ক্যাটাগরি

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা

এছাড়া স্বাস্থ্যকর্মীদের ৬৫ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই)দিচ্ছে ওয়ালটন। নিজস্ব কারখানায় তৈরি করতে যাচ্ছে অক্সিজেন সরবরাহ যন্ত্রসহ (ভেন্টিলেটর) বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্যসচিব আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটনের […]

করোনাভাইরাস: স্বাস্থ্য ও জরুরি সেবাকর্মীদের পিপিই দেবে এফবিসিসিআই

রোববার এক চিঠিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সংগঠনটির সদস্যভুক্ত সারা দেশের সব চেম্বার ও অ্যাসোসিশেয়নগুলোকে জানিয়েছেন, ইতোমধ্যে সুরক্ষা সরঞ্জামের একটি চালান চীন থেকে দেশের পথে আছে। এই মাসের মধ্যেই এগুলো এসে পৌঁছবে। “সরঞ্জামগুলো ডাক্তার, নার্সসহ ভাইরাসমোকাবেলায় জড়িত জরুরি সেবায় নিয়োজিতদের  প্রদান করা হবে।” সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠিতে শেখ ফাহিম এফবিসিসিআই সদস্যভুক্ত […]

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দিল ইউসিবি

সোমবার সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কার্যক্রমকে গতিশীল করতে এই অনুদান দেওয়া হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের প্রত্যাশা, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সকলেই সচেতনতার পরিচয় দিয়ে যথাসম্ভব গৃহে অবস্থান করব ও সামাজিক দুরুত্ব মেনে চলব।”

৬ মাসের মধ্যে দেশেই চিকিৎসকদের পিপিই তৈরির আশা

এখন নভেল করোনাভাইরাস মোকাবেলায় যুক্ত চিকিৎসকদের সুরক্ষা পোশাক তৈরির কাজে হাত দিয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পিপিই তৈরির চিন্তা এসেছে কারখানা মালিকদের। বিজিএমইএর সভাপতি রুবানা হক রোববার এক বার্তায় বলেন, বাংলাদেশে এতদিন পর্যন্ত মেডিকেল গ্রেড বা ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডের পিপিই তৈরি হত না। এখন জরুরি ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের (লেভেল ওয়ান) ২০ হাজার পিপিই তৈরি করতে গিয়ে তারা দেখছেন, […]

করোনাভাইরাস: নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব সদস্যরা

রোববার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ক্যাবের সদস্য লজিস্টিক কোম্পানিগুলো যাতে জরুরি ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে সেজন্য ই-ক্যাবের লোগো সম্বলিত একটি স্টিকার বহন করার ব্যবস্থা করা হয়েছে। বিভাগীয় কমিশনারের অনুমতি পত্রের কপি, মন্ত্রি পরিষদের র সংবাদ বিজ্ঞপ্তির অনুলিপির সঙ্গে ই-ক্যাবের প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র সদস্য কোম্পানিগুলোকে সরবরাহ করেছে ই-ক্যাব, যাতে […]

বিপণি বিতান বন্ধ ৪ এপ্রিল পর্যন্ত

রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। “করোনাভাইরাস প্রতিরোধে সরকার যেভাবে মানুষকে ঘরে থাকতে বলছে তার সঙ্গে তাল মিলিয়ে এবং ঘরে থাকার কর্মসূচির অংশ হিসেবে দোকানপাট, বিপণি বিতানগুলো বন্ধ থাকছে। “আগে স্কুল-কলেজ বন্ধ রাখার কর্মসূচি অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার কথা বলেছিলাম। এখন যেহেতু ৪ এপ্রিল […]

ছুটিতে ইন্টারনেট চাহিদায় উল্টো চিত্র

ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এই ছুটিতে বাসাবাড়িতে ইন্টারনেট ডাটা ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে। […]

বিকাশ অ্যাপে করোনাভাইরাসের ‘সব’ তথ্য

এজন্য তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিকাশ অ্যাপের মেনুতে যোগ হয়েছে  ‘করোনা ইনফো’। রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের উপরের মেনু বারে পাচ্ছেন ‘করোনা ইনফো’ লোগোটি । এই লোগোতে ক্লিক করলেই –সর্বশেষ আপডেট, হটলাইন নম্বর, করোনা ভাইরাসের […]

৯০ ভাগ কারখানায় ছুটি কার্যকর: বিজিএমইএ

পোশাক কারখানা মালিকদের সংগঠনটি বলছে, যেসব কারখানা চালু আছে সেগুলো চিকিৎসা সামগ্রী তৈরি ও জরুরি বিদেশি ক্রয়াদেশ বাস্তবায়নের কাজে যুক্ত রয়েছে। শনিবার রাতে বিজিএমইএর ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মনসুর খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমনিতে কারখানাগুলোতে ক্রয়াদেশ নেই। তারপরেও সরকার ও বিজিএমইএ কর্তৃপক্ষের পরামর্শে ২৭ তারিখেই ৮০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। “আজকে কিছু […]

বাজারে ক্রেতার আকাল, প্রভাব দামেও

বিক্রেতারা বলছেন, ক্রেতার অভাবে তাদের বিক্রি কমেছে কয়েক গুণে। পচনশীল এসব পণ্য ধরে রাখা যায় না বলে দামও কমেছে। অবরুদ্ধ এই দশায় বিক্রি কমেছে সুপারশপগুলোতেও। মীনা বাজারের মগবাজার শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ রাসেল জানালেন, গত দুই দিনে তাদের বিক্রি কমে চার ভাগের এক ভাগে নেমেছে। শনিবার বিকালে তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মাসের মাঝামাঝিতে […]