ক্যাটাগরি

মারিউপোলে লাখো মানুষ নিহত হয়েছে: ইউক্রেইন

ওই অঞ্চলে রাশিয়ার বাহিনীগুলো বন্দিদের নির্যাতন ও মৃত্যুদণ্ড দিচ্ছে, এমন অভিযোগ করেছেন দেশটির ন্যায়পাল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা মারিউপোলে ব্যাপক ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে পারলেও কথিত ওই অপরাধ বা কৌলশগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে কতোজন নিহত হয়েছে তার হিসাব তারা যাচাই করতে পারেনি। মারিউপোলের অবস্থান রাশিয়ার ভূখণ্ডভুক্ত ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেইনে রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা […]

ক্রান্তীয় ঝড় মেগি: ফিলিপিন্সে নিহত ২৫

মঙ্গলবারও দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে সরিয়ে আনতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছিল বলে জানিয়েছে বিবিসি। ক্রান্তীয় ঝড় মেগি, যাকে স্থানীয়ভাবে আগাটন বলা হচ্ছে, রোববার সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দ্বীপপুঞ্জটির ওপর দিয়ে বয়ে যায়। চলতি বছর এটিই এ ধরনের প্রথম ঝড়। ফিলিপিন্সে বছরে গড়ে এ ধরনের ২০টি ঝড় হয়। […]

মোদী-বাইডেন ভার্চুয়াল বৈঠক

সোমবারেই এ বৈঠক হওয়ার কথা বলে জানায় বিবিসি। দুই দেশের মন্ত্রী পর্যায়ের বাৎসরিক বৈঠক ২০১৮ সাল থেকেই চালু করা হয়েছিল। যেটি ‘২+২ ডায়ালগ’ নামে পরিচিত। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে এই বৈঠক চালু হয়। এশিয়ার আঞ্চলিক রাজনীতির বর্তমান অবস্থায় ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশই নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে চায়। […]

মোদী-বাইডেন ভার্চুয়াল বৈঠক, ইউক্রেইন যুদ্ধের ছায়া

দুই দেশের মন্ত্রী পর্যায়ের বাৎসরিক বৈঠক ২০১৮ সাল থেকেই চালু করা হয়েছিল। যেটি ‘২+২ ডায়ালগ’ নামে পরিচিত। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে এই বৈঠক চালু হয়। এশিয়ার আঞ্চলিক রাজনীতির বর্তমান অবস্থায় ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশই নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে চায়। চীনকে সামাল দিতে এশিয়ার দেশ হিসেবে কৌশলগত করণে […]

নেটোতে যোগদানের বিরুদ্ধে সুইডেন-ফিনল্যান্ডকে রাশিয়ার হুঁশিয়ারি

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “নেটো শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনও জোট নয়। এর আরও সম্প্রসারণ ইউরোপ মহাদেশের জন্য বাড়তি কোনও নিরাপত্তা বয়ে আনবে না।” মস্কো বরাবরই স্পষ্ট করে বলে আসছে, তারা নেটো জোটের কোনওরকম সম্প্রসারণের বিরুদ্ধে। ইউক্রেইনকেও নেটো জোটে সামিল না হতে এর আগে হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। ওদিকে, ফিনল্যান্ড ও সুইডেন […]

উত্তর কোরিয়ায় কিম জং উনের ক্ষমতার ১০ বছর পূর্তি পালন

এই বর্ষপূর্তিতে দেশকে সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাওয়ায় কিমের নেতৃত্বসহ তার রাজনৈতিক নানা অর্জনের প্রশস্তি গাইছে উত্তর কোরিয়া। কিমের নতুন প্রতিকৃতি উন্মোচন এবং প্রদর্শনও করা হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে কিম জং উনের বাবা কিম জং ইল মারা যাওয়ার পর উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার পদে কিমের নাম ঘোষণা করা হয়। […]

ইমরান খানের ক্ষমতাচ্যুতিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

পিটিআই এর লাল-সবুজ পতাকা হাতে রোববার রাস্তায় নেমে এসে দেশের পরবর্র্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা। ইমরান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওার আগে জাতির উদ্দেশে এক ভাষণে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তার সেই ডাকে সাড়া দিয়ে রোববার রাস্তায় নামে তার হাজার হাজার সমর্থক। ছবি: রয়টার্স করাচি, পেশোয়ার, মালাকন্দ, মুলতান, খাইবার, কোয়েটা, ইসলামাবাদ, অ্যাবোটাবাদ, লাহোর, সোয়াত, ফয়সালাবাদ, […]

শাহবাজ শরিফ: মুখ্যমন্ত্রী থেকে পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে

পাকিস্তানের রাজনীতি গত কয়েকদিন ধরেই উত্তাল। নানা ঘটনা এবং নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। গত শনিবার মধ্যরাতে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে অসম্মানজনকভাবে বিদায় নিতে হয় তাকে। ইমরানকে ক্ষমতাচ্যুত করে সোমবার পাকিস্তানের পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে বেছে নেয়। শাহবাজ শরিফ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। দুর্নীতির […]

পরবর্তী আক্রমণের জন্য হাজারো সেনা জড়ো করছে রাশিয়া: জেলেনস্কি

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমাদের জাতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়ার আশায় রাশিয়া আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে।” ইউক্রেইনের পূর্বাঞ্চলে দনবাস এবং দক্ষিণের এলাকাগুলোতে রুশ সেনা জড়ো হতে থাকার বিষয়টি উল্লেখ করে জেলেনস্কি বলেন, “আবার নতুন করে আরেকটি হামলা করার জন্য মস্কো হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো […]

শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচনী দৌড়ে শাহবাজের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি। কিন্তু কুরেশিসহ পিটিআইয়ের সব সদস্য অধিবেশন বয়কট করায় কার্যত শাহবাজের জন্য মাঠ ফাঁকা হয়ে যায়। শাহবাজের পক্ষে পড়ে ১৭৪ […]