বৃষ্টি আসছে, হাওরে ফের বন্যার শঙ্কা

রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র এক সপ্তাহের পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উজানে ভারতের আসা ও মেঘালয় প্রদেশের কিছু এলাকায় থাকবে ভারি বর্ষণ। এতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার কিছু এলাকায় আকস্মিক বন্যা হতে পারে। এপ্রিলের শুরুতে উজানের ঢলে প্রায় সাড়ে ছয় হাজার […]
দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞা কেন সংশোধন হবে না, হাই কোর্টের প্রশ্ন

এক আইনজীবীসহ তিনজনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করে। ধর্ষণ সংক্রান্ত দণ্ডবিধির ৩৭৫ ধারায় লিঙ্গ সমতা বিধান করে সংশোধন করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও […]
ইশরাকের জামিন শুনানি ১১ মে

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের কাছে জামিন চাওয়া হলে তিনি শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী নুরুজ্জামান তপন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। গত ৬ এপ্রিল শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করার […]
ডিআরইউতে কবি নজরুল গ্রন্থাগার উদ্বোধনে দোরাইস্বামী

রোববার এই অনুষ্ঠানে তিনি বলেন, “লাইব্রেরি এমন জায়গা, যেখান থেকে আপনি ইতিহাস জানতে পারেন, প্রামাণ্য তথ্য জানতে পারেন এবং মতামত তৈরি করতে পারেন।” ফরেইন সার্ভিসে যোগ দেওয়ার আগে সাংবাদিকতা করে আসা দোরাইস্বামী বলেন, “প্রত্যেক ঘটনার ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেক ঘটনার ইতিহাস থাকে। একটার পর একটা ঘটনা ঘটে, তারপর আরেকটা আসে। সাংবাদিকদের ও তথ্যের বাহকদের এটা জানতে […]
সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দিতে কাজ করছে বাংলাদেশ: পলক

এজন্য প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার নির্দেশনায় সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস ও মাইক্রো প্রসেসিং ডিজাইন- এ চারটি ডোমেইনে দক্ষ জনবল গড়ে তুলতে আইসিটি বিভাগ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। রোববার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আইসিটি বিভাগের ‘নিরাপদ ইমেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় দেশের প্রথম ‘সাইবার রেঞ্জ ল্যাব’র উদ্বোধনী […]
বছরে যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী

এই শরণার্থীদের বিষয়ে রোববার এক সভায় তিনি প্রতি বছর ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্মের তথ্য দিয়ে এই জনগোষ্ঠীর জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই দেশে তারা (রোহিঙ্গা) আশ্রয় নিয়েছে পাঁচ বছর হল। অর্থাৎ এই পাঁচ বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শিশুর সংখ্যা বেড়েছে। “আমরা দেখেছি, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় […]
আশীষ রায় চৌধুরীর জামিন মেলেনি

ঢাকার মহানগর হাকিম বেগম শান্তা আক্তার রোববার শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন। আশীষের পক্ষে জামিন শুনানিতে তার আইনজীবী সেলিম আশরাফ বলেন, “তিনি নির্দোষ। তার বিরুদ্ধে এজাহারে যা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট। তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি।” আইনজীবী বলেন, আশীষের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে মদ সেবনের লাইন্সে আছে। আগামী ৩০ […]
সংসদ সচিবালয়ের কর্মকর্তার বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগ সহকর্মীর

একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ওই নারী প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সংসদ সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। রফিকুল সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এ কর্মরত। অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, অধীনস্ত সেই কর্মীকে তিনি ‘শাসন করেছেন’। অভিযোগকারী নারী সংসদ সচিবালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই কর্মকর্তা জোর […]
ডিআইজি মিজানের শাস্তি চেয়ে দুদকের আপিল গ্রহণ, নথি তলব

একই সাথে এ মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতের দেওয়া রায়ের নথি তলব করা হয়েছে। দুদকের করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। এ মামলায় সাবেক এই ডিআইজির তিন বছরের সাজা হলেও অর্থ পাচারের অভিযোগ থেকে […]
লঞ্চ ভ্রমণে লাগবে এনআইডি বা জন্ম সনদ

রোববার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান। ঈদ সামনে রেখে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ওই সভা হয়। খালিদ মাহমুদ বলেন, “কেবিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লঞ্চযাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। “যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের […]