ক্যাটাগরি

সংক্রমণ ফের বাড়লে পুনরায় প্রণোদনা, আভাস বাণিজ্যমন্ত্রীর

শনিবার তৈরি পোশাক কারখানা মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আভাস দেন। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, আরেকটি প্রণোদনা না পেলে এই রপ্তানি খাতের জন্য টিকে থাকা কঠিন হবে। পোশাক শিল্প ও শ্রমিকদের উন্নয়নে বিজিএমইএ ঘোষিত সাত দফা প্রতিশ্রুতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। […]

ডিসেম্বরে বিকাশ কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক

বিকাশ জানায়, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, এলাকার ছোট-বড় দোকান, বাড়ির সাজসজ্জার সামগ্রীর দোকান, লাইফস্টাইল পণ্য, অনলাইন শপ, রেস্তোরাঁ, ট্রাভেল কোম্পানিসহ অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়। ‘অ্যামেজিং ডিলস’ শিরোনামে ১ ডিসেম্বর শুরু হওয়া এই সুযোগটি বিকাশ গ্রাহকরা পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে […]

বঙ্গবন্ধুর অবমাননা: এফবিসিসিআইর ডাকে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

শনিবার মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন হয়। একই সময়ে দেশের ৬৪ জেলা চেম্বারও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ভিডিও কনফারেন্সর মাধ্যমে শাপলা চত্বরের সঙ্গে যুক্ত হয়। মতিঝিলের মানববন্ধনে এফবিসিসিআইছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ), টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), গাড়ী আমদানিকারকদের সংগঠন (বারভিডা), ডেভেলপারদের […]

চাল-তেলের দাম বেড়েছে

শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শাক-সবজির দাম আগের চেয়ে কমেছে। মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আগের মতোই। তবে সপ্তাহখানেকের ব্যবধানে সরু চালের দাম খুচরায় ৫০ কেজির বস্তায় সর্বোচ্চ ৪০০ টাকা অর্থাৎ কেজিতে ৮ টাকা বেড়েছে। পুরনো স্বর্ণা, পাইজাম ও বিআর আটাশ চালের দামও কেজিতে ১-২ টাকা করে বেড়েছে। আর সয়াবিন তেলের দাম […]

সোশ্যাল ইসলামী ব্যাংকের বাকলিয়া শাখার উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যাংকটি জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. […]

ফ্রেশ চা’র ‘ব্র্যান্ড অ্যাম্বেসেডর’ হলেন তাহসান

আগামী দুই বছরের জন্য তিনি মেঘনা গ্রুপের এই পণ্যটির দূত হিসেবে প্রচার চালাবেন। ফ্রেশ প্রিমিয়াম গ্রিন টি, ফ্রেশ মাসালা টি ও ফ্রেশ প্রিমিয়াম টি’র প্রচারণায় তাহসান ‘সেই তুমি কে’ শিরোনামে একটি গান গাইবেন বলেও মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার মেঘনা গ্রুপের প্রধান কার্যালয়ে তাহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির এই সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি […]

দ্বিতীয় দফায় ‘সবুজ ক্যাম্পাসের’ স্বীকৃতি আইইউবিএটির

বৃহস্পতিবার আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০২০’ অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০ এ দেশের বেসরকারি এই বিশ্ববিদ্যালয় এ অবস্থান ধরে রেখেছে। আর বিশ্বের ৮৫টি দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটি’র অবস্থান ২৫৭তম।  র‌্যাংকিংয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় প্রথম এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বিতীয় […]

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ-আরএফএল’র চার প্রতিষ্ঠান

দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসা গ্রুপটি জানায়, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, বঙ্গ বেকার্স লিমিটেড, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক যথাক্রমে নরসিংদী, সিলেট, হবিগঞ্জ ও মাগুরা জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার এ সম্মাননা পায়। বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেট, ঢাকার (পূর্ব) অফিসে এক […]

বিডার পোর্টালে পরিবেশ অধিদপ্তরের ১২ সেবা

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই সেবা সম্প্রসারণের উদ্বোধন করেন। এ সময় পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরের ১২টি সেবাসহ মোট ১৪টি অনলাইন সেবা যুক্ত হল বিডার ওএসএস পোর্টালে। এতে বিনিয়োগকারীদের কাজগুলো ‘আরও সহজ হবে’। অনুষ্ঠানে তিনি জানান, সেবা সহজীকরণের লক্ষ্যে ২০১৭ সালের এসআরও জারির মাধ্যমে এলপিজি বোটলিং প্ল্যান্ট, জৈবসার, […]

১০ লিটার অকটেনে ‘৫১০ মিলি কম’

বৃহস্পতিবার এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মেসার্স কিউ জে সামদানী ফিলিং স্টেশনে পরিমাপ করে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলি ও ২৭০ মিলি, ১০ লিটার ডিজেলে ৩৭০ মিলি এবং ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি জ্বালানি […]