ক্যাটাগরি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার  জন্য পিপিই-মাস্ক দিল কেএসআরএম

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে চট্টগ্রামের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিয়েছে। বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার  জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন। মিজানুল […]

প্রধানমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা দিল রূপায়ণ গ্রুপ

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন রূপায়ণ গ্রূপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং গ্রুপের আরেক ভাইস চেয়ারম্যান ও দেশ রূপান্তর […]

প্রধানমন্ত্রীর তহবিলে মেঘনা গ্রুপের ৫ কোটি টাকা

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে। রোববার এই অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা […]

প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিল যমুনা গ্রুপ

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তির শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মারাও গেছেন বেশ কয়েকজন। এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধ ও […]

কর্মহীন নির্মাণ কর্মীদের পাশে শাহ সিমেন্ট

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ মার্চ সারা দেশের প্রায় ১০ হাজার কর্মহীন নির্মাণ শ্রমিকের পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয় দেশের ৮০টি পয়েন্ট চিহ্নিত করে নির্মাণ শ্রমিকদের সাহায্য করার এই কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও […]

প্রধানমন্ত্রীর তহবিলে ১০ লাখ টাকা দিল বেসিক বিল্ডার্স

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। আবাসন নির্মাণ খাতের এই প্রতিষ্ঠানটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ অনুদানের চেক জমা দেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য এফবিসিসিআই’র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল লতিফ বলেন, […]

বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর

ফেইসবুক লাইভে এসে কারখানা চালু রাখার পক্ষে যুক্তি দেওয়ার পরদিন রোববার আরেক লাইভে এসে আগের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে হেলেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তিনটি কারখানা রয়েছে। আমি সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেহেতু বন্ধের সিদ্ধান্ত হয়নি তাই খোলা রাখার পক্ষে বলেছিলাম। এটা নিয়ে অনেকেই আমাকে ভুল […]

পর্যটনের জন্যও প্রণোদনার আহ্বান

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণাকে স্বাগত জানিয়ে রোববার এক ভিডিও বার্তায় দেওয়া যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান ও বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর। বিবৃতিতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করেছেন, তা বিশেষভাবে আমাদের […]

প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ফাহিম বলেছেন, এই প্যাকেজ ক্ষুদ্র-মাঝিারি (এমএমই) ও বড় ব্যবসা এবং কৃষি, সেবা ও উৎপাদনশীল খাতকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাকেজের অর্থ যথার্থভাবে খরচ হবে প্রত্যাশা করে তিনি বলেন, “এর মাধ্যমে চাকুরি হারানোর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা ও সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড সচল ও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আমি মনে করি।” “প্যাকেজে সরকারি […]

ইন্টারনেট সচল রাখতে ৬১০ কোটি টাকা অনুদান চায় আইএসপিএবি

দেশে ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর এই সংগঠন বলছে, ‘জরুরি সেবা খাত’ হিসাবে আইএসপিগুলো সচল রাখতে আগামী ৬ মাসের বেতন ও অফিস ভাড়া বাবদ তাদের এ অর্থ প্রয়োজন। করোনাভাইরাস মহামারীর মধ্যে অর্থনৈতিকভাবে ঝুঁকির পাশাপাশি এ খাতের প্রায় দুই লাখ মাঠকর্মীর কর্মহীন হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে আইএসপিএবির ভাষ্য। সংগঠনের সভাপতি আমিনুল হাকিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]