ভূমি নিবন্ধন ফি কমানোর প্রস্তাব এমসিসিআইয়ের
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনায় এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, কাস্টম নীতি সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া এবং ভ্যাট নীতির সদস্য মাসুদ সাদিক আলোচনায় অংশ নেন। নিহাদ কবির বলেন, […]
সেবা খাতের নারী উদ্যোক্তাদের ভ্যাট কমিয়ে ৪% করার সুপারিশ

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে সংগঠনটির প্রেসিডেন্ট সেলিমা আহমাদ। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নীতি সদস্য আলমগীর হোসেনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া ও মাসুদ সাদিক অংশ নেন। আগামী বাজেটে নারীদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে […]
প্রতি উপজেলায় ১০ জন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য ‘নগদ’র
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, বাছাইকৃত নারীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যে কোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই করে […]
মিয়ানমারে নতুন অর্ডার স্থগিত করেছে এইচ অ্যান্ড এম

গত ১ ফেব্রুয়ারির সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের সাধারণ মানুষ যে বিক্ষোভ শুরু করেছে তা দমনে জান্তাবাহিনীর বলপ্রয়োগে হতবাক ও ক্ষুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সোমবার জানান কোম্পানিটির কর্মকর্তারা। মিয়ানমারের সেনাঅভ্যুত্থান রক্তপাতহীন ভাবে হলেও অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে এরইমধ্যে অর্ধশত মানুষ নিহত হয়েছেন। মিয়ানমারে এইচ অ্যান্ড এম-র প্রায় ৪৫টি ‘ডিরেক্ট সাপ্লাইয়ার’ আছে। এক […]
নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন

৫ মেগাহার্টজ তরঙ্গের ওই ব্লকের প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ঠিক হয়েছিল ২৭ মিলিয়ন ডলার। নিলামে ৭৩ শতাংশ বেশি দাম দিয়ে গ্রামীণফোন তা কিনেছে ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলার দরে। দেশের শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবি ওই ব্লকের জন্য নিলামের ডাক চালিয়ে যায় দীর্ঘ সময়। ৮০তম রাউন্ডে গিয়ে রবি সরে দাঁড়ায়। এরপর ৮১তম রাউন্ডে ৪৭ মিলিয়ন […]
বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

সোমবার ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে দিনব্যাপী পূর্বনির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভারতের পক্ষে বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধওয়ান ও বাংলাদেশের বাণিজ্য সচিব জাফর উদ্দীন আলোচনায় নেতৃত্ব দেন। এছড়া প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণলয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় […]
৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ

২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ ব্লকের নিলামে দর উঠছেই। সোমবার দুপুরে দেড়টা থেকে এ ব্লকের নিলামে দর বাড়ছেই। হাল ছাড়ছে না রবি ও গ্রামীণফোন। এ ব্লকের নিলাম প্রক্রিয়ার শুরুতেই ডাক থেকে সরে আসে বাংলালিংক, পরে বেলা ৪টার দিকে টেলিটকও সরে আসে। নিলামে অংশ নিলেও কোনো তরঙ্গ নেয়নি রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার বেলা […]
দুটি ব্যান্ডে তরঙ্গ নিলাম শুরু

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নিচ্ছে। ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটর কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম নিলাম পরিচালনা শুরু করেছেন। নিলামে অংশগ্রহণকারী চারটি টেবিলের মধ্যে ১ নম্বর টেবিলে রয়েছে […]
রেষারেষি বন্ধ করতে এমএফএসগুলোকে নির্দেশনা

রোববার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, “মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো একে অপরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিদ্রুপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করছে, যা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত।” সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন কিংবা সোশাল মিডিয়ায় এই ধরনের রেষারেষি দেখতে পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রচারপত্র, বিজ্ঞাপনী […]
মোবাইল অ্যাপে বিজিএমইএর ওয়ান স্টপ সেবা

এই প্রযুক্তি ব্যবহার করে সদস্যরা শিল্প সংক্রান্ত খবর, সার্কুলার বা প্রচারপত্র, বিভিন্ন দেশে বাণিজ্য মেলার খবর জানতে পারবেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। এছাড়া এই অ্যাপে সদস্যদের সংক্ষিপ্ত তথ্য (ডাইরেক্টরি), বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিওচিত্র দেখতে পাবেন নিবন্ধিত সদস্যরা। অ্যাপের প্রধান দিকগুলো হল শিল্প সংক্রান্ত সংবাদ, প্রচারপত্র (সার্কুলার), বাণিজ্য মেলা, সদস্যদের ডাইরেক্টরি, স্থিরচিত্র ও ভিডিওচিত্র। […]