ক্যাটাগরি

অসহায় মানুষদের পাশে প্রাণ-আরএফএল গ্রুপ

গ্রুপের পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, বিস্কুট ও নুডুলস। বৃহস্পতিবার ও  শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য […]

২০ হাজার পরিবারকে খাদ্য দেবে আব্দুল মোনেম গ্রুপ

দেশের ২০ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে প্রাতিষ্ঠানটি। বৃহষ্পতিবার রাজধানীর মিরপুর সরকারি বাংলা স্কুলে কার্যক্রমের সুচনা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা শহরেও এই কার্যক্রম শুরু হবে। ত্রানের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। এই কার্যক্রমের সর্বাঙ্গিক সহযোগিতা করছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ। শুক্রবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]

খামারিদের সুরক্ষায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নানা উদ্যোগ

এছাড়া মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের উৎপাদন, পরিবহন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। শনিবার রাজধানীর ফার্মগেইটে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষটি চালু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। […]

রাজধানীতে দুধের বাজারে ‘শনির দশা’

এমন অবস্থায় পণ্যবাহী যান চলাচলের নির্দেশনা থাকলেও টানা ১০ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলতে গেলে খামারিদের দুধ রাজধানীতে আসছেই না। ছিটেফোঁটা যাও আসে, মিষ্টির দোকানগুলো বন্ধ থাকায় সেটুকু বেচতেও ক্রেতার অপেক্ষায় হা-পিত্যেশ করতে হয় ব্যবসায়ীদের।  শুক্রবার বিকালে পুরান ঢাকার রথখোলায় দুধের আড়ৎগুলোতে দেখা গেছে বড় বড় বালতি-গামলা, প্লাস্টিকের খালি ড্রাম পড়ে আছে। রাজধানীর […]

কারখানা খোলা-বন্ধ যা হোক বেতন দেওয়ার নির্দেশ

তবে কারখানা খোলা রাখুক বা বন্ধ করে দিক, যা-ই করা হোক না কেন শ্রমিক ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন তারা। রপ্তানিমুখী নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেছেন, “আগামী ৪ এপ্রিলের পর থেকে আপনি আপনার করাখানাটি পরিচালনা করবেন কি না তা একান্তই আপনার […]

কারখানা খোলা-বন্ধ যা হোক, বেতন দেওয়ার নির্দেশ

তবে কারখানা খোলা রাখুক বা বন্ধ করে দিক, যা-ই করা হোক না কেন শ্রমিক ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন তারা। রপ্তানিমুখী নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেছেন, “আগামী ৪ এপ্রিলের পর থেকে আপনি আপনার করাখানাটি পরিচালনা করবেন কি না তা একান্তই আপনার […]

করোনাভাইরাস: খাবারের বাজারে প্রভাব কতটা

চীন থেকে ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশে দেশে ‘লকডাউন’ ঘোষণা করা হয়। দীর্ঘদিন ঘরবন্দি হয়ে থাকতে হবে, এমন প্রস্তুতির চিন্তা থেকে আতঙ্কিত মানুষ হুমড়ি খেয়ে পড়ে সুপার মার্কেট, শপিংমল, দোকানপাটে। ঘরে খাবার মজুদের চেষ্টায় দোকানগুলো দ্রুত শূন্য হয়ে যায়। মাংস, দুগ্ধপণ্য উৎপাদনকারীদের পাশাপাশি ফল ও সবজি চাষিদেরও রেস্তোরাঁ থেকে শুরু করে মুদি দোকানে পণ্য […]

শ্রমিকদের বেতন দেয় যে যে গার্মেন্ট, প্রণোদনা পাবে তারাই

নীতিমালায় বলা হয়েছে, যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তারাই এই তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে। এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে রপ্তানিমুখী শিল্পগুলো। তবে সময় মতো কিস্তির অর্থ পরিশোধ না করলে বকেয়া কিস্তির উপর দণ্ড সুধ আরোপ হবে। বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দেওয়ার পর […]

মাস্ক-স্যানিটাইজার রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

বৃহস্পতিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান হয়। নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ মার্চ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হযেছিল। বাংলাদেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদার বড় অংশ আসতো চীন থেকে। তবে মহামারী দেখা দেওয়ায় চীনের বাজার বন্ধ হয়ে যাওয়ার পর এখন দেশেই […]

হা-হুতাশ পর্যটন শিল্পেও

কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হলে প্রায় ২০ লাখ মানুষকে নিয়ে গড়ে ওঠা এ খাত হুমকির মধ্যে পড়বে হবে বলে আশঙ্কা তাদের। এই পরিস্থিতি পেরিয়ে উঠে দাঁড়ানোর লড়াইয়ে রপ্তানি খাতের মতো আর্থিক প্রণোদনা চাইছে এই খাত সংশ্লিষ্টরাও। বাংলাদেশে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটনের জন্য সবচেয়ে উপযোগী সময় বলে বিবেচনা করা হয়। পর্যটন খাত সংশ্লিষ্টরা জানান, গত […]