ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এআইবিএলের অনুদান

বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চিকিৎসকদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট-পিপিই, টেস্টিং কিট, রেসপাইরেটরি ইকুইপমেন্ট সরবরাহ এবং কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এআইবিএলের কমকর্তা-কর্মচারীরা। এ অর্থের পরিমাণ ৮৩ লক্ষ ১৮ হাজার ৩৪০ টাকা।

করোনাভাইরাস: আড়াই হাজার কোটি টাকা চায় দোকান মালিক সমিতি

পোশাক রপ্তানি খাতের শ্রমিকদের বেতন দিতে যে ধরনের তহবিল গঠন করা হয়েছে, সেই একই ধরনের সহায়তা চায় তারা। এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনা দুর্যোগে দোকান কর্মচারীদের বেতন দিতে ব্যবসায়ীরা এই ঋণ সহায়তা চাচ্ছেন। এটা শুধু যাদের কর্মচারী ১৫ জনের কম সেই রকম ছোট ব্যবসায়ীদের জন্য এই সহায়তা […]

রবির জাপানি অংশীদার ডকোমো বাংলাদেশ ছাড়ছে

এবিষয়ে এর মধ্যেই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানিয়েছেন। রবির অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ  ও বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।এ অংশ হস্তান্তর হলে ভারতী মোট ৩১ দশমিক ৩ শতাংশের মালিক হবে। ১৯৯৭ সালে […]

ছুটির মধ্যে ব্যাংক লেনদেনের সময় বাড়ল

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ছুটির মধ্যেও জরুরি সেবাগুলো চালু রাখার […]

কোভিড-১৯: শ্রমজীবীদের খাদ্যসামগ্রী দিল মীর গ্রুপ

গত মঙ্গলবার রাজধানী ঢাকায় স্বল্পআয়ের শ্রমজীবীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর গ্রুপ সব সময় সমাজের অসহায় এবং অবহেলিত মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত […]

নিত্যপণ্য নিয়ে সারাদেশে টিসিবির সাড়ে তিনশ ট্রাক

বুধবার থেকে ঢাকায় ৫০টির বেশি ট্রাকে করে, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা সদরে চারটি ট্রাকে করে এই বিপণন শুরু হয়েছে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় ৫০টি ট্রাক নামার কথা থাকলেও প্রথম দিন নেমেছে ৫৭টি, পর্যায়ক্রমে ৭৫টিতে উন্নীত করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন নির্ধারিত […]

চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল ইউএস-বাংলা

বেসরকারি এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের জিএম কামরুল ইসলাম জানান, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্রে পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই), হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ইনফ্রারেড থার্মোমিটারসহ বেশ কয়েকটি  সামগ্রী সরবরাহ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক […]

কোভিড-১৯: প্রধানমন্ত্রীর তহবিলে ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি টাকা

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন […]

করোনাভাইরাস: ৫০ হাজার পিপিই ও ১০ হাজার টেস্টিং কিট দিচ্ছে জিপি

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরটি নিজ দায়িত্বে এসব সরঞ্জাম হাসপাতালগুলোতে পৌঁছে দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, নভেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের জন্য ৫০ হাজার মেডিকেল গ্রেড মানসম্পন্ন পেশাদার পিপিই (সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, এন৯৫ মাস্ক, গ্লভস ওগগলস) এবং ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দেওয়া হবে। “এ উদ্যোগ করোনাভাইরাস […]

কোভিড-১৯: প্রধানমন্ত্রীর তহবিলে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে প্রাইম ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল […]