ক্যাটাগরি

ইভ্যালিতে বিশেষ ছাড়ে গাড়ি

অনলাইন মার্কেট প্লেসে এসব রিকন্ডিশন্ড গাড়ি বিক্রির জন্য সম্প্রতি ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে আমদানিকারক কোম্পানি এশিয়ান ইমপোর্টসের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমণ্ডিতে তাদের প্রধান কার্যালয়ে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং এশিয়ান ইমপোর্টসের ফিন্যান্স ও অ্যাকাউন্টস ম্যানেজার আহসান উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। […]

মিনিস্টার প্লাজা এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর সম্প্রতি এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে কোম্পানির ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল কাফি, লামিয়া ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী মো. আকরাম হোসেন মনোয়ার এসময় উপস্থিত ছিলেন।

ইউসিবির গ্রাহকদের জন্য কক্সবাজারে ইম্পেরিয়াল লাউঞ্জ

রোববার কক্সবাজারে এই লাউঞ্জের উদ্বোধন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিং এর গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতারা এই ‘আধুনিক ও অভিজাত’ লাউঞ্জে আতিথ্য গ্রহণ করতে পারবেন। ইউসিবি জানায়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল প্রধান অতিথি হিসেবে এ লাউঞ্জের উদ্বোধন করেন। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও […]

সীমান্ত হাটে আগ্রহী মিজোরাম: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সীমান্ত হাট চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট দিনে দুই দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজান। সীমান্তের উভয় দেশের মানুষ সেখানে কেনাকাটা করতে পারেন। বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটির সঙ্গে সীমান্ত রয়েছে মিজোরামের। টিপু মুনশি বলেন, চলমান বর্ডারহাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। […]

দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনার জন্য ভারতীয় দল ঢাকায়

রোববার সকালে ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধওয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় নেমেই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে যেসব শূল্ক বাধা ও কৌশলগত সমস্যা রয়েছে তা নিরসনে কাল সচিব পর্যায়ে মূল আলোচনা হবে। “ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আমাদের রয়েছে। আমরা স্বাধীনতার ৫০ বছরে উন্নীত […]

রোজায় ২৫ হাজার টন ভোজ্যতেল বিপণনের প্রস্তুতি টিসিবির

এছাড়া বরাবরের মতো সুলভ মূল্যে ডাল, ছোলা, খেজুর, চিনিসহ আরও কিছু পণ্য বিপণন করবে টিসিবি। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানিয়ে বলেন, “রমজানের সময় বাজারে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এজন্য আমরা ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করতে যাচ্ছি টিসিবির মাধ্যমে, যাতে করে নিম্নআয়ের মানুষের কাছে সহজে পৌঁছানো […]

কোভিড-১৯ টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে

এখন বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টালে ঢুকে টিকার নিবন্ধন করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। গ্রাহক তার পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল এবং আরও কিছু তথ্য প্রয়োজন হবে। শুরুতে […]

জমে উঠছে বিজিএমইএ নির্বাচন

গত ৪ মার্চ প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ঘরোয়াভাবে প্রচার শুরু করেছেন সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেলের প্রার্থীরা। পাশাপাশি ঘটা করে প্যানেল পরিচিতি অনুষ্ঠান করার প্রস্তুতিও চলছে। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর স্বাধীনতা পরিষদের নেতা জাহাঙ্গীর আলম […]

পোশাক শ্রমিকদের বেতন: ক্রয়ক্ষমতা বিবেচনায় ‘বেড়েছে সামান্যই’

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে পরিচালিত জরিপ গবেষণার প্রতিবেদন নিয়ে শনিবার এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এ মত তুলে ধরেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের (এসিডি) পরিচালক ও অর্থনীতির অধ্যাপক একে এনামুল হক গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, ২০২০ সাল পর্যন্ত ছয় বছরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাসিক আয় ৬৭ […]

হামদর্দের বাসক বাজারে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ জানায়, শনিবার রাজধানীর বাংলামোটরে প্রধান কার্যালয়ে নতুন উৎপাদিত এই ওষুধের মোড়ক উন্মোচন করা হয়। হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউছুফ হারুন ভূঁইয়া মোড়ক উন্মোচন করেন বাসকের আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করেন। হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক  ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন। হামদর্দ জানায়, […]