পারভেজ ফের বাংলাদেশ চেম্বারের সভাপতি

সোমবার এই ব্যবসায়ী সংগঠনের ২০২১-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পারভেজ বিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদেও সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তৈরি পোশাক কারখানা ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি। নতুন কমিটিতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ইকোক্যাম বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম নিরু সহ-সভাপতি […]
‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস স্বপ্ন সত্যি অফার’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আইফোন তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) কাজী মোহাম্মদ মহিউদ্দিন, মহাব্যবস্থাপক (সেলস) মোকলেছুর রহমান, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) সাজ্জাদ হোসেনসহ কর্মকর্তারা। মেঘনা গ্রুপ জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে মেঘনা গ্রুপ ‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস […]
এবি ব্যাংকের ’এবি নিশ্চিন্ত’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক জানায়, ‘এবি নিশ্চিন্ত’ ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম ছাড়াই মেট লাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবেন। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ‘এবি নিশ্চিন্ত’ উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমান এবং অন্যান্য ডিএমডি, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভরা […]
বেসরকারি পর্যায়ে আসছে প্রায় পাঁচ লাখ টন চাল

সোমবার এক আদেশে ৭২টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৪১ হাজার টন চাল আমদানির এই অনুমোদন দেওয়া হয়। আগের দিন ৬৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এর আগে গত ৬ জানুয়ারি ৪৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে এ […]
বছর পেরোলেও বদলির আদেশ মানেননি চার ব্যাংকের ৯ জিএম

আগে কয়েক দফা তাগাদা দেওয়ার পর সর্বশেষ নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যে এই নয় জিএমকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ করে দিতে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি দেওয়ার জন্য চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চিঠি দিয়েছিল অর্থমন্ত্রণালয়। কিন্তু তাতেও কাজ হয়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদ […]
ই-বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিটিআরসির

বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার কমিশনের প্রধান সম্মেলন কক্ষে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিনিধির সাথে এক মতবিনিময় সভায় চেয়ারম্যানের এ আহ্বান আসে। তিনি বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পরিকল্পনা না নিলে আগামীতে তা জীব বৈচিত্র ও পরিবেশের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে। ‘সময়ের চাহিদা অনুযায়ী’ দেশের বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাঠক্রমে ইলেক্ট্রো মেকানিকস, কৃত্রিম […]
চলছে ‘সেরা রাঁধুনী’র নিবন্ধন

গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারের আসরের প্রতিপাদ্য- ‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ’। প্রতিযোগিতা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ জানায়, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে […]
নতুন একটি শাখা, ছয়টি উপ-শাখা খুললো মিডল্যান্ড ব্যাংক

নারায়ণগঞ্জের ফতুল্লা, লক্ষ্মীপুর সদর, ঢাকার রূপনগর ও মতিঝিল, সিরাজগঞ্জের শাহজাদপুর, নোয়াখালীর চাটখিল এবং রাজশাহীতে এসব শাখা ও উপ শাখা খোলা হয়েছে বলে মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব শাখার উদ্বোধন করেন। ব্যাংকের […]
ইভ্যালিতে পাওয়া যাবে রবির ‘বিঞ্জ’

সম্প্রতি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ই-ভ্যালি। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। রবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিঞ্জ একটি স্মার্ট ডিজিটাল ডিভাইস, যাকে তারা বলছে ‘অল […]
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে ফাহিম-সেপ্পো আলোচনা

শনিবার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে এক বৈঠকে একথা বলেন সেপ্পো। বৈঠকে কোভিড-১৯ মহামারী সৃষ্ট চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা নিয়েও আলোচনা হয়। রোববার এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করলে শিল্প ও রপ্তানির বৈচিত্র্য, পণ্যের আন্তর্জাতিক মান অর্জনের বিষয়ে এফবিসিসিআইএর একটি প্রতিনিধি […]