ক্যাটাগরি

মিনিস্টার হিউম্যান কেয়ার ডিভিশনের মাসিক সভা

শনিবার ঢাকার ‍গুলশানে গ্রুপটির প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ, চিফ ফাইনানসিয়াল অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, হিউম্যান কেয়ার ডিভিশনের পরিচালক সৈয়দ আবুল কাশেম রানা, উপ পরিচালক দেবাশীষ কর্মকারসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং সারাদেশের বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে […]

ইটালিয়ানো মেলামাইন ও গেটওয়েলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে বার্ষিক এই পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, সম্মেলনে ইটালিয়ানো মেলামাইনের শীর্ষ ১০ জন ও গেটওয়েল লিমিটেডের শীর্ষ ১০ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ইটালিয়ানো মেলামাইন ও […]

ভোজ্যতেলের দাম ঠিক করতে কমিটি গঠন

রোববার মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য মনিটরিং সেলের সপ্তাহিক বৈঠকে ভোজ্যতেল আমদানিকারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোজ্যতেল ৯০ শতাংশ আমদানি করতে হয়। যখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়, সেটার প্রভাব পড়ে। জুলাই মাসে প্রতিটন ৭০০ ডলার ছিল, সেটা ১১০০ ডলারের ওপরে উঠেছে, মাঝখানে ১১৯০ ডলারও হয়েছিল। তার মানে […]

ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় সমাবেশ

বৃহস্পতিবার কক্সবাজারের বেস্ট ওয়েষ্টার্ণ হেরিটেজ হোটেলে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, গ্রাহক সমাবেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন। ব্যাংকের চট্টগ্রাম […]

ব্যাংক কর্তাদের অর্থ-বাণিজ্যের হিসাব দিতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে

এমনকি তারা যদি পারিবারিক সূত্রে কোনো সম্পদ বা ব্যবসার অংশীদার হন, সে তথ্যও তাদের নিয়মিত দাখিল করতে হবে। প্রতি বছরের ২০ জানুয়ারির মধ্যে আগের বছরের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ সংশ্লিষ্ট ব্যাংকে দিতে হবে। আর চলতি বছর সেই হিসাব দেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ব্যাংক কর্তারা। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে […]

চিনি, ময়দার দাম বেড়েছে

শুক্রবার রাজধানীর মিরপুর বড়বাগ বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে চিনির দাম কেজিতে অন্তত ৫ টাকা এবং ময়দার দাম অন্তত ২ টাকা বেড়েছে। মুদি দোকানি মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে প্যাকেট চিনির দাম প্রতি কেজি ৭০ টাকা, খোলা চিনির দামও ৭০ টাকা। তাই তিনি আপাতত খোলা চিনি বাদ দিয়ে প্যাকেট চিনি বিক্রি করছেন। […]

পদ্মা সেতু ঘিরে ভ্রমণ প্যাকেজ

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ‘পদ্মা ক্রুজ’ নামে এই নৌ ভ্রমণের উদ্বোধন করেন। ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকসের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, প্রতিদিন চলবে এই ক্রুজ। পদ্মায় নৌ ভ্রমণ আয়োজনে থাকবে দুটি ভিন্ন প্যাকেজ। মাওয়া ঘাট থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় পদ্মা ক্রুজ ছেড়ে যাবে। থাকছে সান্ধ্যকালীন […]

জল-তথ্যপ্রযুক্তিতে হাইড্রোকো প্লাসের সঙ্গে বড়তাকিয়া

এ যৌথ উদ্যোগে পানির পরিমাপ নিশ্চিত করা হবে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। এ প্রযুক্তিতে পানির গুণগত মান ও গতিবেগ নির্ধারণে ৩০ সেকেন্ড সময় লাগবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। বুধবার ঢাকার হোটেল লো মেরেডিয়ানে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বড়তাকিয়া কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট এবং হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রাজীন চুক্তিপত্রে সই করেন। এতে উপস্থিত […]

বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল করতে চায় তুরস্ক

তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ড অফ টার্কির (ডিইআইকে) সভাপতি নেল ওলপাক এই আশার কথা শুনিয়েছেন বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৃহস্পতিবার বিডা ও ডিইআইকের যৌথ উদ্যোগে ‘তুরস্ক ও বাংলাদেশ: বিনিয়োগ ও বাণিজ্যের নতুন যুগ’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রাখেন ওলপাক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “সাম্প্রতিক […]

ই-ফুডে যুক্ত হল কেএফসি ও পিৎজা হাট

ফলে কেএফসি ও পিৎজা হাটের খাবার ই-ফুডের মাধ্যমে অর্ডার করা যাবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ই-ফুড জানায়, চুক্তিতে ই-ফুড এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কেএফসি-পিৎজা হাটের মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত […]