ক্যাটাগরি

নববর্ষের শুভেচ্ছা নিয়ে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী

বুধবার সন্ধ্যায় দেওয়া তার এই ভাষণ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে আগেও এমন ভাষণে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন সরকার প্রধান। এবারের ভাষণের শুরুতেই শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “জাগতিক নিয়মের পথ-পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর- ১৪২৯ বঙ্গাব্দ। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।” করোনাভাইরাস মহামারীর […]

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বুধবার জামালপুরে এক ইফতার মাহফিলে এই সংখ্যা প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন সেই সংখ্যা ঠিক হলেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি প্রতিমন্ত্রী।  মহামারীর […]

রাজাকারের তালিকা করবে নতুন উপ-কমিটি

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন উপ-কমিটি গঠন করা হয়। আগের উপ-কমিটির মতোই নতুন কমিটিরও আহ্বায়ক হয়েছেন মো. শাজাহান খান। বাকি দুই সদস্য হলেন- জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের এ বি তাজুল ইসলাম। রাজাকারদের তালিকা তৈরির লক্ষ্যে ২০২০ সালের ৯ অগাস্ট প্রথম ছয় সদস্যের একটি উপ-কমিটি গঠন […]

ধর্মঘট উঠলেও ট্রেনের সূচি আর টিকেট বিড়ম্বনায় নাজেহাল

ট্রেনটি ছাড়ার কথা ছিল বুধবার সকাল ৬টা ২০ মিনিটে, কিন্তু রেল শ্রমিকদের ধর্মঘটে তা আটকে যায়। দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার হলে বেলা ২টার খানিক আগে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ধর্মঘটের কারণে সকাল থেকেই কোনো ট্রেন ছেড়ে যায়নি দেশে। আর তাতে স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। […]

‘স্বীকারোক্তি আদায়ের’ নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগের আব্বাস

দীর্ঘ প্রতীক্ষার পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হয়েছে বুধবার, কিন্তু নিজের উপর ঘটে যাওয়া নির্যাতনের বিচার পাওয়ার কোনো পথ জানা নেই আব্বাসের। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদের উপর হামলা হলে পর দিন এর প্রতিবাদে মিছিল করে ছাত্রলীগ। সেখান থেকেই আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতা আব্বাসকে। […]

যুক্তরাষ্ট্রে এত গুম কেন? প্রশ্নের মুখে দূতাবাস কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে মঙ্গলবার দেশভিত্তিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশ এবং অঞ্চলের ২০২১ সালের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, সরকার কিংবা সরকারের এজেন্টদের মাধ্যমে নাগরিকদের অমানবিক শাস্তি, নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে জীবন-সংকটাপন্ন পরিস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিশোধ, বিচার বিভাগের স্বাধীনতায় বাধা, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা, […]

শাহবাজকে অভিনন্দন শেখ হাসিনার

বুধবার এক ফেইসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে পাকিস্তানের নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানান শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “এই অঞ্চলের সার্বজনীন মঙ্গলের স্বার্থে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো অঞ্চলের একযোগে কাজ করার উপর শুভেচ্ছা বার্তায় জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।” বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন গত সোমবার […]

হুমায়ুন আজাদ হত্যা: বিলম্বিত রায় দ্রুত কার্যকরের দাবি

দেড় যুগ আগে একুশে বইমেলার বাইরে বহুমাত্রিক লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার ঘটনায় চার জঙ্গির ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন। সর্বোচ্চ সাজার পাশাপাশি চার আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। দণ্ডিত আসামিদের মধ্যে কারাগারে থাকা দুই আসামি […]

ঈদের ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা বগি

বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশে বাসে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও ট্রেনে নারীদের জন্য এই ধরনের বন্দোবস্ত এটাই প্রথম। ঈদের ভিড়ে নারীদের দুর্ভোগ লাঘবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে […]

প্রতি জেলায় সিনেপ্লেক্স, উপজেলায় কালচারাল কমপ্লেক্স চান প্রধানমন্ত্রী

এই লক্ষ্যে সরকারের এক হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের কথা তুলে ধরে প্রতিটি উপজেলায় ‘কালচারাল কমপ্লেক্স’ গড়ে তোলার লক্ষ্যের কথা বলেছেন তিনি। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান। মানুষের বিনোদনের ‘একটি অবলম্বন প্রয়োজন’ মন্তব্য করে তিনি বলেন, নতুন প্রযুক্তির আগমনেও অনেক জায়গায় […]