ক্যাটাগরি

অব্যবহৃত তরঙ্গ নিলাম ৮ মার্চ

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৮ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নিচ্ছে। ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম করা হবে। এর মধ্যে দশমিক ৪৪ মেগাহার্টজ তরঙ্গে দুটি, ২ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গে দুটি এবং ২ […]

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু ২৬ মার্চ

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেনের নতুন এই আন্তঃদেশীয় রুট চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন। সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, […]

ঢাকার শঙ্খশিল্পের মৃত্যু অবধারিত?

প্রাচীন ঢাকার ইতিহাসের সঙ্গে মসলিনের মতো জড়িয়ে আছে এখানকার শঙ্খশিল্প। আধুনিকতার পরিক্রমায় সেই ঐতিহ্য এখন নেই বললেই চলে। যন্ত্রে তৈরি ভারতীয় শঙ্খপণ্যের দাপটে ধুঁকছে ঢাকার এই শিল্প। জীবিকার তাগিদে পৈত্রিক পেশা বদলে ফেলেছেন অনেক শঙ্খশিল্পী। কম দাম আর গুণে-মানে ভারতের শঙ্খপণ্য এগিয়ে থাকায় ঢাকায় এই শিল্পের প্রাণ আর ফেরানো সম্ভব নয় বলে শিল্পী-কারিগরদের শঙ্কা। ঢাকার […]

গ্রাহকরা বুঝে পেলেন ‘রূপায়ণ ত্রিবেনী’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপায়ন জানায়, রোববার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের কনভেনশন হলে এক অনুষ্ঠানে রূপায়ণ ত্রিবেনী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে ভবন বুঝিয়ে দেওয়া হয়। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফ্ফার এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান প্রকল্পটি অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর করেন। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুল […]

ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা সোমবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানিয়েছে, তাদের এ ক্যাম্পেইনের স্লোগান ঠিক করা হয়েছে ‘সম্পদের উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’। মুনিরুল মওলা অনুষ্ঠানে বলেন, “সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। উদ্যোক্তা […]

আইডিএলসি ছাড়লেন আরিফ খান

কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তিনি উদ্যোক্তা হতে চান। আরিফ খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বছর তো চাকরি করলাম। এবার নিজে উদ্যোক্তা হতে চাই।” ২০১৬ সালের মার্চে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কমিশনারের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আরিফ খান আইডিএলসিতে যোগ দিয়েছিলেন। তার আগে পাঁচ বছর বিএসইসিতে কমিশনার পদে ছিলেন তিনি। স্বাস্থ্যগত কারণ […]

পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই

বিকাশ অ্যাপ ও *২৪৭# নম্বরে ডায়াল করে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কোনো খরচ ছাড়াই ‘সেন্ড মানি’ করা যাবে বলে ডিজিটাল আর্থিক সেবার এই কোম্পানি জানিয়েছে। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠী যাতে আরও সহজে তাদের সেবা পায়, সেজন্যই এ উদ্যোগ। “এমএফএস লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ গ্রাহকই মাসে […]

মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেসলে বাংলাদেশ বলেছে, “এই জনপ্রিয় ক্রিকেটারের সাথে মাইলো, নিডো আর ম্যাগির নতুন জুটি হওয়ায় নেসলে পরিবার অত্যন্ত আনন্দিত।” আগামী প্রজন্ম আকবর আলীর কাছ থেকে তার কাজের প্রতি ভালোবাসা এবং স্পৃহার বিষয়টি রপ্ত করার অনুপ্রাণা পাবে বলেও আশা প্রকাশ করেছে নেসলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ দলে খেলার আগে অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন […]

বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বীমা মূলত একটি সেবামূলক পেশা। এ সেবাকে জনপ্রিয় করাসহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। “গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীমা কোম্পানিগুলোকে বীমা সেবা […]

‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার সিমেন্ট

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার সিমেন্ট জানায়, সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন হোটেলে  আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। কোম্পানির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিতছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম তালুকদার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর […]