এখন টিকে থাকাই দায়, বলছেন পোশাক রপ্তানিকারকরা

পোশাক শিল্পের এই তিন উদ্যোক্তার কথায় ফুটে উঠল দেশের রপ্তানি আয়ের প্রধান খাতে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কতটা গুরুতর হয়ে এসেছে। এই পরিস্থিতিতে প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী এবং ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীর এই খাতে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা উঠেছে। বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশই আসে তৈরি পোশাক থেকে, […]
২০ লাখ উপকারভোগীর ভাতা যাবে বিকাশে

বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রদেয় ভাতা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের শীর্ষ মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে জিটুপি (গভর্মেন্ট টু পার্সন) পদ্ধতিতে সারা দেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ […]
সরকারি ভাতার ‘৭৫% বিতরণ করবে নগদ’

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীর কাছে পাঠানোর কার্যক্রম বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর দুস্থদের মাঝে হাজার হাজার কোটি টাকার ভাতা বিতরণ করে থাকে। সরকার থেকে ব্যক্তিকে (জি-টু-পি) পাঠানো এই সহায়তা কার্যক্রমে ইতোমধ্যে ২১টি জেলায় ৭৭টি উপজেলায় ১২ লাখ ৩৭ হাজার উপকারভোগীর […]
পিপিই, মাস্ক, ওষুধে বেক্সিমকোর ‘সফল’ বছর

তিনি জানালেন, পিপিই, মাস্ক আর ওষুধ সামগ্রীর ব্যবসাই তাদের একটি ‘সফল বছর’ উপহার দিয়েছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ২০২০ সালের সর্বোচ্চ রপ্তানি ট্রফি ও সেরা গ্রাহকের সম্মাননা পেয়েছে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বেক্সিমকোর গ্রুপের পরিচালক ও টেক্সটাইল ডিভিশনের […]
জনতা ব্যাংকের ‘সেরা গ্রাহক’ বেক্সিমকো লিমিটেড

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ২০২০ সালের সর্বোচ্চ রপ্তানির ট্রফি ও সেরা গ্রাহক সম্মাননা দেওয়া হবে বলে জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, ২০২০ সালে বেক্সিমকো লিমিটেড ২ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে। আর বেক্সিমকো গ্রুপের মোট রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৭১৩ কোটি ৯১ লাখ […]
এসএমইডিপি-২: সুদের হার কমার পর ঋণের সীমাও বাড়ল

এখন থেকে এই তহবিল থেকে একজন ছোট উদ্যোক্তা তিন কোটি টাকা ঋণ নিতে পারবেন। আর মাঝারি উদ্যোক্তারা পাবেন পাঁচ কোটি টাকা। এতদিন এসএমইডিপি-২ (ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্প-২) নামের এই পুনঃঅর্থায়ন তহবিল থেকে ছোট উদ্যোক্তারা ১ কোটি টাকা এবং মাঝারি উদ্যোক্তারা ৩ কোটি টাকা ঋণ নিতে পারতেন। বুধবার ওই সীমা পরিবর্তন করে নতুন নির্দেশনা […]
শীতার্তদের সহায়তায় প্রাণের সঙ্গী অভিনেতা ফজলুর রহমান বাবু

প্রাণ গ্রুপের কোমল পানীয় ‘প্রাণ আপ’ এর সৌজন্যে ‘ছড়াই ভালবাসার উঞ্চতা- সিজন ৩’ এর অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এই কর্মসূচি চলবে। বুধবার ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিনেতা ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ এবারের ক্যাম্পেইনে অংশ নেবেন, তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত […]
সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা কমল

বুধবার থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় গত ৫ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে তার আগে দুই দফা কমানো হয়েছিল। নতুন করে দাম কমানোর কারণ […]
বান্দরবানের সাইরু রিসোর্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে এই মামলা করা হয়েছে বলে মহা পরিচালক মইনুল খান জানিয়েছেন। তিনি বলেন, ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়ার পর উপ পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে ভ্যাট গোয়েন্দারা গত ৩০ নভেম্বর একই সময়ে বান্দরবানের ওই রিসোর্ট এবং ঢাকার বনানীতে তাদের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সেদিন রিসোর্টের কম্পিউটার […]
ব্লকচেইনে দেশের প্রথম শরিয়াহভিত্তিক এলসি কার্যকর সিটি ব্যাংকে

হংকংয়ের রপ্তানিকারক অ্যাপারেল লিংক লিমিটেড থেকে পোশাক শিল্পের আনুষঙ্গিক উপকরণ আমদানির জন্য দেশের ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে এই এলসি ইস্যু করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, জেদ্দাভিত্তিক ইসলামি উন্নয়ন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশনের (আইটিএফসি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সিটি ব্যাংক লেনদেনটি সম্পন্ন করে। এতে আইটিএফসি অ্যাডভাইসিং ও অর্থায়নকারী ব্যাংক হিসেবে […]