১৮ ফেব্রুয়ারি থেকে কাঠমান্ডু পথে ফের বিমানের উড়াল

বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। নেপাল যাত্রার […]
ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শনিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেসরকারি এই ব্যাংকটি জানায়, সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। সম্মেলনে আরও বক্তব্য দেন […]
আইসিএসবি অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন প্রিমিয়ার সিমেন্টের প্রধান আর্থিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম তালুকদার (এফসিএমএ) ও চিফ অডিটর সেলিম রেজা। এ সময় বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন ও আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন।
মোবাইল হ্যান্ডসেট আমদানির ‘দিন ফুরোচ্ছে’

এ খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশে হ্যান্ডসেট সংযোজন কারখানাগুলোতে স্মার্টফোন চাহিদার প্রায় শতভাগ পূরণ হচ্ছে। আর ফিচার ফোনের চাহিদার প্রায় ৮০ শতাংশ মেটাতে পারছে দেশি কারখানাগুলো। স্যামসাংসহ দেশের শীর্ষস্থানীয় মোবাইল সংযোজন কারখানাগুলোর শীর্ষ কর্মকর্তারা বলছেন, চলতি বছরেই দেশের চাহিদার শতভাগ মেটাতে সক্ষম হবে এ খাত। দেশে মোবাইল ফোন সংযোজন শুরু হওয়ার পর অবৈধ ও নকল […]
ভারতীয় চাল এলেও দামে ‘হেরফের নেই’

আমদানির উদ্যোগ নেওয়ার একমাস পার হতে চললেও চালেও দাম কমানোতে তার কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। তবে ভরা মৌসুমে পেঁয়াজ, আলু ও শাক-সবজির দাম মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে। শুক্রবার কারওয়ান বাজারে একাধিক খুচরা বিক্রেতা জানান, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন কোম্পানির ভারতীয় মিনিকেট ও আটাশ চাল বাজারে এসেছে। তবে দাম দেশীয় মিলের […]
ইন্টারনেটসহ ল্যান্ডফোনে আশা দেখছে বিটিসিএল

তারা বলছেন, এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ প্রক্রিয়া ‘ঝামেলাহীন’ এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ ‘সহজলভ্য’ হওয়ায় গ্রাহকরাও সাড়া দিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী সংযোগ দিতে পারছে না রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি। ২০১৯ সালের অক্টোবর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ল্যান্ডফোনে বিনামূল্যে সংযোগ দেওয়া শুরু হলে চাহিদা বাড়তে শুরু করে। গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল […]
গোদাগাড়ীতে টমেটোতে দিনবদল

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে এখন দ্বিগুণ ফলন পাওয়ার কথা বলছেন কৃষকরা। করোনাকালীন সময়েও বাড়ছে কর্মসংস্থান। সহজলভ্য ও উন্নত কাঁচামাল মিলছে বলে গোদাগাড়ীর আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক-বিআইপি স্থাপন করেছে প্রাণ গ্রুপ। যে কারখানায় এখন আম, টমেটো সংগ্রহ ও পাল্প করা হচ্ছে। ২০১৭ সালে আমানতপুরে ১০২ বিঘা জমিতে স্থাপিত এ কারখানা চালু হওয়ার পর কৃষকের পাশাপাশি বদলে গেছে […]
আরএফএল স্টেশনারির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এই বার্ষিক সম্মেলন হয় বলে জানিয়েছে আরএফল গ্রুপ। আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলনে গুডলাক ও উইনারের পণ্যের বিশ জন পরিবেশককে তাদের কাজের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক […]
মহামারীর বছরে ২৬ লাখ গ্রাহক পেয়েছে গ্রামীণফোন

একই বছরে প্রতিষ্ঠানটি ২৬ লাখ নতুন গ্রাহক পেয়েছে, যা আগের বছরের তুলনায় তিন দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০ সালের শেষে মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে সাত কোটি ৯০ লাখ, যার মধ্যে চার কোটি ১৩ লাখ বা ৫২ দশমিক দুই শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। ২০২০ সালে আগের বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৪ শতাংশ এবং ইন্টারনেট […]
গ্রাহক সেবায় ইসলামী ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি

বুধবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ঢাকা ওয়াসার গ্রাহকরা ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করতে পারবেন। চুক্তিপত্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান নিজ […]