‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ ওয়ালটনের

ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর আওতায় এই কর্মসূচি শুরু হয়েছে। ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘণ্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। আছে ‘কোটি কোটি টাকার নিশ্চিত’ ক্যাশ ভাউচার। শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ চালুর ঘোষণা দেওয়া […]
নতুন বছরে নারীদের জন্য র্যাডিসন হোটেলের বিশেষ প্যাকেজ

শনিবার রাতে হোটেলটিতে এক অনুষ্ঠানে বিশেষ প্যাকেজের ঘোষণা দেন র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মহাব্যবস্থাপক আলেকজান্ডার হুয়েসলার। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই বিশেষ প্যাকেজের সুবিধা নিতে পারবেন নারীরা। প্যাকেজের আওতায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাড়ে তিন হাজার টাকায় সেবা পাবেন নারীরা। আর বিকাল ৩টা থেকে রাত ১০ টার প্যাকেজে খরচ […]
ভোক্তা জরিপে ‘দেশ সেরা ব্র্যান্ড’ বিকাশ
শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৭টি বিভাগে সন্মাননা জানানো ১০৫টি ব্র্যান্ডের মধ্যে বিকাশকে সামগ্রিকভাবে সেরা ব্র্যান্ড হিসেবে নির্বাচন করেছেন ভোক্তারা। একইসঙ্গে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বিকাশ। বিকাশ জানায়, গত বুধবার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার দেওয়ার মাধ্যমে সম্মাননা জানানো হয়। এআইইউবির সহযোগিতায় […]
তেলের বাজারে উদ্বেগ, অস্থিরতা নতুন বছরেও

বছর শেষে তেলের দর দাঁড়িয়েছে প্রায় ৫১ ডলারে। এই দাম ২০১৫-১৭ মেয়াদের কাছাকাছি, থাকলেও বাজার পুরো বছরই ছিল টালমাটাল। কোভিড-১৯ মহামারী এবং তেলকুবের সৌদি আরব ও রাশিয়ার মধ্যে মূল্যযুদ্ধের প্রভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দর পড়তে পড়তে এক পর্যায়ে শূন্যের নিচে ও ব্রেন্টের দর ২০ ডলারের নিচে পড়ে যায়। বিশ্বজুড়ে মহামারী তেলের চাহিদা ধসিয়ে দেওয়ার […]
দেশে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘আলেশা মার্ট’

সম্প্রতি রাজধানীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নতুন (aleshamart.com) এই ই-কমার্স সাইটের উদ্বোধন করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আলেশা মার্ট দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গ সংস্থা। আলেশা মার্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলেশা হোল্ডিংস ২০১৮ সালে যাত্রা শুরু করে। তারই […]
নতুন বছরে অগ্রাধিকারে ফাইভ-জি, অবৈধ হ্যান্ডসেট বন্ধ
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন। ফাইভ-জি চালু করাই আগামী বছরের মূল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এ প্রযুক্তি চালু করার পরিকল্পনা থাকলেও আমাদের যে কোনো দিন এ সেবা চালু করার প্রস্তুতি রয়েছে।” ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার (ফাইল ছবি) ফাইভ-জি নীতিমালা প্রায় চূড়ান্ত […]
চাল, তেলের চড়া দরে বছর শুরু

নতুন বছরের প্রথম দিনে শুক্রবার কারওয়ান বাজারে পেঁয়াজসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে চালের চড়া দরের সঙ্গে ভোজ্য তেলের দাম গত সপ্তাহের চেয়ে লিটারে অন্তত পাঁচ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, তিন সপ্তাহ ধরে সরু চাল কেজিপ্রতি ৬০ টাকা থেকে ৬৪ টাকা, মাঝারি চাল ৫৫ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি […]
ইসলামী ব্যাংকের নতুন এমডি মুনিরুল মওলা

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর থেকে পদোন্নতি পেয়ে ১ জানুয়ারি থেকে তিনি এমডির দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক। মুহাম্মদ মুনিরুল মওলা ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ পেশাদার এই ব্যাংকার কর্মজীবনে ব্যাংকের বিভিন্ন শাখা ও জোনপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন […]
উদ্যোক্তাদের মানসিকতা বদলে গুরুত্ব সালমান এফ রহমানের

বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার ছয়টি অনলাইন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুক্ত বাণিজ্যের প্রচলন বাড়লে বাংলাদেশি পণ্য যেমন বিদেশে শূল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, তেমনি সংশ্লিষ্ট দেশের পণ্যগুলোকেও বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হবে। সেজন্য মুক্ত বাণিজ্য নীতিতে টিকে থাকতে হলে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসায়ীদের উদ্দেশে সালমান বলেন, “আমরা বিভিন্ন সময় সরকারি […]
দুই বছর শ্রমিকদের ইনক্রিমেন্ট দিতে চায় না বিকেএমইএ

গত ২৭ ডিসেম্বর বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন করেন। “মজুরি বোর্ড ঘোষিত গেজেটে শ্রমিকদের বাৎসরিক ৫% হারে মজুরি বৃদ্ধির একটি বিধান রাখা হয়েছে। যেখানে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বেই যেখানে বেতন ভাতা কমিয়ে দিয়েছে, সেখানে পোশাকখাতে ৫% […]