ক্যাটাগরি

বিমানের নতুন উড়োজাহাজ

প্রধানমন্ত্রী এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘শ্বেত বলাকা’। শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে উড়োজাহাজটিকে স্বাগত জানানো হয়। আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত থেকে উড়োজাহাজটি গ্রহণ করেন। এ সময় বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, […]

‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নর্দার্ন ইউনিভার্সিটি জানায়, বুধবার রাজধানীর বানানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি, বঙ্গবন্ধু অধ্যাপক, লোকবিজ্ঞানী শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সাবেক তথ্য-প্রতিমন্ত্রী সৈয়দ দীদার […]

মিনিস্টার এসির নতুন বিজ্ঞাপনে সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিনিস্টার গ্রুপ। নতুন এই বিজ্ঞাপন সম্প্রচার উপলক্ষে মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনও আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই পরিচালক এম এ […]

বিদেশে পণ্য বিক্রিতে নগদ সহায়তার প্রস্তাব ই-ক্যাবের

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় তিনি ই-কমার্স খাতের পক্ষ থেকে যেসব কোম্পানি বিদেশি ও প্রবাসী ক্রেতার কাছে দেশি পণ্য বিক্রি করেন, তাদের জন্য নগদ প্রণোদনা প্রস্তাবও তুলেন। আলোচনায় অনলাইনে পণ্য বিক্রেতাদের বার্ষিক এক কোটি টাকার কম […]

ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ৪ শতাংশ

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে আগের বছরের একই মাসের তুলনায় ৪ শতাংশের মত।   এ বছর ফেব্রুয়ারি মাসের ২৮ দিনে রপ্তানি আয় হয়েছে ৩১৯ কোটি টাকা; যা আগের বছরের ফেব্রুয়ারি (২৯ দিন) মাসে ছিল ৩৩২ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে পণ্য রপ্তানি […]

কর্পোরেট কর হার ক্রমান্বয়ে কমানোর দাবি ঢাকা চেম্বারের

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এক বৈঠকে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবে কর্পোরেট কর হার কমানোর এই প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে মূল প্রবন্ধে নতুন অর্থবছরের জন্য কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব তুলে […]

সীমান্ত ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটি জানায়, বিকাশে টাকা আনতে প্রথমে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি হিসেবে সীমান্ত ব্যাংক কানেক্ট অ্যাপে যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গেই গ্রাহক টাকা ট্রান্সফার সেবা নিতে পারবেন। মঙ্গলবার সীমান্ত ব্যাংক এবং বিকাশ যৌথভাবে এই সেবা উদ্বোধন করে। উদ্বোধন অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

এসএমসির বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এসএমসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়। সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের সেলস্ এবং মার্কেটিং, অন্যান্য টিমের কর্মীদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও […]

বিনিয়োগ বাড়াতে হলে করহার নিয়ে ভাবতে হবে: ফিকি

বিদেশিদের আকৃষ্ট করতে প্রতিযোগী অন্য দেশগুলোর দেওয়া সুবিধা বিশ্লেষণ করে বাংলাদেশেও সেই ধরনের সুযোগ তৈরি করে দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিকির পক্ষ থেকে নানা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সভাপতি রূপালী চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের উপর কর নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য দেশে কী ধরনের কর ব্যবস্থা প্রবর্তন করেছে, তা […]

গালফ ফুড ফেয়ারে প্রাণ

গত ২৫ ফেব্রুয়ারি শেষ হওয়া পাঁচ দিন ব্যাপী এ মেলায় বিশ্বের ৭৬টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ক্রয়াদেশ পাওয়া গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ জানায়, মেলায় বিশ্বের ৮৫টি দেশ থেকে প্রায় আড়াই হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। “বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ক্রেতাদের ব্যাপক সাড়া ফেলেছে ‘প্রাণ’। ৭৬টি দেশের […]