মহামারীর এক বছরে বিশ্বে বেড়েছে ধনীর সংখ্যা

ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন যুক্ত হওয়া ৬৬০ বিলিয়নেয়ারের মধ্যে ৪৯৩ জনই প্রথমবারের মত এই তালিকায় জায়গা পেয়েছেন। অতি ধনীদের এই ‘এলিট ক্লাবে’র সদস্যদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ ট্রিলিয়ন। তালিকায় প্রায় ৮৬ শতাংশেরই মোট সম্পদের পরিমাণ গতবছরের চেয়ে বেড়েছে। অর্থাৎ, প্রতি আটজনের মাঝে সাতজনেরই মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে। মহামারীর মাঝেও ধনীদের সম্পদ […]
জাপানে আগাম নির্বাচন দেওয়ার ইঙ্গিত সুগার

তিনি এখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান। এ বছরের সেপ্টেম্বরে দলের শীর্ষপদে তার চলতি মেয়াদ শেষ হবে। তার আগেই সুগা আগাম নির্বাচন ডেকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জাপানি সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার গভীর রাতে টেলিভিশনের এক অনুষ্ঠানে সুগা এলডিপির নেতৃত্ব নির্বাচনের আগে ‘পার্লামেন্ট বিলুপ্তের’ সম্ভাবনা আছে বলে জানান। চলতি […]
কোভিড-১৯: ব্রাজিলে একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ‘স্ট্রেইন’ বা ধরনের দাপটে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন কোভিড রোগীও হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে; অনেক শহরে চিকিৎসার অপেক্ষায় থাকতে থাকতেই অনেকের মৃত্যু হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ব্রাজিলে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস প্রায় তিন লাখ ৩৭ হাজারের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ […]
ব্রাজিলে কোভিডে মৃত্যু প্রথম ৪ হাজার ছাড়াল

করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ‘স্ট্রেইন’ বা ধরনের দাপটে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন কোভিড রোগীও হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে; অনেক শহরে চিকিৎসার অপেক্ষায় থাকতে থাকতেই অনেকের মৃত্যু হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ব্রাজিলে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস প্রায় তিন লাখ ৩৭ হাজারের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ […]
অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার স্পষ্ট সম্পর্ক আছে: ইএমএ কর্মকর্তা

তবে কী কারণে রক্ত জমাট বাঁধছে তা এখনো অজানা বলেও জানান ইএমএ-র ভ্যাকসিন ইভাল্যুয়েশন দলের প্রধান মার্কো কাভালেরি। ইতালির একটি দৈনিককে তিনি বলেন, ‘‘আমার মতে, আমরা এখন এটা বলতে পারি। টিকার সঙ্গে এর (মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার) একটি সম্পর্ক থাকার বিষয়টি এখন পরিষ্কার। তবে কেন এই পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এটা এখনো আমাদের অজানা।” তবে তিনি তার […]
ভারতে আরো সামরিক সরঞ্জাম উৎপাদন করতে চায় রাশিয়া

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ তথ্য জানান। তবে রুশ সেনাবাহিনীর জন্য কী ধরনের সরঞ্জাম ভারতে উৎপাদন করা হবে সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি। তবে তারা বলেন, উভয় দেশের সরকার দীর্ঘদিন ধরে ভারতে রুশ সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। লাভরভ বলেন, […]
কোভিড-১৯: বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল

এর মধ্যে ব্রাজিল ও ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখা যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা এজন্য যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক ধরনগুলো এবং লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ মানার বেলায় জনসাধারণের অবহেলাকেই দোষারোপ করছেন বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটির টালি অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে এক বছরের বেশি […]
সুদানে জাতিগত সংঘাতে নিহত অর্ধশত

মঙ্গলবার পশ্চিম দারফুর রাজ্য চিকিৎসক কমিটি এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিন দিনের সংঘর্ষের পর সুদান সরকার সোমবার রাজ্যটির রাজধানী এল জেনিইনাতে জরুরি অবস্থা ঘোষণা করে। একইদিন জাতিসংঘ পশ্চিম দারফুরে সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছিল। গত বছর শান্তিচুক্তি স্বাক্ষর ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার […]
পূর্বাঞ্চলে ইউক্রেইনের ২ সৈন্য নিহত: সামরিক বাহিনী

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে সেনা সমাবেশ গড়ে তুলছে বলে অভিযোগ করেছে কিয়েভ। একই সময় দেশটির পূর্বাঞ্চলে ইউক্রেইনের সরকারি বাহিনীগুলোর ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলার খবরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতেই মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই সৈন্য নিহত হওয়ার কথা জানাল দেশটির সামরিক বাহিনী। এ ঘটনা ওই অঞ্চলের বাড়তে […]
২০৩৬ পর্যন্ত ‘ক্ষমতায় থাকার’ আইনে স্বাক্ষর পুতিনের

সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। এ আইনের বলে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে আরও দুইদফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন। তেমনটা হলে তিনি এক মেয়াদে ছয় বছর করে দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের শীর্ষ পদে […]