ক্যাটাগরি

২৫০০ ফেইসবুক আইডি ‘হ্যাক’: ‘ব্ল্যাকমেইলে’ পঞ্চম শ্রেণি পাস যুবক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রোববার রাতে ঢাকার আশুলিয়া থেকে লিটন ইসলাম (২৮) নামের এ যুবককে গ্রেপ্তার করে। অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, লিটন প্রথমে অনলাইনে ফিশিং লিংক তৈরি করে ছবি ও ভিডিও যুক্ত করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। “শেয়ার করা লিংকে […]

‘নেশার টাকা’ আর ‘দেনার দায়’ মেটাতে ফুপাকে খুন

ঢাকার উত্তরায় ২৫ দিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। গ্রেপ্তাররা হলেন- মো. মুসলিম (২০), এবং মো. আবু সাফি (২৫)। তাদের কাছ থেকে শাটার গান, চার রাউন্ড গুলি, অলঙ্কার এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়েছে। গত ১৫ মার্চ দুপুরে […]

শিক্ষকদের সোশাল মিডিয়া হ্যান্ডলে নজর রাখবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ২৭ সদস্যবিশিষ্ট চারটি কমিটি গঠন করা হয়েছে। অধিদপ্তরের এক অফিস আদেশে আরও জানানো হয়েছে, এছাড়া ৮ সদস্যবিশিষ্ট ‘সোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাছে প্রধান কার্যালয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের চারটি কমিটি প্রতিবেদন ও […]

ঢাকার যানজট নিরসনের দায়িত্বটা কেউ নিচ্ছে না: ইলিয়াস কাঞ্চন

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে এই অভিযোগ করেন তিনি। সড়ক নিরাপদ করার দাবিতে দুই দশকের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসা ইলিয়াস কাঞ্চন বলেন, যানজট নিরসনে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। কিন্তু ঢাকার ক্ষেত্রে কেউ দায়িত্ব নিচ্ছে না। নারায়ণগঞ্জ শহরকে উদাহরণ হিসেবে দেখিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ শহর […]

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আয়োজকদের ‘খুঁজলেন’ প্রতিমন্ত্রী

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠানের নির্ধারিত সময় দুপুর আড়াইটার পর থেকেই সাংবাদিক ও আমন্ত্রিতরা আসেন। এর কিছুক্ষণ পর পৌণে ৩টার দিকে বিশেষ অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে এসে উপস্থিত হন। ততক্ষণ পর্যন্ত আয়োজক কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি। বেশ কিছু সময় পর মঞ্চে একা বসে থাকা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা […]

মাদক মামলাতেও সম্রাটের জামিন, রইল বাকি এক

এখন অবৈধ সম্পদের এক মামলায় জামিন হলেই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক এই সভাপতির কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে তার আইনজীবীর ভাষ্য। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার সোমবার রমনা থানার মাদক আইনের মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী এহেসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকউটর মাহবুবুর রহমান […]

ঈদের ট্রেনের আগাম টিকেট ২৩ এপ্রিল থেকে

বাংলাদেশ রেলওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকেট।  চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই সময়সূচি নির্ধারণ […]

স্বাধীনতার ৫০ বছর পর ‘কবর’ পেলেন মুসলিম বাজারের শহীদরা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় এই দাফন কাজ সম্পন্ন হয়। বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। সেটাই […]

প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ছে: তথ্যমন্ত্রী

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সুরক্ষার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০২০ তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। একটি জুড়িসিয়াল বোর্ড হিসেবে পাঠক এবং পত্রিকার মধ্যে কোনো বিরোধ উৎপত্তি […]

ঈদের আগে সরকারি কর্মচারীদের বেতন ২৫ এপ্রিলের মধ্যে

রোববার অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। এতে সরকারি কর্মচারীদের পাশাপাশি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এ সময়ের মধ্যে বেতন ও ভাতা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো চিঠিতে বেতন সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়। এ বছরের […]