ইসলামী ব্যাংকের সাতটি নতুন শাখা

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভার্চুয়াল এক আয়োজনে চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগরী, পতেঙ্গা, টেরি বাজার ও চৌধুরী হাট, পাবনার বেড়া এবং গাইবন্ধার কালির বাজারে শাখাগুলোর উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক […]
শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতার ষষ্ঠ আসর

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। ‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ’- এই স্লোগান নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানে জানানো হয়, সেরা রাঁধুনী ১৪২৭ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৩০ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী […]
‘নগদে’ পরিশোধ করা যাবে ডেসকোর বিল

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, নগদের মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল জমা দিলে কোনো ফি না রাখার বিষয়টি চমৎকার হয়েছে। নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেন, “আমরা এমন একটি সেবাধর্মী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।” ডেসকোর প্রিপেইড ও পোস্টপেইড […]
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুললো ভারত

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করায় গত কয়েক সপ্তাহে ভারতে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম অনেকটা কমে এসেছে। সে কারণে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় তাদের পেঁয়াজ রফতানি নীতি সংশোধন করে রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর সোমবার এক আদেশে বলেছে, সব ধরনের পেঁয়াজের ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের […]
মামদুদুর রশীদ এনসিসি ব্যাংকের নতুন এমডি

সোমবার তিনি এনসিসি ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কাজ করার আগে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মামদুদুর রশীদ। ৩১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল এর গ্রুপ চিফ ফাইনানশিয়াল অফিসার (সিএফও) হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ব্র্যাক ব্যাংকে […]
নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবায় মূল্য নির্ধারণ হচ্ছে: বিটিআরসি

বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার কমিশনের প্রধান সম্মেলন কক্ষে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের সাথে এক মতবিনিময় সভায় বিটিআরসি প্রধান এ আভাস দেন। সভায় রাজধানীর ঝুলন্ত তার সমস্যা নিরসন, এনটিটিএন অপারেটরদের ট্যারিফ নির্ধারণ, এনটিটিএন ও আইএসপি অপারেটরদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিদ্যমান নীতিমালা হালনাগাদ করাসহ টেলিযোগাযোগ ট্রান্সমিশন সেবায় ‘যুগোপযোগী’ পরিবর্তনের আভাস দিয়েছেন বিটিআরসি […]
ভ্যাটসহ অন্যান্য জটিলতার নিরসন চায় মোবাইল অপারেটররা

বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কমিশনের প্রধান সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ আয়োজিত মোবাইল অপারেটরদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাহীরা এ আহ্বান জানান। দেশের টেলিযোগাযোগ খাতকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিতে খাত সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ খাতের বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিবর্তিত বৈশ্বিক […]
বেপজার নতুন চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে সোমবার তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে বেপজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এম এম সালাহ উদ্দিন ইসলামকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ১৯ কোম্পানি

চলমান মহামারী পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এবার বৃহৎ শিল্পখাতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং। মাঝারি […]
বাজারে এসেছে ‘হিরো থ্রিলার ১৬০আর’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বাইকটির বিবরণ তুলে ধরে হিরো বাংলাদেশ। বর্তমান সময়ে আধুনিক সব ফিচার সমৃদ্ধ ১৬০ সিসির এই বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করছেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ। বাইকটির দাম ধরা হয়েছে সিঙ্গেল ডিস্ক ১৮৯,৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১৯৯,৯৯০ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে (স্পোর্টস রেড, […]