নভোএয়ারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শনিবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। ২০১৩ সালে ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার। এখন এয়ারলাইন্সটির বহরে নিজস্ব সাতটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। মফিজুর রহমান বলেন, “নভোএয়ার সব […]
ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধন

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন শুরু হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির […]
দায়িত্বে অবহেলা: পদ্মা ব্যাংকের এমডির ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের ‘অবহেলা’ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘বড় ধরনের অন্তরায়’, যা ‘মোটেই গ্রহণযোগ্য নয়’। গত মাসের শেষ দিকে এহসান খসরুকে চিঠি দিয়ে দায়িত্বে অবহেলা এবং অনুমোদন না নিয়ে বিদেশ সফরের বিষয়ে ব্যাখ্যা চায় কেন্দ্রীয় ব্যাংক । ৭ জানুয়ারি মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। এ বিষয়ে […]
প্রণোদনার ঋণ পরিশোধে ছাড় চায় বিজিএমইএ

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের কাছে ওই চিঠি বিতরণ করা হয়। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর রপ্তানিতে ধস নামায় পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের ছয় মাসের (এপ্রিল থেকে সেপ্টেম্বর) বেতন-ভাতা পরিশোধের জন্য স্বল্প সুদে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ দেয় সরকার। চলতি জানুয়ারি মাস থেকে ওই ঋণ পরিশোধে ২৪ মাসের কিস্তি শুরু হওয়ার কথা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে […]
অনিয়ম নিয়ন্ত্রণ, ব্যবসায় সহযোগিতার আশ্বাস বিটিআরসি প্রধানের

টেলিকম খাতের অনিয়মকে নিয়ন্ত্রণ করা এবং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা তৈরি করা মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আসেন বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্বে আসা শ্যাম সুন্দর। টেলিকম খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “বিটিআরসিকে যে অবস্থায় পেয়েছি, সেখান থেকে শুরু করতে চাচ্ছি এবং চলমান বিশ্বে যে জায়গায় উন্নত প্রযুক্তিগুলো […]
অনুর্বর জমিতে কাসাভা চাষে কৃষকের মুখে হাসি

শিল্প মালিকদের আর্থিক প্রণোদনা ও কারিগরি সহায়তার সুযোগকে কাজে লাগিয়ে পতিত জমিতে কাসাভা চাষ করে নিশ্চিত লাভের দেখা পাচ্ছেন চাষীরা। ফলে দিন দিন টিলা-পাহাড় শ্রেণির অনাবাদী পতিত জমি যুক্ত হচ্ছে কাসাভা ফলনে, উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনা। গ্লুকোজ, বার্লি, সুজি, রুটি, নুডলস, ক্র্যাকার্স, কেক, পাউরুটি, বিস্কুট, পাঁপড়, চিপসসহ শুকনো প্যাকেটজাত খাবারের অন্যতম উপাদান শর্করা বা স্টার্চ […]
একদিনেই আড়াই লাখ টন চাল আমদানির অনুমতি

এছাড়া বিসিআইসির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছেন। নতুন বছরের প্রথম এই বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সিঙ্গাপুর থেকে অনলাইনে যোগ দিয়ে […]
গদখালীর ফুলচাষিদের ঋণ দিল এসআইবিএল

ব্যাংকের নাভারণ শাখা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই ঋণ দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কতজন ফুলচাষিকে কত টাকা ঋণ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি। সেখানে বলা হয়, ব্যাংকের নাভারণ শাখার ব্যবস্থাপক মো. আলমগীরের সভাপতিত্বে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ওই অনুষ্ঠানে ফুলচাষিদের মাঝে ঋণের […]
আগামী ৫ বছরে ইলিশ রপ্তানি যৌক্তিক নয়: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা দায়িত্ব পালনের যুগপূর্তি উপলক্ষে ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ মত প্রকাশ করেন। রেজাউল বলেন, “আগামী পাঁচ বছরে ইলিশ রপ্তানি করা যৌক্তিক হবে না। এখনও গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ […]
স্বপ্ন থেকে কেনা পণ্য ২ ঘণ্টায় পৌঁছে দেবে এমজিএক্স

দুই কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এমজিএইচ গ্রুপের কোম্পানি ‘এমজিএক্স’ দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ই-কমার্স, ঔষধসেবা, এফএমসিজই, আরএমজি স্যাম্পল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহের কাজ করে। চুক্তি অনুযায়ী, দেশে স্বপ্নের ১৪৫টি শাখা থেকে ক্রেতার কেনা পণ্য দুই ঘণ্টার মধ্যে […]