ক্যাটাগরি

চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের শীতবস্ত্র বিতরণ

সম্প্রতি শীতের প্রকোপ বাড়ার মধ্যে এই কর্মসূচি পালিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মিনিস্টার গ্রুপ। শীতবস্ত্র বিতরণের সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এসইইউয়ে ‘টেক্সটাইলে উদ্ভাবন’ শীর্ষক ই-কনফারেন্স শুরু

রোববার এই কনফারেন্স শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কনফারেন্সে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং বাংলাদেশের মোট সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য মো. আবুল কাশেম, এসইইউর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা […]

বিমানের মাস্কাট ফ্লাইট ফের চালু হচ্ছে

আগামী ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।” গত ২২ ডিসেম্বর থেকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের টিকেটের জন্য নিকটস্থ বিমান সেলস অফিসে […]

ডিজিটাল ব্যবস্থাপনায় স্থলবন্দরে হয়রানি কমবে: নৌ প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, দেশের শ্রমিক-কৃষক থেকে শুরু করে সকলেই এখন ডিজিটাল সেবা পাচ্ছে। মহামারীর মধ্যে ডিজিটাল সেবা না থাকলে বাংলাদেশ পুরো বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন হয়ে যেত’। রোববার বুড়িমারী স্থলবন্দরে ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর আরও গতিশীল হবে, স্বচ্ছতা আসবে, হয়রানি কমে যাবে […]

‘কারসাজিতে’ চালের দাম বৃদ্ধি: কৃষিমন্ত্রী

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ঘাটতি মেটানোর জন্য সরকার ৫ থেকে ৬ লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। “সরকারি গুদামে চাল কমে গেছে। গত বছর প্রায় ১৩ লাখ টনের মত খাদ্য ছিল, এ বছর সেটা কমে ৭ লাখ টনে নেমে এসেছে। “এই যে ৫ থেকে ৬ লাখ ঘাতটি […]

২৫% শুল্কে চাল আমদানির অনুমতি

চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” আমদানির মাত্রা কীভাবে নিয়ন্ত্রিত হবে, […]

২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি

চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” আমদানির মাত্রা কীভাবে নিয়ন্ত্রিত হবে, […]

বিমানের ‘ধ্রুবতারার’ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরের নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন। বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে যে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে ধ্রুবতারাই প্রথম বহরে যুক্ত হল। নতুন এ উড়োজাহাজ নিয়ে বিমানের বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা হল ১৯টি। তার মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ […]

চালের দাম কেন এত বাড়বে: কৃষিমন্ত্রী

রোববার ঢাকার কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় তিনি বলেন, “চালের দাম কেন এত বাড়বে, তা আমার কাছে বোধগম্য নয়। ১-২ টাকা বাড়াও কিন্তু অনেক বাড়া। সেখানে ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। কারণগুলো কি?” কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ ও আমন ফলনের কিছু ক্ষতি হয়েছে। তবে উৎপাদনের যে পরিসংখ্যান সরকারের […]

বিমানের বহরে যুক্ত হওয়া ‘ধ্রুবতারা’র উদ্বোধন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, রোববার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি হচ্ছে ‘ধ্রুবতারা’। কানাডার […]