ক্যাটাগরি

অতিরিক্ত ১% প্রভিশন রাখতে হবে ‘বিশেষ সুযোগে’র ঋণে

আর এই প্রভিশনের নাম হবে ‘স্পেশাল জেনারেল প্রভিশন কোভিড-১৯’। স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। এখন তার সঙ্গে আরও ১ শতাংশ অতিরিক্ত রাখতে হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তা সব ব্যাংককে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে […]

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ শুরু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই এবং গ্রামীণফোন যৌথভাবে মঙ্গলবার থেকে এ ক্যাম্পেইন শুরু করেছে। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত […]

লকডাউনের বাজারে তরমুজও গরম

বিক্রেতারা বলছেন, মহামারী নিয়ন্ত্রণে সারা দেশে যোগাযোগ প্রায় বন্ধ, তাতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। সে কারণেই সরবরাহ কম, দামও বাড়তি। মঙ্গলবার মালিবাগ ও শান্তিনগরের বাজারে গিয়ে দেখা যায়, ফলের দোকানগুলোতে নানা আকারের তরমুজ সাজানো। ছোট-মাঝারি আকারের তরমুজ দেড়শ টাকায় এবং বড় আকারের তরমুজ তিনশ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে শান্তিনগর বাজারের […]

সেবা অব্যাহত রাখতে ‘জরুরি প্রণোদনা’ চেয়েছে বিকাশ

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সীমিত আকারে ব্যাংকিং লেনদেন হওয়ায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএমএস) লেনদেন বেড়েছে। সাধারণ মানুষ বাইরে না বেরিয়ে ঘরে বসেই নানান জরুরী অর্থনৈতিক লেনদেনের জন্য মোবাইল আর্থিক সেবার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এখন দিনে কেবল বিকাশেই গড়ে প্রায় ৬৫ লাখের বেশি লেনদেন হচ্ছে। এই বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এমএফএস সেবায় টাকা পাঠানোর সীমা ৭৫ হাজার […]

কিছু কারখানা চলবেই, বেতন ১৬ এপ্রিলের মধ্যে

বরং জরুরি ক্রয়াদেশ মেটাতে ও নভেল করোনাভাইরাস প্রতিরোধী সরঞ্জাম তৈরির জন্য কিছু কারখানা কড়া নজরদারির মধ্যে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিবের আহমেদ কায়কাউসের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পোশাক শিল্প মালিকদের নেতারা জানিয়েছেন। তবে যারা কারখানা […]

বৈদেশিক শাখায় লেনদেনের সময় বাড়ল ১ ঘন্টা

বুধবার থেকে দুপুর ২টা পর্যন্ত এ সব শাখায় লেনদেন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে […]

লকডাউনে স্কয়ারের পণ্যে ‘ফ্রি হোম ডেলিভারি’

ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম এর সাথে যৌথ উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ শুরু করেছে ‘ফ্রি হোম ডেলিভারি’ ক্যাম্পেইন। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা বিশ্বে ভয়াবহ করোনাভাইরাস হতে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আর এই সতর্কতার সবচেয়ে বড় ধাপ হচ্ছে নিজ নিজ ঘরে নিরাপদে থাকা। কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে ঘর থেকে বের হওয়ার […]

শ্রমিকদের বেতন দিতে ২০ এপ্রিলের মধ্যে এমএফএস হিসাব খোলার নির্দেশ

সোমবার এক সার্কুলার জারির মাধ্যমে দেশের সব মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে কারখানার মালিক-শ্রমিক সকল পক্ষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই হিসাব খুলতে বলা হয়েছে। নভেল করোনাভাইরাসের বিশ্ব সঙ্কটে বিপর্যয়ের মুখে পড়া রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন […]

প্রধানমন্ত্রীর তহবিলে পৌনে ৪ কোটি টাকা দিল রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিকেলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সঙ্গে যুক্ত হয়ে এই অনুদান গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের হাতে পৌনে চার কোটি টাকার অনুদানের চেক তুলে দেন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জ্ঞাপন করেন করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার হাতকে প্রসারিত করে এগিয়ে আসা সোনালী, রূপালী ও জনতা ব্যাংকসহ অন্য সব প্রতিষ্ঠানের প্রতি। প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কেননা আপনারা এই প্রয়োজনীয় মুহূর্তে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছেন। জাতি আপনাদের এই অবদানকে সবসময় স্মরণ করবে।”

পোশাক কারখানাও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান বিজিএমইএর

সোমবার বিজিএমইএর সচিব আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সদস্যভুক্ত পোশাক কারখানাগুলোকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে আহ্বান অব্যাহত রয়েছে। একই সাথে বিজিএমইএর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিক ভাই-বোনদেন মার্চ মাসের মজুরি দিতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সদস্যদের সহায়তার জন্য বিজিএমইএতে একটি সেল খোলা হয়েছে। […]