৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়: পাকিস্তান নির্বাচন কমিশন

পাকিস্তানের নির্বাচন কমিশনের এক ঊধ্র্বতন কর্মকর্তা ‘দ্য ডন’ পত্রিকাকে বলেন, আগাম নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন। তার মতে, বিভিন্ন নির্বাচনী এলাকা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ায় নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে। কারণ, ২৬তম সংশোধনীর আওতায় সেখানে আসনসংখ্যা বেড়েছে। সেইসঙ্গে জেলা ও নির্বাচনী আসনে অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করার চ্যালেঞ্জও আছে। […]
কাউন্সিলের কাছে ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট

ইয়েমেনে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে থমকে থাকা শান্তি আলোচনা নতুন করে শুরু করার জাতিসংঘ-নেতৃত্বাধীন প্রচেষ্টার সহায়ক হিসাবে সৌদি আরবের সমর্থনে হাদি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, ৮ সদস্যের এই প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নেতৃত্ব দেবেন সাবেক মন্ত্রী রাশাদ আল-আলিমি। বৃহস্পতিবার হাদির এই ঘোষণার পর সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের জন্য তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা […]
খাশুগজি হত্যা: তুরস্কে বিচার স্থগিত, মামলা সৌদিতে পাঠানোর নির্দেশ

রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো করার আঙ্কারার উদ্যোগের মধ্যে বৃহস্পতিবার আদালতের এ রায় আসে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এরই মধ্যে এ আদেশ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর তুমুল সমালোচনার মুখে পড়েছে বলে জানা গেছে। খাশুগজি হত্যায় সন্দেহভাজন ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলের মামলাটির বিচার কাজ চলছিল। ২০১৮ সালে এই ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশুগজিকে হত্যা করা […]
শ্রীলঙ্কা: ‘দায়িত্ব নিচ্ছেন’ নতুন গভর্নর, অর্থমন্ত্রী মিলছে না

গভর্নর নিয়োগের বিষয়ে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বৃহস্পতিবারই নতুন গভর্নর দায়িত্বভার বুঝে নিচ্ছেন, শুক্রবার তিনি মুদ্রানীতি নিয়ে বৈঠকও করবেন। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে প্রায় ১৫ ঘণ্টার লোডশেডিংয়ে অতিষ্ঠ দ্বীপদেশটির জনগণ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার সরকারের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করে যাচ্ছে। এর মধ্যে গোটাবায়ার […]
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে অস্বীকার করেছে ভারত, কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ এ নিষেধাজ্ঞার মিছিলে শামিল হয়েছে। এশিয়ায় চীনের উত্থানের বিরুদ্ধে ভারতকে পাল্টা শক্তি হিসেবে দেখে যুক্তরাষ্ট্র; কিন্তু ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রাশিয়ার অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। বুধবার হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ বলেছেন, “ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হচ্ছে, রাশিয়ার দিকে আরও […]
পুতিনের মেয়ে কারা? তার পরিবার সম্পর্কে কতটুকু জানা যায়?

আর এরমধ্যে দিয়ে হঠাৎই পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে আলোচিত হয়ে উঠেছে পুতিনের পারিবারিক জীবন ও পরিবারের সদস্যরা। বিবিসি এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময়ই নিজের পরিবার নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। ২০১৫ সালে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে তার মেয়েদের পরিচয় সংক্রান্ত প্রশ্ন কৌশলে এড়িয়ে যান তিনি। পুতিন বলেছিলেন, […]
রাশিয়ার বিরুদ্ধে ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা চায় ইউক্রেইন

যুদ্ধাপরাধ হিসেবে পশ্চিমের নিন্দা সত্ত্বেও কিছু দেশ বেসামরিক হত্যার জন্য শাস্তির চেয়ে এখনও টাকাকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেছে কিইভ। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ভোররাতে দৈনিক ভিডিও ভাষণে বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই রাশিয়ার তেল প্রত্যাখ্যান করতে হবে এবং দেশটির ব্যাংকগুলোকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে পুরোপুরি ব্লক করে দিতে হবে। ইউক্রেইনের বুচা শহরে বেসামরিকদের লাশ […]
কেন নিদ্রাহীন দক্ষিণ কোরিয়ার মানুষ?

২৯ বছরের জনসংযোগ কর্মকর্তা জি-ইউনের অফিসে কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মঘণ্টাও বাড়তে থাকে। তখন থেকেই তার ঘুমের সমস্যা শুরু হয়। প্রতিদিন গড়ে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন জি-উইন। কিন্তু যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন তাকে রাত ৩টা পর্যন্তও অফিসে থাকতে হয়। বিবিসি-কে তিনি বলেন, মাঝেমধ্যেই মধ্যরাতে তার বস তাকে ফোন […]
ইমরান খানের ভাগ্য নির্ধারণী রায় হতে পারে বৃহস্পতিবার

গত রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেওয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু হার মানতে নারাজ বিরোধীরা রোববারেই সুপ্রিম কোর্টে গেছে। পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব বাতিলের […]
বেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক

এর আগে টানা গত চার বছর ধরে বিশ্বের সেরা ধনী ছিলেন ই-কর্মাস প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্ক মোট ২১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সম্পদের মালিক। বেজোসের মোট সম্পদের আর্থিক মূল্য ১৭ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে যাওয়ার খবর প্রকাশের পরপরই ইলন […]