ক্যাটাগরি

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জাপানের

লন্ডন সফরে থাকাকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এই নতুন নিষেধাজ্ঞার আওতায় আরও ১৪০ রুশ নাগরিকের সম্পদ জব্দ করাসহ রপ্তানি নিষিদ্ধের তালিকাভুক্ত করা হচ্ছে রাশিয়ার প্রায় ৭০ টি সামরিক ফার্মকে। এর আগে ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছিল জাপান। রাশিয়ার আটজন কূটনীতিককেও বহিষ্কার করেছিল টোকিও। রাশিয়া একদিন আগেই […]

বিশ্বে কোভিড মহামারীতে প্রকৃত মৃত্যু প্রায় দেড় কোটি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত দু’বছরে স্বাভাবিকভাবে যত মানুষ মারা যেতে পারে বলে ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তার চেয়ে ১৩ শতাংশ বেশি। ডব্লিউএইচও বিশ্বাস করে, অনেক দেশই কোভিডে মারা যাওয়া মানুষের সংখ্যা কম গণনা করেছে। বিশ্বে মাত্র ৫৪ লাখ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভারতে ৪৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে, এই সংখ্যা সরকারি হিসাবের চেয়ে দশগুণ বেশি। […]

নিষেধাজ্ঞা থেকে বাঁচতে দুবাইয়ে পাড়ি জমাচ্ছে রুশ ধনীরা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাশিয়ার ধনকুবের ও উদ্যোক্তাদের নজিরবিহীন ঢল নেমেছে বলে বিবিসি-কে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশদের সম্পত্তি কেনার হার ৬৭ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর আমিরাত রাশিয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি। এমনকী রাশিয়ার সমালোচনাও করেনি। পশ্চিমা অনেক দেশ রুশদের ভ্রমণে […]

বিরোধীরা আমার চরিত্র হননের ষড়যন্ত্র করছে: ইমরান খান

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, বুধবার হাম নিউজে অভিনেতা শান শাহিদকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান এই অভিযোগ করেন। মার্কেটিং কোম্পানিগুলোকে রাজনীতিতে কাজে লাগানো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবেই ইমরান তার চরিত্র হননের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “আমাকে মাফিয়াদের মোকাবেলা করতে হয়েছে। সবচেয়ে বড় মাফিয়া হল শরিফ মাফিয়া […] তারা সবসময়ই ব্যক্তিগত পর্যায়ে আমাকে আক্রমণ […]

৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল খারিজ

আপিল প্রক্রিয়া সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, বুধবার আপিলটি করার সঙ্গে সঙ্গেই আদালত তা খারিজ করেছে। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়। ১১ টি দুর্নীতি মামলার মধ্যে প্রথম মামলার রায়ে গত সপ্তাহে সু চি দোষী সাব্যস্ত হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থনে ক্ষমতাচ্যুত হয় সু […]

‘রুশ জেনারেলদের মারতে’ ইউক্রেইনকে সাহায্য করছে মার্কিন গোয়েন্দারা

ইউক্রেইনীয় কর্মকর্তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে তারা আনুমানিক ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছেন।  তাদের দাবিকৃত এ সংখ্যা সামরিক বিশ্লেষকদের বিস্মিত করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক তথ্য ইউক্রেইনীয়দের সরবরাহ করছে আর দেশটির এ উদ্যোগের কারণেই রুশ জেনারেলদের লক্ষ্য করে হামলা চালানো সম্ভব হচ্ছে। ওই কর্মকর্তারা […]

বেলারুশ কি তবে ইউক্রেইন যুদ্ধে জড়িয়ে পড়ছে?

বুধবার থেকে বেলারুশ বৃহৎ আকারে সামরিক মহড়া শুরু করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যদিও দেশটির সরকার বলছে, সামরিক বাহিনী কতটা প্রস্তুত আছে সেটা পরীক্ষা করতে তারা এই মহড়ার আয়োজন করেছে। প্রতিবেশী ইউক্রেইনকে হুমকি দেওয়া তাদের উদ্দেশ নয়। কয়েক মাস আগে রাশিয়াও বেলারুশের সঙ্গে সামরিক মহড়া করার কথা বলে ইউক্রেইন সীমান্তে সেনা জড় করেছিল এবং […]

‘বাবার শেষ ইচ্ছা পূরণে’ ঈদগাহের জন্য জমি দান হিন্দু বোনদের

তাদের এ দৃষ্টান্ত স্থানীয় মুসলিমদের হৃদয় ছুঁয়ে গেছে, ঈদের নামাজের পর মোনাজাতে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন তারা। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরাখণ্ড রাজ্যের উদম সিং নগর জেলার ছোট শহর কাশিপুরে এ ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন অংশ থেকে যখন সাম্প্রদায়িক উত্তেজনা ও হানাহানির খবর আসছে তখন দুই বোনের এ দৃষ্টান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।  ওই […]

মারিউপোলের বাসিন্দাদের সরাতে ‘দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন’

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এক ভিডিও বক্তৃতায় তিনি জানান, পূর্বাঞ্চলীয় বন্দরনগরীটিতে এখনও নারী ও শিশুসহ বেসামরিকরা আটকা পড়ে আছে আর রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায় তাদের সরিয়ে আনা নিশ্চিত করতে যুদ্ধবিরতির সময় বেশি হওয়া দরকার। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে কিইভ দখলে ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইউক্রেইনে পূর্ব ও দক্ষিণাঞ্চলে আক্রমণ জোরদার করেছে, এখানে আজভ সাগরের তীরবর্তী […]

ইউরোপে নিষিদ্ধ হচ্ছে রাশিয়ার তিন টিভি

ইইউ এর প্রধান নির্বাহী বুধবার একথা জানিয়েছেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদেরকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে এই তিন সম্প্রচারমাধ্যমের কোনও কন্টেন্টই আর প্রচারের অনুমোদন দেওয়া হবে না, তা সেটি যে ফর্মের বা যে ধরনেরই হোক না কেন।” “সেটি ক্যাবল, স্যাটেলাইট, ইন্টারনেট বা স্মার্টফোনের মাধ্যমেও দেখানোর অনুমতি দেওয়া হবে না।” ওই টিভি […]