রধান এ উপকরণটির দাম টন প্রতি ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়ে ৯০ থেকে ৯২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত তিন মাস ধরে দাম বাড়ার এক পর্যায়ে ইউক্রেইন […]