ক্যাটাগরি

বুচা হত্যাকাণ্ডের পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও মিত্রদের

রাশিয়া কিইভ ও আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর বুচায় রুশ নির্মমতার চিত্র উন্মোচিত হতে থাকে, যাকে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করে এর শাস্তি দাবি করেছেন। তবে বুচায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করে ইউক্রেইনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটনের তত্ত্বাবধানে শিল্পোন্নত সাত দেশের জোট ও ইউরোপীয় […]

বুচার মতো নৃশংসতার শিকার আরও অনেক নগরী আছে: জাতিসংঘকে জেলেনস্কি

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মঙ্গলবার জেলেনস্কি প্রথম ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভাষণ দেন। তিনি বলেন, “বুচার মতো এমন আরও অনেক নগরী আছে এবং আমাদের দেশের অবরুদ্ধ অন্যান্য নগরী ও অঞ্চলে [রাশিয়ানরা] কী করেছে তা এখনও বিশ্বের দেখার বাকি।” ইউক্রেইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, […]

সুপ্রিম কোর্টে ইমরানের ভাগ্য নির্ধারণ ফের পেছাল

পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল মঙ্গলবারের শুনানিতে বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতিতে কোনও হস্তক্ষেপ করে না। কেবল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির রুলিংয়ের বৈধতেই আদালত খতিয়ে দেখবে। গত রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেওয়ার পর প্রধানমন্ত্রী […]

এবার রুশ কূটনীতিকদের বরখাস্ত করলো ইতালি-ডেনমার্ক

ইউক্রেইনের বুচা শহরে রাশিয়ার সেনাবাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের জেরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এরইমধ্যে রুশ কূটনীতিকদের বরখাস্তের ঘোষণা দিয়েছে। সোমবার জার্মানি এবং ফ্রান্স রাশিয়ার কূটনীতিকদের বরখাস্ত করার ঘোষণা দেয়। ইউক্রেইনের রাজধানী কিইভের কাছের ছোট্ট শহর বুচা। রাশিয়ার সেনাবাহিনী এই শহরটি ছেড়ে যাওয়ার পর সেখানে বেশ কয়েকটি গণকবর খুঁজে পাওয়া গেছে। এছাড়া, অনেক মৃতদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে […]

‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন বলে জানায় পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। তিনি বলেন,“গত ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের রাশিয়া সফরের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা রূঢ়ভাবে ইমরানের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে।সফর বাতিলের জন্য আলটিমেটাম দেয়।” “এরপরও তিনি (ইমরান) যখন আমাদের কাছে আসেন, [মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু] […]

পাকিস্তানে অনাস্থা প্রস্তাব: পার্লামেন্টের কার্যবিবরণী চাইল সুপ্রিম কোর্ট

ডেপুটি স্পিকার কাসিম সুরি পার্লামেন্টে উত্থাপিত অনাস্থা প্রস্তাব যেভাবে বাতিল করেছেন তার বৈধতা নিয়ে মঙ্গলবার শুরু হওয়া শুনানিতে দেশটির সর্বোচ্চ আদালত ওই নথি তলব করেছে বলে জানিয়েছে ডন। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৫ সদস্যের একটি বেঞ্চ এ শুনানির যুক্তিতর্ক শুনছেন। ‘এই ইস্যুতে যৌক্তিক আদেশ’ দেওয়া হবে বলে সোমবার বলেছিলেন বান্দিয়াল; তবে সেদিন […]

হোয়াইট হাউসে নাতনির বিয়ের আয়োজন করছেন বাইডেন

সোমবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নাওমি (২৮) তার দীর্ঘদিনের সঙ্গী পিটার নিলকে (২৪) বিয়ে করতে যাচ্ছেন আর সেই উপলক্ষ্যেই এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন বাইডেন দম্পতি। চার বছর আগে বন্ধুদের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে পরিচয় নাওমি ও নিলের। বর্তমানে ওয়াশিংটনে বসবাস করা এ জুটির বিয়ের আয়োজন এখনও প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে আছে এবং বিয়ের অনুষ্ঠান কোথায় […]

আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ক্ষমতাসীন দল ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়ো জং আরও বলেছেন, উত্তর কোরিয়ার ওপর হামলা নিয়ে আলোচনা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ‘খুব বড় ভুল’ছিল। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ ওক বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে, সেগুলোর পাল্লা, নির্ভুলতা ও শক্তি এত অসাধারণ […]

মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও গোপন রাখে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর থাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই খবর গোপন রাখা হয়। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একটি বি-৫২ বিমান থেকে ‘দ্য হাইপারসনিক এয়ার-ব্রিদিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি)’ নিক্ষেপ করা হয়। লকহিড মার্টিনের তৈরি এ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা এটি। এর আগে […]

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপের নতুন অবরোধ পরিকল্পনা

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদ স্থগিত করতেও জাতিসংঘ সাধারণ পরিষদকে আহ্বান জানাবে।   তবে রাশিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে বেসামরিক নাগরিকদের হত্যায় জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ বিষয়ে […]