ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। মিজানুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, “দুই মাসের জামিন দিয়েছে আদালত। তবে আরেকটি মামলায় তার জামিন প্রশ্নে রুল বিচারাধীন থাকায় আপাতত তিনি বের হতে পারবেন না।” সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জন এবং দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের […]
আটকে গেল সম্রাটের মুক্তি

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান বুধবার এ মামলায় তার জামিন আবেদন নাকচ করে দেন। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এদিন শুনানিতে ‘অসুস্থতা, দীর্ঘ করাবাস এবং মামলার ত্রুটি বিবেচনায়’ জামিন দেওয়ার আর্জি জানান। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত নথি পর্যালোচনার জন্য আদেশ অপেক্ষমাণ রাখে। […]
‘গৎবাঁধা’ রায়, বললেন হুমায়ুন আজাদের ভাই

হুমায়ুন আজাদের ছোটো ভাই মঞ্জুর কবির বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফাঁসির রায় হয়েছে? ওই গৎবাঁধা। যাদের ফাঁসি হল তারা আদৌ ছিল না কিনা কে জানে? যে মূল আসামি তাকেইতো মামলায় রাখা হয়নি। প্রতিক্রিয়া দিয়ে কী হবে, ভাইতো ফিরবে না। “যিনি নিহত হয়েছেন, তিনি (হুমায়ুন আজাদ) হামলায় আহত হওয়ার পর দেলাওয়ার […]
ট্রেনের টিকেট কিনতে দেখাতে হবে সবার পরিচয়পত্র

অর্থাৎ, কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে যান, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে, আগের মত একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকেট মিলবে না। ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, “টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে […]
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বলেন, “১৪২৯ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে।
‘প্রযুক্তি কাজে লাগিয়ে সংস্কৃতি চর্চায়’ জোর প্রধানমন্ত্রীর

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান। পুরো বাংলাদেশে এখন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আজকে এই যে আটটি জেলার সকলের সঙ্গে একই সঙ্গে আমি গণভবনে বসে কথা বলছি, এতে আপনাদের সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে বা এর মাধ্যমে আমরা যে […]
আক্রান্ত হুমায়ুন আজাদ: সেই রাতে যা ঘটেছিল

কিন্তু ঘাতকেরা চাইল প্রথাবিরোধী এই লেখককে পৃথিবী থেকে সরিয়ে দিতে; ছুরি-চাপাতি নিয়ে হামলে পড়ল তার উপর। চাপাতির আঘাতে রক্তাক্ত হয়েও প্রাণে বেঁচে যান অধ্যাপক হুমায়ুন আজাদ। চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হলেও সেই আঘাতের পর তার জীবন প্রদীপ জ্বলেছিল মাত্র ছয় মাস। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলার নির্ধারিত সময় যখন শেষ হচ্ছে, তখন পায়ে হেঁটে […]
রেলমন্ত্রীর প্রতিশ্রুতিতে ৬ ঘণ্টা পর ট্রেন ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকে এ ধর্মঘটের কারণে বুধবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সারাদেশে কোনো ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ পরিস্থিতিতে বেলা ১১টার দিকে কমলাপুর স্টেশনের বিশ্রামাগারে আন্দোলনরত রেলকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বৈঠক শেষে দাবি পূরণের […]
হুমায়ুন আজাদ হত্যা: ৪ জঙ্গির ফাঁসির রায়

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি চার আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। দণ্ডিত আসামিদের মধ্যে কারাগারে থাকা দুই আসামি নিষিদ্ধ জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন এবং আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ রায়ের […]
হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়ের অপেক্ষা, আদালতে কড়া নিরাপত্তা

বুধবার সকাল থেকেই আদালত এলাকায় পুলিশের অবস্থান বাড়ানো হয়েছে। পাশাপাশি রিজার্ভ পুলিশও রয়েছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান। আদালতের পেশকার সাইদুর রহমান বলেন, ২০০৪ সালের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা হবে বেলা ১২টার দিকে। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন রায় ঘোষণা করবেন। কারাগারে থাকা দুই আসামি নিষিদ্ধ জঙ্গি দল […]