আদালতে ‘ঢুকতে চাওয়ায়’ সাংবাদিককে ‘হেনস্তার’ অভিযোগ

বুধবার রায় ঘোষণার কিছুক্ষণ আগে খবর সংগ্রহের জন্য মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় এজলাস কক্ষে ঢুকতে চাওয়া নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুপুর পৌণে ১২টারর দিকে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। ঢাকা ট্রিবিউনের আদালত প্রতিবেদক সানাউল ইসলাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ের আগে […]
যুব উন্নয়নে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তদন্তের সুপারিশ

বিষয়টি তদন্ত করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোখলেছুর রহমানের বিরুদ্ধে জ্যেষ্ঠতা তালিকা লঙ্ঘন করে অর্থের বিনিময়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে তৃতীয় শ্রেণির […]
প্রাথমিকে নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবেদনকারীর নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা বা উপজেলা পর্যায়ের পরীক্ষা হবে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে […]
মালয়েশিয়ায় বসে দুর্নীতি: খায়রুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা
এম খায়রুজ্জামান। ছবি: ফ্রি মালয়েশিয়া টুডে দুদকের উপ-পরিচালক আনায়ারুল হক বাদী হয়ে বুধবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। খায়েরুজ্জামানের বিরুদ্ধে এজাহারে বলা হয়, “তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনার হিসেবে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত […]
ডিজিটাল পদ্ধতির জনশুমারিতে মিলবে ‘বিশুদ্ধ’ তথ্য: পরিকল্পনামন্ত্রী

দেশের সকল মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহ গণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গণমাধ্যমের কাছে দেশের ইতিহাসের ষষ্ঠতম এই জনশুমারির বিস্তারিত তুলে ধরতে বুধবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একটি কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “গত বছর […]
ঈদযাত্রা: ঢাকায় কোন কেন্দ্রে মিলবে ট্রেনের কোন গন্তব্যের টিকেট

বুধবার রাজধানীর রেলভবনে ঈদের আগাম টিকেট বিক্রি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা তুলে ধরেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, “৩ মে ঈদ হবে এটা ধরেই আমরা রেলের ঈদযাত্রার পরিকল্পনা সাজিয়েছি। টিকেট বিক্রি করার ক্ষেত্রে কমলাপুরে সমস্ত যাত্রীর একটা বিরাট ভিড় থাকে। যাত্রীদের সুবিধার জন্য এবার রাজধানীর পাঁচটি কেন্দ্র থেকে […]
সামরিক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

শাহ্ আলী থানা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইয়াসিন আরাফাত তুষার (২৮) ও আল আমিন ওরফে হীরা (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ইউনিফর্ম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। র্যাব-৪ জানায়, এক নারীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার […]
ফরিদপুর থেকে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

ইয়ামিন খান (৩৩) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার ফরিদপুরের মধুখালীর আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয় বলে সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটিইউ জানায়, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ইয়ামিন ২০০৯ সাল থেকে হিযবুত তাহরীর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। “এ বছরের ১৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘হিযবুত তাহরীর মিডিয়া কার্যালয় উলাইয়া বাংলাদেশ’ […]
ধর্মে-ধর্মে বিভেদ থাকবে না, এমন দেশ গড়তে হবে: শেখ হাসিনা

তিনি বলেছেন, “বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে আসুন, বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। “যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে কোনো বিভেদ। পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি।” ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে বুধবার জাতির […]
সরকার চুপচাপ বসে নেই: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারীতে গত দুই বছর উদযাপনহীন বর্ষবরণের পর এবার পরিস্থিতির উন্নতিতে যখন নানা আয়োজন, তখন ইউক্রেইন যুদ্ধ নামিয়ে এনেছে নতুন সঙ্কট। বঙ্গাব্দ ১৪২৯ উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা জানাতে বুধবার জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসা প্রধানমন্ত্রী বৈশ্বিক সঙ্কট ও সরকারের তৎপরতা সবিস্তারে তুলে ধরেন দেশবাসীর কাছে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারী, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভুত […]