পার্লামেন্টে এসে ইমরান বললেন, ‘ইজ্জতের মালিক আল্লাহ’

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকালে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের যখন অধিবেশন চলছে, সেই সময় পার্লামেন্টে উপস্থিত হন ইমরান। শনিবার যখন তার বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছিল, তখন তিনি পার্লামেন্টে ছিলেন না। তার দলের বেশিরভাগ এমপিও অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত ১৭৪-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে […]
রুশ বাহিনী কিইভ দখল করবে: চেচেন নেতা কাদিরভ

সোমবার ভোররাতে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কাদিরভ এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “একটি আক্রমণ হবে, শুধু মারিউপোলে না, অন্যান্য জায়গায়, শহর ও গ্রামে। প্রথমে লুহানস্ক ও দোনেৎস্ককে পুরোপুরি মুক্ত করবো আমরা, তারপর কিইভ ও অন্যান্য শহরও দখল করবো,” ভিডিওতে বলেছেন তিনি। কিইভের বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেছেন কাদিরভ, যিনি […]
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ম্যাক্রোঁর জয়

রোববার অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন, তাদের মধ্যে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নির্বাচনের দ্বিতীয় পর্বেই চূড়ান্ত হবে । প্রথম পর্বে ভালোভাবে উৎরে গেলেও দ্বিতীয় পর্বের চূড়ান্ত ভোটে ম্যাক্রোঁ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে, জানিয়েছে বিবিসি। “কোনো ভুল করা […]
তিন উপায়ে বাড়তে পারে ইউক্রেইন যুদ্ধ, জড়াতে পারে নেটো

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দুই মাস হতে চলেছে। এ লড়াইয়ে নেটোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল- রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে কীভাবে মিত্র ইউক্রেইনকে যথেষ্ট সামরিক সহায়তা দেওয়া যায় সেটি। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার বার নেটোর কাছে সাহায্যের আবেদন করে গেছেন। আগ্রাসনের শুরুতে রুশ বাহিনী ইউক্রেইনের রাজধানী কিইভ […]
রাশিয়াকে মোকাবেলায় সীমান্তে স্থায়ী সেনা মোতায়েন পরিকল্পনা নেটোর

নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের বরাতে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা একথা জানিয়েছে। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, “নেটো একটি মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী পরিণতির প্রতিফলন থাকবে।” “আমরা এখন যা দেখছি, তা নতুন বাস্তবতা। ইউরোপীয়দের নিরাপত্তার জন্য নতুন এক স্বাভাবিক অবস্থা। তাই আমরা সেনা কমান্ডারদের কাছে বিকল্পগুলো জানতে চেয়েছি, যেটাকে […]
ভারতে আস্ত লোহার সেতু চুরি, চোরের দলকে খুঁজছে পুলিশ

একদল চোর প্রকাশ্য দিবালোকে লোহার তৈরি ৬০ ফুট লম্বা একটি সেতু কেটে নিয়ে গেছে। পুলিশ বলছে, চোরেরা খুব সম্ভবত সেটি কেটে টুকরো টুকরো করে পুরানো লোহা হিসেবে ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি করে দিয়েছে। রোববার পুলিশ জানায়, চোরের দল নিজেদের সেচ অধিদপ্তর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে বিহারের রাজাধানী পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরের […]
ইমরানের ক্ষমতাচ্যুতিতে পাকিস্তানের রাজনীতিবিদ-বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

গত ৮ মার্চ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার এক মাসেরও বেশি সময় পর, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করেছেন পার্লামেন্টের সদস্যরা। ‘দ্য ডন’ পত্রিকা জানায়, গত কয়েক দিন ধরেই অনাস্থা ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল পকিস্তানে। শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতে ভোটের ফল সামনে আসার পর এখনও অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। উচ্ছ্বাস […]
পাকিস্তানে ক্ষমতার পালাবদল বিশ্বে কি প্রভাব ফেলবে?

সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভোটের জন্য পার্লামেন্ট অধিবেশন ফের শুরুর পর একটি নতুন সরকার গঠিত হবে, সম্ভবত বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের অধীনে। ২২ কোটির বেশি মানুষের দেশ পাকিস্তান। দেশটির পশ্চিমে আফগানিস্তান, উত্তরপূর্বে চীন এবং পূর্ব সীমান্তে ভারতের অবস্থান। ভৌগলিক অবস্থানগত কারণেই আঞ্চলিক ভূরাজনীতিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। ওদিকে জন্মলগ্ন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতার […]
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন, কট্টর-ডান চ্যালেঞ্জের মুখে ম্যাক্রোঁ

নির্বাচনে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ম্যাক্রোঁর মূল লড়াইটা হবে কট্টর-ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেনের সঙ্গে। মারিন ল্য পেন শক্তিশালী প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান অনেকটাই পোক্ত করে নিয়েছেন। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, মধ্য-ডানপন্থি প্রেসিডেন্ট ম্যক্রোঁর সঙ্গে মারিন ল্য পেনের ব্যবধান খুবই কম। নির্বাচন ১৪ দিনের ব্যবধানে দুই দফায় অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা […]
রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য গোটা ইউরোপ: জেলেনস্কি

স্থানীয় সময় শনিবার গভীর রাতের ভাষণে তিনি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার শক্তি প্রয়োগ অনিবার্যভাবে প্রতিটি দেশের জন্যই বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে বলে জেলেনস্কি মন্তব্য করেন। পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করছে রাশিয়া। সেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন যুদ্ধের জন্য ইউক্রেইন প্রস্তুত বলেও জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার নিশানা গোটা ইউরোপ হওয়ার কারণে “গণতান্ত্রিক সব দেশ এবং […]