ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ‘ভুতুড়ে অস্ত্র’ নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশ

“বন্দুক সহিংসতা এই দেশে মহামারী, এটি আন্তর্জাতিক অঙ্গনেও বিব্রতকর অবস্থায় ফেলে,” বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে এমনটাই বলেছেন তিনি। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রত্যেক নাগরিকের অস্ত্র বহনের অধিকার সুরক্ষিত থাকায় এবং অস্ত্র নিয়ন্ত্রণের আইনকে অনেকেই তাদের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত বিবেচনা করায় বাইডেনের জন্য অনিবন্ধিত অস্ত্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া […]

যুক্তরাষ্ট্রে ‘ভুতুড়ে বন্দুক’ নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশ

বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া ভাষণে তিনি বলেন, বন্দুক সহিংসতা এ দেশে মহামারী। এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে। বিবিসি লিখেছে, নির্বাহী আদেশের মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ায় প্রেসিডেন্টকে এখন আর কংগ্রেসের অনুমোদন নিতে হবে না।  নির্দিষ্ট ধরনের বন্দুকের জন্য বিধি প্রণয়ন, ব্যাকগ্রাউন্ড যাচাই জোরদার ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের চেষ্টা থাকবে এই পদক্ষেপে।   […]

মিশরে মুসলিম ব্রাদারহুড নেতা ইজাতের আমৃত্যু কারাদণ্ড

কয়েক মাস আগে কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তার এ সাজা মিলল। ২০১৩ সালে মিশরের ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় গত বছরের অগাস্টে নিরাপত্তা বাহিনী কায়রোর ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলা থেকে ইজাতকে গ্রেপ্তার করেছিল। ব্রাদারহুড সদরদপ্তরের বাইরে ২০১৩ সালে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে […]

বেলফাস্টে বাসে আগুন, পুলিশের ওপর হামলায় জনসনের উদ্বেগ

ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের বাকি অংশের সঙ্গে বাণিজ্যে যেসব নতুন বাধার সৃষ্টি হয়েছে তা নিয়ে বাড়তে থাকা হতাশার মধ্যে গত সপ্তাহ থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় রাতে  ধারাবাহিকভাবে এ ধরনের সহিংসতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনের সহিংসতায় কয়েক ডজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিক্ষোভকারীদেরকে গাড়ি জ্বালিয়ে দিতে এবং পুলিশের […]

এখন যে কোনো শহরের চেয়ে বেইজিংয়ে ধনকুবেরের সংখ্যা বেশি

গত বছর বেইজিংয়ে ৩৩ জন বিলিওনেয়ার বাড়ায় শহরটিতে এখন ১০০ জন ধনকুবের আছেন বলে সাময়িকীটি জানিয়েছে। এর ফলে গত সাত বছর ধরে তালিকার শীর্ষে থাকা নিউ ইয়র্ক অল্পের জন্য পিছিয়ে পড়েছে। নিউ ইয়র্কে ৯৯ জন বিলিওনেয়ার আছেন।  চীনের কোভিড-১৯ দ্রুত নিয়ন্ত্রণ, প্রযুক্তি কোম্পানিগুলির ‍উত্থান ও শেয়ার বাজার বেইজিংকে শীর্ষ স্থান অর্জনে সাহায্য করেছে বলে বিবিসি […]

কোভিড-১৯: ভারতে একদিনে ফের রেকর্ড সংক্রমণ

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। একদিন আগে বুধবার সকালে মন্ত্রণালয়টি রেকর্ড এক লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত নতুন রোগী সংখ্যা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল।    সংক্রমণের […]

টিকা পেতে দেরি দেখে সেরামকে আইনি নোটিস অ্যাস্ট্রাজেনেকার

টিকার চালান সময়মতো সরবরাহ করতে না পারায় এই নোটিস পেয়েছে সেরাম, যা ভারতের গণমাধ্যম জানিয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা সেরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, “অ্যাস্ট্রাজেনেকা আমাদের একটি আইনি নোটিস পাঠিয়েছে (টিকা সরবরাহে দেরির […]

মিয়ানমারের রাষ্ট্রদূতকে লন্ডন দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না

কেয়াও জোয়ার মিন জানিয়েছেন, কর্মীদের ভবন ছেড়ে চলে যেতে বলেছেন মিয়ানমারের সামরিক অ্যাটাশে এবং তিনি আর দেশটির প্রতিনিধি নন বল তাকে জানানো হয়েছে।  “আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না,” বুধবার লন্ডনের কেন্দ্রস্থলে দূতাবাসটির বাইরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তিনি। রয়টার্সকে কয়েকটি সূত্র জানিয়েছে, জোয়ার মিনের ডেপুটি মিয়ানমারের সামরিক জান্তার পক্ষ হয়ে নিজেই দায়িত্ব তুলে নিয়েছেন আর […]

অ্যাস্ট্রাজেনেকার টিকা যুক্তরাজ্যে ৩০ এর কম বয়সীদের না নেওয়ার পরামর্শ

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রক্ত জমাট বাঁধার বিরল লক্ষণ দেখা দেওয়ার কারণে ৩০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকারটি বাদ রেখে অন্য টিকা নিতে বলছে যুক্তরাজ্যের টিকাদান কর্তৃপক্ষ । এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার বিরল লক্ষণের একটি সম্পর্ক রয়েছে। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক […]

রেড সিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইরানের ‘গোয়েন্দা জাহাজ’

বিবিসি জানায়, মঙ্গলবার ইরানের ‘দ্য সাভিজ’ নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ হতাহত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করে কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘ওটি একটি বেসামরিক জাহাজ। যেটি ওই অঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অন্যান্য জাহাজকে নিরাপত্তা দিতে সেখানে নোঙ্গর করে ছিল। স্থানীয় […]