বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান প্রতিমন্ত্রীর

বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যাতে জাপানে ব্যবসা সম্প্রসারণে মনোযোগী হয়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন প্রতিমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ‘বাংলাদেশ জাপান বিটুবি আইটি বিজনেস ম্যাচমেকিং মিটিং ২০২১’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। জাপানে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর যৌথ উদ্যোগে এ […]
মিনিকেট চাল: এক ফাঁকির নাম

এই ধান কোত্থেকে আসে, কীভাবে মিনিকেট চাল হয়ে যায়, তা ভোক্তাদের অজানা থাকলেও গত দুই দশক ধরেই খাবার টেবিলে তা শোভা বাড়াচ্ছে। কারণ এথেকে চিকন ও সাদা ভাত হয়। এই চাল নিয়ে এই অসাধু ও অস্বচ্ছ বাণিজ্যের ফলে একদিকে যেমন ভোক্তা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে অতিমাত্রায় ছাঁটাইয়ের ফলে চালের পুষ্টিমান কমে গিয়ে তা শরীরের জন্য ঝুঁকি […]
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতিম চৌধুরী ও উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন। মাই ফুয়েল পাম্প অ্যাপটি গুগোল প্লে স্টোরে পাওয়া যাচ্ছ। প্রতিষ্ঠানটি জানায়, বিশেষ করে নির্মাণ প্রকল্পে ভারী যন্ত্র ও নির্মাণ কাজে ব্যবহৃত ভারী বাহনের জ্বালানি তেল সংগ্রহে অনেক সময় ও জ্বালানি […]
সিটি ব্যাংকের স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সোমবার ডিজিটাল ব্যাংকিংয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভা বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “জাহাজ নির্মাণ খাতের উৎপাদন বৃদ্ধি, এই শিল্প সংশ্লিষ্ট নানাবিধ ব্যাকোয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশ, অধিক কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি আয় বৃদ্ধিসহ জাহাজ নির্মাণ শিল্পের টেকসই বিকাশ ত্বরান্বিত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের […]
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সুপরিকল্পিত ট্যুর কার্যক্রম পরিচালনায় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের আওতায় পর্যটকদের স্বার্থ […]
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার

কোম্পানির এমডি এসএ মল্লিক রোববার এক সংবাদ সম্মেলনে ফন্টেরা লিমিটেডের উৎপাদিত এই গুঁড়োদুধ বাংলাদেশে বাজারজাত করার ঘোষণা দেন। তিনি জানান, নিউজিল্যান্ড ডেইরির নতুন এই পণ্য বাজারজাত করা উপলক্ষে তিন হাজার নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে। ৩৬ হাজার পরিবার থেকে এই ৩ হাজার উদ্যোক্তা বেছে নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নিউজিল্যান্ড […]
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস

২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য সোমবার ‘বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ৭ […]
এফবিসিসিআই ও এমআইটি সলভ এর ভার্চুয়াল সলভেথন শনিবার
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উপায় বের করার লক্ষ্যে এফবিসিসিআইর উদ্যোগে এ কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস- এই চারটি থিমের ওপর ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহীদের তাদের আইডিয়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ […]
‘আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

বেসরকারি ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ঢাকার হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ পুরস্কার গ্রহণ করেন। বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন, আইসিএসবির সভাপতি মোজাফফর আহমেদ, এবং ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।