পূর্ব ইউক্রেইনে রেল স্টেশনে রকেট হামলায় ‘কয়েক ডজন নিহত’

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেইনিয়ান রেলওয়েজের চেয়ারম্যান ওলেকসান্দার কামিশিন বলেছেন, দোনেৎস্কের ক্রামাতোরস্কে এ রকেট হামলা হয়েছে। “সেখানে হতাহতের ঘটনা ঘটেছে,” লিখেছেন তিনি। ছবি বিবিসি থেকে নেওয়া ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে বলে জানিয়েছে বিবিসি। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেছেন, রেল স্টেশনটিতে রকেটের আঘাতে কয়েক ডজন হতাহত হয়েছে বলে পুলিশ ও উদ্ধারকর্মীরা […]
রেল স্টেশনে রকেট হামলায় নিহত ৩৯: ইউক্রেইন

টেলিগ্রামে গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে এবং গোলায় আরও ৮৭ জন আহত হয়েছে। তাদের বেশির ভাগই মারাত্মকভাবে জখম হয়েছে। তবে ট্রেন স্টেশনে হামলায় আহতের সংখ্যার ভিন্ন খবরও পাওয়া যাচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রায় ৩০০ জন আহত হয়েছে। আবার ট্রেন কোম্পানির কর্মকর্তারা বলছেন, আহতের সংখ্যা ১০০। তারা নিহতের সংখ্যাও ৩০ উল্লেখ […]
গ্রিসের পার্লামেন্টে জেলেনস্কির ভাষণে ছায়া ফেলল আজভ যোদ্ধার ভিডিও

বৃহস্পতিবারের ভাষণে জেলেনস্কি মারিউপোলে রুশ বাহিনীর ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলেন এবং মস্কোর বিরুদ্ধে লড়তে এথেন্সের সহযোগিতা চান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভাষণের এক পর্যায়ে জেলেনস্কি এক যোদ্ধার পাঠানো একটি ভিডিওবার্তা দেখান, যেখানে এক ব্যক্তি নিজেকে ইউক্রেইনের ন্যাশনাল গার্ডের অংশ কট্টর-ডানপন্থি মিলিশিয়া আজভ ব্যাটেলিয়নের সদস্য বলে পরিচয় দেন। “গ্রিক বংশোদ্ভূত হিসেবে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। […]
ইসরায়েলের তেল আবিবে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই হামলাকারী তেল আবিবের জনাকীর্ণ প্রধান একটি সড়কের এক মদের দোকানে প্রবেশ করে গুলি শুরু করে, এতে ৫ জন হতাহত হওয়ার পর সে পালিয়ে যায়। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলে এ ধরনের চতুর্থ হামলার ঘটনা ঘটল। এর আগের ঘটনাগুলোতে আরও ১১ জন নিহত হয়। এসব ঘটনায় […]
নোবেলজয়ী রুশ সাংবাদিক মুরাতভের ওপর রঙ হামলা

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মস্কো-সামারা ট্রেনে ভ্রমণের সময় এক ব্যক্তি মুরাতভকে লক্ষ্য করে ওই হামলা চালায়। মুরাতভ বিবিসিকে বলেন, “আমার চোখ ভয়ঙ্করভাবে জ্বলছিল। হামলাকারী বলছিল, ‘মুরাতভ, আমাদের ছেলেদের জন্য (তোমাকে এই শাস্তি)’।” ৫৯ বছর বয়সী মুরাতভ দেশটির অনুসন্ধানী সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। সংবাদপত্রটি বর্তমান রুশ সরকারের ব্যাপক সমালোচক হিসাবে পরিচিত। চলমান ইউক্রেইন যুদ্ধের সংবাদ প্রকাশ […]
কেতানজি ব্রাউন জ্যাকসন: প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক পাচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। বিরোধী দল রিপাবলিকান পার্টির তীব্র আপত্তির পরও ৫৩-৪৭ ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেওয়া হয়। সেনেটের ভোটাভুটিতে ৫০ জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকান সেনেটরও জ্যাকসনের নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য তার নিয়োগ আটকাতে তীব্র বিরোধিতা করেন রিপাবলিকান আইন […]
রুশ বাহিনীর ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করল ক্রেমলিন

দনবাসে বড় একটি আক্রমণের আশঙ্কায় ইউক্রেইনীয়রা যখন তাদের লোকজনকে সরিয়ে নিচ্ছে সেই সময় রাশিয়ার এ মূল্যায়ন এল। ইউক্রেইনে ছয় সপ্তাহ ধরে চলা রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটি থেকে ৪০ লাখেরও বেশি মানুষ অন্য দেশে পালিয়ে গেছে, কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর এর জেরে রাশিয়ার নেতাদের ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা […]
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিশানায় কেন পুতিনের দুই মেয়ে?

পুতিনের এই দুই মেয়ে রাজনীতিতে সক্রিয় নন। এমনকী তাদের ভালো করে চেনেও না বিশ্বের মানুষ। তাহলে কেন তারা মার্কিন নিষেধাজ্ঞার নিশানা হলেন? এর কারণ ব্যাখ্যায় মার্কিন এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, মারিয়া ও কাতেরিনার কাছে পুতিনের অনেক সম্পদ লুকানো আছে, এমনটাই বিশ্বাস যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যানুযায়ী, কাতেরিনা একজন প্রযুক্তি নির্বাহী। তার কাজ রাশিয়ার সরকার এবং দেশটির […]
রুশ ধনকুবেরদের প্রমোদতরীর নিরাপদ গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ

গত ৯ মার্চ ইইউ-এর নিষেধাজ্ঞার তালিকায় ওঠে রাশিয়ার কয়লা ও সার ব্যবসায়ী মেলনিচেঙ্কোর নাম। তার চারদিন পর ইতালি কর্তৃপক্ষ মেলনিচেঙ্কোর আরও একটি সুপারইয়ট জব্দ করে। ইতালিতে জব্দ হওয়া ওই প্রমোদতরী বিশ্বের সবচেয়ে বড় ‘সেইলিং ইয়ট’। সেটির অর্থমূল্য ৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। নিষেধাজ্ঞার কারণে ইতালি কর্তৃপক্ষ প্রমোদতরী জব্দ করলেও মালদ্বীপে মেলনিচেঙ্কোর প্রমোদতরীর একই পরিণতি […]
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে ৯৩টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ২৪ ভোট। ৫৮ দেশ ভোট দান থেকে বিরত থাকে। জেনেভা ভিত্তিক জাতিসংঘের ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন ছিল। ৫৮ […]