ক্যাটাগরি

অসহায় মানুষদের পাশে প্রাণ-আরএফএল গ্রুপ

গ্রুপের পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, বিস্কুট ও নুডুলস।

বৃহস্পতিবার ও  শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এ কাজে সহযোগিতা করেন।  

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের এই ক্রান্তিকালে আমরা নানাভাবে কাজ করছি। এ মুহুর্তে সামাজের দিন আনে দিন খায় এমন মানুষ খুব কষ্টে আছে। আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছিল।”

“আমরা দেশের এ দুর্যোগ মুহুর্তে সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষদের সহায়তার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করেছি। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠতে পারবো।”