ক্যাটাগরি

রাশিয়া থেকে আমদানিতে নিষেধাজ্ঞা ইউক্রেইনের

যুদ্ধের আগ পর্যন্ত রাশিয়াই ছিল ইউক্রেইনের মূল বাণিজ্য অংশীদার; প্রতিবছর দেশটি থেকে কিইভ প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাশিয়া ইউক্রেইনে ‘অভিযান’ শুরু করার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে আছে। শনিবার ইউক্রেইন আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আইন জারি করল। “আজ আমরা আনুষ্ঠানিকভাবে আগ্রাসক […]

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেইনকে এবার দূরপাল্লার অস্ত্র দিচ্ছে নেটো

কিইভের মিত্ররা এখন নতুন করে কেন্দ্রীভূত হওয়া রুশ বাহিনীর আসন্ন হামলা মোকাবেলায় এবং সম্ভাব্য দীর্ঘ যুদ্ধের জন্য ইউক্রেইনীয় বাহিনীকে প্রস্তুত করতে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর দিকে মনোযোগ দিচ্ছে, জানিয়েছে নিউ্ ইয়র্ক টাইমস। রুশ হামলার শুরুর দিকে নেটো দেশগুলো ইউক্রেইনকে তাৎক্ষণিকভাবে স্বল্প পাল্লার, ট্যাংক ও বিমানবিধ্বংসী প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠিয়েছিল, যার মধ্যে জেভেলিন, এনএলডব্লিউ ও স্টিনজার ক্ষেপণাস্ত্রও ছিল। […]

পাকিস্তান: যে দেশে মেয়াদ শেষ করতে পারেননি কোনো সরকারপ্রধান

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান গুপ্তহত্যার শিকার হয়েছিলেন। বেশ কয়েকজন প্রধানমন্ত্রী সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী সবসময় বড় খেলোয়াড়। কখনো সরকারকে বিলুপ্ত ঘোষণা করে, কখনো বরখাস্ত করে বা কখনো সামরিক আইন জারি করে বার বার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী চৌধুরী মোহম্মদ আলী বা পঞ্চম প্রধানমন্ত্রী হোসেন শহীদ […]

যুদ্ধবিধ্বস্ত বুচায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আগে বোহ্ডান জুবচাক একজন কমিউনিটি পুলিশ কর্মকর্তা ছিলেন। যিনি বুচার শান্ত সড়কে পাহারা দিতেন। বাসিন্দাদের কাছ থেকে পাওয়া ছোট খাটো অভিযোগের ভিত্তিতে তিনি শহরে ঘটে যাওয়া ছোট ছোট অপরাধ কাণ্ড সামাল দিতেন। গত মাসের শেষ দিকে রাশিয়ার হানাদার বাহিনী বুচা ছেড়ে চলে গেলে সেখানে সড়কে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লাশ পড়ে থাকতে […]

পাকিস্তান: আবার অধিবেশন মুলতবি

এশার নামাজের পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় অধিবেশন আবার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। অধিবেশনের এ পর্বে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় শনিবার সকালে ঠিক সাড়ে ১০টায় স্পিকার আসাদ কাইসারের সভাপতিত্বে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনে শুরু হয়, যার আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে […]

জেলনস্কির সঙ্গে বৈঠক করতে কিইভে জনসন

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী জনসনের এই সফরের উদ্দেশ্য ইউক্রেইনের জনগণের প্রতি ‘সমবেদনা’ জনানো। এই সফরে প্রধানমন্ত্রী ইউক্রেইনের জন্য নতুন করে আর্থিক এবং সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন বলেও জানান জনসনের কার্যালয়ের একজন মুখপাত্র। তিনি বলেন, ‘‘ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলনস্কির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে এবং সেখানকার জনগণের প্রতি সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী জনসন সেখানে গেছেন। ‘‘তারা ইউক্রেইনের প্রতি […]

পাকিস্তান: ইফতার ও মাগরিবের পর ফের শুরু অধিবেশন

অধিবেশনের এ পর্বে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলের মাঝে অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করেছিলেন স্পিকার আসাদ কাইসার।  পরে নির্ধারিত সময়ের আরও দুই ঘণ্টা পর স্থানীয় সময় দু্পুর আড়াইটায় অধিবেশন ফের শুরু হয়। সন্ধ্যার আগে ইফতার […]

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ‍নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘বৈঠকে কী নিয়ে আলোচনা হবে (এজেন্ডা) আমরা সে বিষয়ে কিছু জানি না। আমাদের শুধু বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।” ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ঘিরে গত […]

বুরকিনা ফাসোর সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১৬

শুক্রবার মধ্যউত্তরাঞ্চলের বিদ্রোহী কবলিত এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খুব ভোরে সানমাতেঙ্গা প্রদেশের নামিসিগুইমা সামরিক ঘাঁটিতে হামলাটি হয়। মৃত্যুর এ সংখ্যা প্রাথমিক এবং ঘটনাস্থলের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে কিন্তু বিস্তারিত আর কিছু বলা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, […]

যুদ্ধের কমান্ডার বদলেছে রাশিয়া, ভাষ্য পশ্চিমা কর্মকর্তার

নতুন যিনি দায়িত্ব পেয়েছেন, সেই রুশ জেনারেলের সিরিয়ায় যুদ্ধ চালানোর ব্যাপক অভিজ্ঞতা আছে, বলেছেন তিনি। পশ্চিমা এ কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার কমান্ডার জেনারেল আলেক্সান্ডার ভরনিকভ এখন ইউক্রেইনে অভিযানের নেতৃত্বে। “সিরিয়ায় রাশিয়ার অভিযান চালানোর ব্যাপক অভিজ্ঞতা আছে এই কমান্ডারের; যে কারণে আমরা রুশ বাহিনীর সামগ্রিক কমান্ড ও নিয়ন্ত্রণে উন্নতি দেখবো বলেই ধারণা করছি,” […]