মুড়িকাটা পেঁয়াজে কমলো দাম

মুড়িকাটা পেঁয়াজের পাল্লা এখন ২০০ টাকা, কেজি ৪০ টাকা। শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৫ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ ৬০ টাকা আর পুরনো পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে ফরিদপুর অঞ্চলের নতুন মওসুমের মুড়িকাটা […]
নরসিংদীর শিবপুরে মিনিস্টারের বিক্রয় কেন্দ্র

বৃহস্পতিবার মিনিস্টার ইলেকট্রনিক্সের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া, স্থানীয় সমাজসেবী মোজাম্মেল হক, শিবপুর থানার ওসি, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় ব্যবসায়ীরা। ‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে চলছে দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্যের ব্র্যান্ড মিনিস্টার।
যুক্তরাজ্যের ফ্লাইট এখনই বন্ধ হচ্ছে না: বিমান প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, “পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ চালু থাকবে, তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা বন্ধ করা হবে।” বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত ‘নিরাপত্তা মহড়া-২০২০’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন […]
পূর্বাচলে ১৭ মার্চ বাণিজ্য মেলা শুরুর প্রস্তুতি ইপিবির

তাহলে শেরেবাংলা নগর থেকে ২৫ কিলোমিটার দূরে নতুন ঠিকানায় বসতে যাচ্ছে বাণিজ্য মেলার ২৬তম আসর। ১৯৯৫ সাল থেকে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই কারণে স্থানটি মেলা মাঠ নামেও পরিচিতি পেয়েছে। এই মেলাকে কেন্দ্র করে মাসজুড়ে যানজট লেগে থাকে শেরেবাংলা নগর, আগারগাঁও, শ্যামলীসহ আশপাশের সড়কগুলোতে। শেরেবাংলা নগর থেকে মেলা রাজউকের নতুন শহর […]
নগদে দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াল

বৃহস্পতিবার হোটেল লা ভিঞ্চিতে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টিআরএনবি আয়োজিত ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বর্তমান পরিস্থিতি এবং প্রযুক্তিগত উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রী এ তথ্য জানান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, “গত এক বছরে নগদের দৈনিক লেনদেন দ্বিগুন হয়েছে। এ খাতে প্রতিযোগিতা তৈরি করেছে নগদ।” দেশের প্রান্তিক […]
ব্রিকস ব্যাংকে যোগ দিলে বাংলাদেশের কী লাভ?

তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ব্রিকস ব্যাংকের গতি খুবই স্লো (ধীর)। আমরা (সরকার) এটা নিয়ে এই মুহূর্তে খুব একটা ভাবছি না। যখন এটার গতি পাবে তখন আমরা ওটা নিয়ে ভাবব।” তার ছয় বছর পর ব্রিকস ব্যাংকে যোগ দেওয়ার পক্ষে ইতিবাচক সাড়া দিচ্ছে বাংলাদেশ সরকার; যখন ব্যাংকটি তাদের মোট মূলধন জড়ো […]
করোনাভাইরাসে ব্যবসায়ী এম এ হাসেমের মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে তার ছেলে শওকত আজিজ রাসেল জানিয়েছেন। সাবেক সংসদ সদস্য হাসেমের বয়স হয়েছিল ৭৮ বছর। গত ১১ ডিসেম্বর কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তিনি ছিলেন লাইফ সাপোর্টে। জানাজার বিষয়ে শওকত আজিজ রাসেল বিডিনিউজ […]
বিইউবিটির শিক্ষার্থীদের স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট দেবে রবি

মঙ্গলবার বিইউবিটির মিরপুরের রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে বিইউবিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জানায়, বিইউবিটির উপাচার্য মো. ফৈয়াজ খান এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী দেশের অন্যতম শীর্ষ মোবাইল […]
২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব: জাপানি রাষ্ট্রদূত

বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে তার বাসায় আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে বসুন্ধরা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। জাপানি রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সকল ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন হবে।” হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল […]
‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট’ পুরস্কার পেল গ্রামীণফোন

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (এসএএফএ) এর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরির অধীনে গ্রামীণফোনকে এ পুরস্কার দেওয়া হয়। গ্রামীণফোন জানায়, এ পুরস্কার প্রাপ্তি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বচ্ছতা, নীতি ও করপোরেট গভর্নেন্স মেনে চলার বিষয়গুলোকে তুলে ধরে। গ্রামীণফোনের দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার বহিঃপ্রকাশও ঘটেছে এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। গ্রামীণফোনের কোম্পানি সেক্রেটারি […]