ক্যাটাগরি

রাশিয়া যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে: জেলেনস্কি

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ভাষণ দেবেন জেলেনস্কি। এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওযা ভাষণে তিনি বলেছেন, রুশ সেনারা ইউক্রেইনের বেসামরিকদের হত্যা করেছে এমন প্রতিবেদনগুলো নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য ভ্লাদিমির পুতিনের সরকার ‘প্রপাগান্ডা’ অভিযান শুরু করেছে। “কিইভ অঞ্চলে এই নির্বিচার হত্যার ঘটনা সামনে আসার পর দখলকারীরা আমাদের দেশের অন্য যেখানে আছে সেখানে […]

পুতিন যুদ্ধাপরাধী, নৃশংস: বাইডেন

তিনি আরও বলেন, “এই লোকটি (পুতিন) নৃশংস। বুচায় কী ঘটেছে সেই সত্য আপনারা দেখেছেন। তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী… তবে আমাদেরকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে যাতে যুদ্ধাপরাধের বিচার করা যায়।” রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন বাইডেন। কী ধরনের নিষেধাজ্ঞা দিতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি আপনাদের জানাব। এর […]

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধান বিচারপতি গুলজারকে চান ইমরান

সোমবার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরি একথা জানিয়েছেন বলে জানায় ‘দ্য ডন’ পত্রিকা। গুলজার ২০১৯ সালের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন । ফাওয়াদ বলেন, পিটিআই এর কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রী গুলজারের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রেসিডেন্টকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি পড়ে […]

শ্রীলংকায় প্রেসিডেন্টের পদত্যাগ চায় রাস্তায় নামা ক্ষুব্ধ জনতা

শ্রীলংকাজুড়ে উত্তাল বিক্ষোভে স্লোগান আর প্ল্যাকার্ডগুলো মূলত একজন মানুষকে উদ্দেশ্য করেই লেখা; আর তা হচ্ছে “চলে যাও গোটা”, “চলে যাও গোটা”। গোটাবায়াকে সংক্ষিপ্ত নামে ডাকা হয় গোটা। বিতর্কিত এই প্রেসিডেন্টকেই দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করছেন অনেকে। রোববার কারফিউ ভঙ্গ করে সপরিবারে বিক্ষোভে নামা এক বিক্ষোভকারী বলেন, “তার চলে যাওয়া দরকার। তিনি আমাদের কাছ […]

পাকিস্তানে রাজনৈতিক সংকটের প্রভাব বাকি বিশ্বে কতটুকু

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর গত রোববার পার্লামেন্টে ভোট হওয়া কথা ছিল। কিন্তু ‘বিদেশি চক্রান্তে’ অনাস্থা প্রস্তাব আনা হয়েছে যা ‘অসাংবিধানিক’ বলে ওই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। অথচ, ভোটে ইমরানের হেরে যাওয়ার লক্ষণ বেশ স্পষ্ট ছিল। অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ায় বিরোধীদলগুলো ক্ষুব্ধ হয়েছে। এতে পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। ইমরানের বিষয়ে ডেপুটি […]

দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন না হংকং নেত্রী ক্যারি লাম

রাজনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি উথাল-পাথাল এবং বিতর্কিত একটি মেয়াদে শাসন পরিচালনা করে আসা ক্যারি লাম সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। হংকং এর প্রধান নির্বাহী হিসাবে লামের শাসনামলে হংকংয়ে গনতন্ত্রপন্থিদের টানা সরকার বিরোধি বিক্ষোভ সেখানে চীনের নিয়ন্ত্রণকেই আরও জোরদার করেছে, ক্ষুন্ন হয়েছে নাগরিক স্বাধীনতা। ৬৪ বছর বয়সী লাম ২০১৭ সালে বেইজিংয়ের পছন্দের ব্যক্তি […]

সুপ্রিম কোর্টেই ঝুলে ইমরানের ভাগ্য

রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তবে এত সহজে হার মানতে নারাজ বিরোধীরাও। রোববারেই তারা সুপ্রিম কোর্টে গেছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সব […]

১৩ শিক্ষার্থীকে ধর্ষণ, ইন্দোনেশিয়ায় শিক্ষকের মৃত্যুদণ্ড

ওই শিক্ষককে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত, কিন্তু তার মৃত্যুদণ্ড চেয়েছিলেন সরকারি কৌঁসুলিরা; তাদের আপিল আবেদনে সাড়া দিয়ে সোমবার নতুন রায় দেয় উচ্চ আদালত। শিক্ষক হেরি উইরাওয়ানের (৩৬) এ ঘটনা ইন্দোনেশিয়াকে স্তম্ভিত করে দিয়েছে। আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন সহিংসতা থেকে শিশুদের রক্ষা করা কতোটা দরকার, এ ঘটনা তা সামনে নিয়ে আসে।   বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, […]

সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ বাসিন্দার কোভিড পরীক্ষা করা হচ্ছে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি জনস্বাস্থ্য বিষয়ে চীনের অন্যতম বৃহত্তম পদক্ষেপ। শহরটির কিছু বাসিন্দা সোমবার ভোরে উঠে তাদের আবাসিক কম্পাউন্ডে আসা স্বাস্থ্য কর্মীদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষার জন্য সোয়াব দেয়। তাদের অনেকেই লাইনে পরস্পর থেকে দুই মিটার দূরত্বে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। চীনের সশস্ত্র বাহিনীর সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গণমুক্তি ফৌজ সেনাবাহিনী, নৌবাহিনী […]

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউক্রেইনের

ওই মৃতদেহগুলোর কয়েকটির হাত পিছমোড়া করে বাঁধা এবং তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিইভ অঞ্চল থেকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর সেখানকার কয়েকটি ছোট শহরে এসব লাশ পাওয়া যায়। ইউক্রেইনের অন্যান্য অংশে আক্রমণ জোরদার করার জন্য এসব শহর থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।  […]