ক্যাটাগরি

‘পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়’ 

বুধবার বিয়াম ফাউন্ডেশনে বিডা আয়োজিত ব্যবসা সহজীকরণ সূচক বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, “উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের দরকার অনেক দেশি-বিদেশি বিনিয়োগ। পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সেজন্য উন্নত বাংলাদেশ গড়তে ইজ অফ ডুয়িং বিজিনেস সূচক উন্নয়নের বিকল্প নেই।” ২০১৯ সালে বিশ্ব ব্যাংকের প্রকাশিত এই সূচকে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৬৮। […]

সাবরাং ট্যুরিজম পার্কে জমি প্রদানে চুক্তি

বুধবার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সানসেট বে লিমিটেডের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ পাটোয়ারি জানিয়েছেন, জমি তৈরি হলেই তারা পার্কের কাজ শুরু করবেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ১ হাজার ৪৭ একর জমিতে ট্যুরিজম পার্কটি তৈরি হবে। বর্তমানে সাবরাং ট্যুরিজম পার্কে প্রশাসনিক ভবনসহ […]

দেশেই স্যামসাংয়ের এসি বানাবে ফেয়ার ইলেক্ট্রনিক্স

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেয়ার ইলেক্ট্রনিক্স জানিয়েছে, বুধবার নরসিংদীতে তাদের কারখানায় স্যামসাং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ প্ল্যান্ট উদ্বোধন করার পাশাপাশি পুরো কারখানা ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে পলক বলেন, “ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় এখন স্যামসাং এয়ার কন্ডিশনারসহ সকল স্যামস্যাং পণ্য উৎপাদন হচ্ছে যা প্রযুক্তি শিল্পে বাংলাদেশে […]

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করার অনুরোধ হাই কমিশনারের

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে পণ্য পরিবহনে ঢাকা-করাচি সরাসরি যোগাযোগ চালুরও অনুরোধ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাই কমিশনার ইমরান বলেন, “পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে চায়। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। উভয় দেশের মধ্যে […]

মোটরসাইকেলের সিসি সীমা বাড়ানোর ভাবনা

বর্তমানে দেশে ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানি, উৎপাদন বা চলাচলের অনুমতি নেই। ওই সীমা বাড়িয়ে ৩৫০ সিসি করার একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ীদের একটি পক্ষ সিসি সীমা বাড়ানোর আবেদন […]

স্যামসাং ‘এসি ডিলার মিট’ অনুষ্ঠিত

স্যামসাং ও স্থানীয় পরিবেশক ফেয়ার ইলেক্ট্রনিক্সের যৌথ উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের এক পাঁচ তারকা হোটেলে এ সম্মেলন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেয়ার ইলেক্ট্রনিক্স জানায়, অনুষ্ঠানে সামসাং বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট অব কনজ্যুমার ইলেকট্রনিক্স সাদ বিন হাসান, প্রডাক্ট ম্যনেজার মো. শরিফুল ইসলাম, ফেয়ার ইলেকট্রনিক্সের ডিরেক্টর অপারেশনস ফিরোজ মোহাম্মদ, চ্যানেল সেলস হেড পার্টনার ম্যানেজমেন্ট সাইফুল […]

চলচ্চিত্র শিল্পের জন্য হাজার কোটি টাকার বিশেষ তহবিল

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই তহবিল গঠন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে প্রেক্ষাগৃহ নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে কম সুদে ঋণ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ড সভায় চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন […]

এভিয়েশন খাতের সঙ্কট, করণীয় নিয়ে সেমিনার

মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার হয় বলে এওএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংগঠনের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এওএবির সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান। দেশের এভিয়েশন খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে […]

গ্রামীণফোন হ্যাকাথনে বিজয়ী ১০ উদ্যোক্তা

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন গত ডিসেম্বরে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে ‘কোডমাস্টার্স’ হ্যাকাথন সিরিজ আয়োজন করে। এই প্ল্যাটফর্মটি মর্ডানাইজেশন ও ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণে গ্রামীণফোনকে দক্ষ কোডার্স ও ডেভেলপার খুঁজে পেতে সহায়তা করেছে। এক হাজার ৩০০ এর বেশি ডিজিটাল নিনজা ‘কোডমাস্টার্স’ হ্যাকাথনে নিবন্ধন করেন। হ্যাকাথন পার্ট-১ এ অংশগ্রহণের জন্য ৪০০ এর বেশি প্রতিযোগীকে নির্বাচিত করা […]

বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট

জাপানের জনপ্রিয় এই রঙ দেয়ালের জীবাণু প্রতিরোধ এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানসাই নেরোল্যাক জানায়, জাপান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড (জেআইএস) জেড ২৮০১:২০১০ পরীক্ষা অনুযায়ী এটি ১০ ধরনের ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকর। এটি বায়ু বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন, যা কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বিষাক্ত পদার্থ অপসারণ করে অভ্যন্তরীণ বায়ুর মানের উন্নতি করে। সম্প্রতি দেশের বাজারে নতুন এই […]