মহামারী যতদিন, কেডিএসে ‘সুরক্ষা ব্যবস্থা ততদিন’

প্রতিষ্ঠানটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভবিষ্যতে কর্মকর্তা-কর্মীদের আরও সুরক্ষা প্রদানের জন্য কেডিএস ‘দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ’। “এই মহামারী যতদিন স্থায়ী হবে, কেডিএস ততদিন পর্যন্ত সুরক্ষা ব্যবস্থার প্রয়োগ অব্যাহত রাখবে। ভবিষ্যতে কর্মকর্তা-কর্মীদের আরো সুরক্ষা প্রদানের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।” করোনাভাইরাস মহামারী শুরুর পর কেডিএস কর্তৃপক্ষ কারখানা এবং অফিস বন্ধ করে দিয়েছিল। কয়েক মাস পর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত […]
বিকাশের ব্যবস্থাপনায় আরও ৩০০ ভেন্টিলেটর হস্তান্তর

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানের হাতে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) […]
সোনার দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা
এই দফায় সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। বুধবার থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানানো হয়। এর কারণ ব্যাখ্যা করে বলা হয়, “করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, […]
এবিবির নতুন ভাইস চেয়ারম্যান সেলিম, মহাসচিব মাসরুর

সেলিম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মাসরুর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএবি জানায়, গত ২৬ ডিসেম্বর এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের সব […]
দেশেই তৈরি হবে হুন্দাই গাড়ি

সেজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ছয় একর জমি বরাদ্দ পেতে মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশে হুন্দাই মোটরসের পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড। প্রাথমিকভাবে ওই কারখানায় হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলগুলো সংযোজন এবং পরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ফেয়ার টেকনোলজির। তারা আশা করছে, আগামী বছর জুনের মধ্যেই বাংলাদেশে […]
মিডল্যান্ড ব্যাংকের সাত শাখা-উপশাখা উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে শাখাগুলোর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক। নারায়ণগঞ্জের ফতুল্লা, লক্ষ্মীপুর সদর, ঢাকার রূপনগর ও মতিঝিল, […]
গ্রামীণফোনের ‘মোস্ট লাভড ব্র্যান্ড ২০২০’ স্বীকৃতি

দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ৭ হাজার ৬০০ জন ভোক্তার মধ্যে পরিচালিত জরিপের ভিত্তিতে পুরস্কারের জন্য বিজয়ী ব্র্যান্ড নির্ধারণ করা হয়। নিয়েলসন বাংলাদেশ এই জরিপ পরিচালনা করে এবং এতে প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল। এই অর্জন নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “এই অর্জনে পুরো গ্রামীণফোন পরিবার আমাদের গ্রাহক […]
দুর্বৃত্তরা প্রশ্রয় পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কাছে: হাই কোর্ট

হাই কোর্ট বলেছে, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধি-উন্নয়নের জন্য সরকার প্রধান যেখানে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন, সেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিশেষ করে ডিজিএম, জিএম, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা ঠগবাজ, প্রতারক ও অর্থনৈতিক দুর্বৃত্তদের প্রশ্রয় দিচ্ছে।” ব্যক্তি স্বার্থের জন্য আর্থিক খাতের এই বিপর্যয়ের জন্য তাদের জবাবদিহির আওতায় আনা উচিৎ বলে […]
ডিবিএইচের এমডি হলেন নাসিমুল বাতেন

রোববার ডিবিএইচ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিমুল বাতেন কোম্পানির ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমডি পদে তার নিয়োগ অনুমোদন করে। নাসিমুল বাতেন ডিবিএইচে যোগ দেন ১৯৯৮ সালের শুরুতে। দীর্ঘ ২৩ বছরে এ কোম্পানির হেড অফ বিজনেস, হেড অফ অপারেশনস, হেড অফ হোম লোনস, হেড অফ ব্রাঞ্চসহ বিভিন্ন […]
৬ জানুয়ারি থেকে সৌদি যাবে বিমানের ফ্লাইট

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। দুই সপ্তাহের নিষেধাজ্ঞার সময়ে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানের ওয়েবসাইটে দেওয়া শিডিউল অনুযায়ী বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সেখানে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এই যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। প্রতি সপ্তাহে জেদ্দায় চারটি, রিয়াদে চারটি এবং দাম্মামে […]