ক্যাটাগরি

জর্ডানের বাদশার অনুগত থাকার প্রতিশ্রুতি রাজপুত্র হামজার

সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার হামজা তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছিলেন; পরদিন জর্ডানের উপপ্রধানমন্ত্রী আয়মান সাফাদি সাবেক যুবরাজের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছিলেন। এ নিয়ে উত্তেজনা প্রশমনে বাদশা তার চাচা রাজপুত্র হাসানকে সহযোগিতা করার অনুরোধ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার জর্ডানের […]

নাইজেরিয়ার কারাগার থেকে পালিয়েছে প্রায় ২ হাজার বন্দি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরের কারাগারটির প্রশাসনিক ব্লক উড়িয়ে দেওয়ার পর এর প্রাঙ্গণে প্রবেশ করে বলে জানা গেছে। ৩৫ জন বন্দি পালাতে রাজি হননি, পালিয়ে যাওয়ার পর ছয় বন্দি ফিরে আসেন। এ হামলার ঘটনার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায় দিয়েছে পুলিশ। হামলার সঙ্গে জড়িত থাকার কথা […]

তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে জয়া বচ্চন

পশ্চিমবঙ্গে পৌঁছে সোমবার প্রথম সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘‘মমতাজির প্রতি সব সময় আমার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তিনি একা এক নারী সকল নৃশংসতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন… একা এক নারী সবার বিরুদ্ধে লড়াই করছেন। তার পা ভেঙ্গে গেছে। কিন্তু কিছুই তাকে আটকাতে পারছে না। ‘‘মমতাজি পশ্চিমবঙ্গের সবার গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় লড়াই করে যাচ্ছেন।” ভারতের […]

দুবাইয়ে বারান্দায় নগ্ন ছবি তুলে গ্রেপ্তার

বিবিসি জানায়, শনিবার মেরিনা ডিস্ট্রিক্টে ওই নারীদের ছবি তোলার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই নারীদের মধ্যে ১১ জন ইউক্রেইনের নাগরিক বলে বিবিসিকে নিশ্চিত করেছে ইউক্রেইন কনস্যুলেট। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটকদের দলে রাশিয়ার একজন নারীও আছেন। দুবাইয়ের আইন অনুযায়ী জনসম্মুখে লাম্পট্যের অভিযোগে দোষীসাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা দিতে […]

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আসিয়ান নেতারা বৈঠকে বসবেন: ব্রুনাই

ব্রুনাই সোমবার ‍মালয়েশিয়ার সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানায়, তারা তাদের মন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান মন্ত্রিসভার বৈঠক আয়োজনের বিষেয়ে ‘প্রয়োজনীয় প্রস্তুতি’ গ্রহণ করতে বলেছে।  বিবিসি জানায়, সোমবার মালয়েশিয়ার প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন এবং ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর বৈঠক শেষে ওই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘‘উভয় নেতা মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য […]

সামরিক জান্তার নিন্দায় তালি মিয়ানমারের বিক্ষোভকারীদের 

সোমবার সকালে বিভিন্ন শহরে বিক্ষোভ করার পর বিকালে একসঙ্গে তালি বাজিয়ে প্রতিবাদকারীরা সামরিক জান্তার বিরোধিতা করেছেন। জান্তাবিরোধী আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় সময় বিকাল ৫টায় বৃহত্তম শহর ইয়াঙ্গনের বিভিন্ন অংশে তালি বাজানো শুরু হয় বলে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।   প্রতিবাদের এক নেতা এই থিনজার মং ফেইসবুকে লিখেছেন, “এই তালি আমাদের পক্ষ থেকে […]

শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, ৩ বন্ধুর আত্মহত্যা

রাজ্যটির টেরি জেলার কুণ্ডি গ্রামের কাছে একটি বনে এ ঘটনা ঘটেছে বলে রোববার এক কর্মকর্তা জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের। স্থানীয় মহকুমা হাকিম পিআর চৌহান জানিয়েছেন, একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত বের হওয়া গুলিতে তাদের একজনের মৃত্যু হলে আরও তিন বন্ধু আত্মহত্যা করেন, অপরাধবোধ থেকে তারা এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে।  তাদের সঙ্গে থাকা আরও […]

পূর্ব তিমুরে বন্যা, ভূমিধসে ২১ জনের মৃত্যু

শনিবার রাত থেকেই ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে ও প্রতিবেশী ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে চরম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।    সোমবার পূব তিমুরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইজামায়েল দ্য কোস্তা বাবো এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী মোট ২১ জনের মৃত্যু হয়েছে।” দেড় হাজারেরও বেশি মানুষকে রাজধানী দিলির বিভিন্ন […]

পূব তিমুরে বন্যা, ভূমিধসে ২৭ জনের মৃত্যু

শনিবার রাত থেকেই ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে ও প্রতিবেশী ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে চরম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে সাত হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।   সোমবার পূব তিমুরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইজামায়েল দ্য কোস্তা বাবো এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক তথ্য […]

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ ৪০

সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব নুসা তেংগারা প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা, ভূমিধস ও ঝড়ে ঘরবাড়ি হারানো প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সেতু ধসে পড়েছে, গাছপালা ভেঙে কয়েকটি সড়ক বন্ধ হয়ে আছে ও ঘূণিঝড়ের কারণে সৃষ্ট প্রবল […]