ক্যাটাগরি

রপ্তানিমুখী শিল্পে প্রযুক্তি সহায়তায় ১০০০ কোটি টাকার তহবিল

গ্রাহক পর্যায়ে এই তহবিলের ঋণের সুদের হার হবে ৫ থেকে ৬ শতাংশ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক রেটের চেয়ে ১ শতাংশ কম সুদে কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিল থেকে ঋণ নিয়ে তার সঙ্গে ২ থেকে ৩ শতাংশ যোগ করে গ্রাহকদের মধ্যে বিতরণ করবে। তিন থেকে ১০ বছরের জন্য এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। রোববার […]

ডাবরের উদ্যোগ- ‘সুরক্ষিত আমি, সুরক্ষিত আমরা’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাবর জানায়, এই উদ্যোগের মাধ্যমে সম্প্রতি ধামরাইতে অবস্থিত ডাবর কারখানা ও আশেপাশের এলাকায় মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ৩০০ সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে। এই সুরক্ষা কিটে রয়েছে ফেসিয়াল মাস্ক, ডাবর হানি, ডাবর হ্যান্ডওয়াশ ও ডাবর স্যানিটাইজার। এসব বিতরণকালে ডাবরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স রাশেদ মোশারফ চৌধুরী, […]

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

রোববার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল মাধ্যমে ইনোভেশন ল্যাবটি উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মাত্র ১২ বছরে একটি শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। একটি উন্নত অর্থনীতি হতে হলে গবেষণা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। সে প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠিত রবি-আইসিএমএবি ইনোভেশন ল্যাব একটি চমৎকার উদ্যোগ। এই ইনোভেশন […]

‘ডানো গ্রোথ শক্তি’ নিয়ে এলো আরলা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরলা ফুডস জানায়, শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে আরলা ফুডস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর পিটার হ্যালবার্গ এবং হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মাদ ছাড়াও জাকিয়া বারী মম এবং ডা. ইশরাত জাহান ও বেশ কয়েকজন মা নতুন এই পণ্যের উদ্বোধন করেন। আরলা ফুডস জানায়, ‘ডানো গ্রোথ শক্তি’ একটি নতুন গুঁড়ো দুধ, যাতে আছে দ্বিগুণ […]

এসআইবিএলের সম্মেলনে প্রযুক্তি নির্ভরতায় জোর

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সম্মেলন শনিবার শেষ হয় বলে জানিয়েছে এসআইবিএল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ব্যাংকটি জানায়, ব্যবসায় সম্মেলনে ২০২১ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল, বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়নসহ নানা বিষয় […]

বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী ব্যাংকের নতুন এমডির শ্রদ্ধা

গত বৃহস্পতিবার জাতির পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে […]

তৈরি পোশাকের ক্রেতাদের সুদৃষ্টি চাইলেন বাণিজ্যমন্ত্রী

একইসঙ্গে এই সঙ্কটকালে নতুন বাজার খুঁজতেও দেশের পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত ‘রিকভারি অব দ্য অ্যাপারেল সেক্টর ফ্রম কোভিড-১৯ ক্রাইসিস ; ইস অ্যা ভ্যালু চেইন বেইসড সল্যুশন পসিবল?” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাথমিক সঙ্কট সামাল দিলেও এখন মহামারীর […]

বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি পেল বার্জার পেইন্টস

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী শুক্রবার ওই শিল্পনগরে এক অনুষ্ঠানে বার্জার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরীর কাছে জমি হস্তান্তর করেন। এই কারখানা স্থাপন হলে তিন শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। বরাদ্দ পাওয়া জমিতে আগামী পাঁচ বছরের মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশে তাদের […]

চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম

বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে দাম বাড়াতে হচ্ছে বলে আমদানিকারক ও মিল মালিকদের দাবি। মিরপুর বড়বাগ বাজারের মুদি দোকান রাসেল ট্রেডার্সের বিক্রেতা রহমতউল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ দিনে সয়াবিন তেলের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ১৩০ টাকায় অবস্থান করছে, যা আগে কখনও দেখা যায়নি। পাম তেলও বিক্রি হচ্ছে […]

মহামারীর মধ্যে ওয়ালটন টিভি রপ্তানি ‘১০ গুণ বেড়েছে’

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘হাইয়েস্ট টেলিভিশন এক্সপোর্ট ইন ২০২০’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ, বাংলাদেশে […]