ক্যাটাগরি

নতুন প্রধানমন্ত্রী না পাওয়া পর্যন্ত ইমরান খানই পাকিস্তানের দায়িত্বে

সোমবার পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় বলে দেশটির ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়। সেখানে বলা হয়, সংবিধানের ২২৪-এ(৪) ধারার অধীনে নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন ইমরান। পাকিস্তানের সংবিধানের ২২৪(এ) ধারায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি রয়েছে। যদি পার্লামেন্টের নেতা বা বিরোধী দলীয় নেতা […]

ইউক্রেইনে প্রায় ৩৫০০ বেসামরিক হতাহত: জাতিসংঘ

এদের মধ্যে নিহত ১৪০০ জনেরও বেশি এবং আহত ২ হাজারেরও বেশি বলে জানিয়েছে তারা। বিবিসি জানিয়েছে, একটি রক্ষণশীল হিসাব থেকে এসব সংখ্যা পাওয়া গেছে এবং প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বিশ্বাস জাতিসংঘের। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে। সম্প্রতি স্বঘোষিত এই স্বাধীন প্রজাতন্ত্র দুটিকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই প্রজাতন্ত্র […]

কিইভের কাছে ৪১০ মৃতদেহ: ইউক্রেইন

রোববার দেশটির শীর্ষ সরকারি আইন কর্মকর্তা জানান, ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে যাওয়া কিছু প্রত্যক্ষদর্শী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে তারা কথাই বলতে পারছেন না। কিইভের আশপাশের কিছু এলাকা থেকে রাশিয়ার বাহিনীগুলোকে প্রত্যাহার করে নেওয়ার পর ইউক্রেইনের রাজধানী থেকে ৩৭ কিলোমিটার দূরের মুক্ত শহর বুচার মেয়র জানিয়েছেন, এলাকাটি চেচেন যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকার সময় রাশিয়ার বাহিনীগুলো […]

শ্রীলঙ্কায় মন্ত্রিসভা থেকে মাহিন্দা রাজাপাকসের ছেলের পদত্যাগ

শ্রীলঙ্কার সংবাদপত্র সিলোন টুডে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তরুণ নামাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, উন্নয়ন মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এক টুইটে নামাল জানিয়েছেন, তিনি মন্ত্রিসভার সব পদ থেকেই পদত্যাগ করেছেন। আর তার এই সিদ্ধান্ত দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের চেষ্টায় সহায়ক হবে। অস্থির শ্রীলঙ্কায় রোববার […]

যদি এমন হয়, পুতিন আসলে হিসাবে ভুল করেননি?

তিনি ভেবেছিলেন রুশ ভাষাভাষী ইউক্রেনীয়রা তার সেনাদের স্বাগত জানাবে। তারা স্বাগত জানায়নি। পুতিন আশা করেছিলেন, তিনি দ্রুত ভলোদিমির জেলেনস্কির সরকারের পতন ঘটাবেন। তিনি পারেননি। রাশিয়ার নেতা পরিকল্পনা করেছিলেন, তিনি নেটোকে বিভক্ত করতে পারবেন। কিন্তু যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ওই জোট আরও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বিশ্বাস করেছিলেন, তার অবরোধ দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বেকায়দায় ফেলা যাবে […]

শ্রীলংকায় কারফিউ ভেঙে বিক্ষোভ, কাঁদানে গ্যাস

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে রোববার কয়েকটি নগরীতে কারফিউ উপেক্ষা করে এই বিক্ষোভ হয়। রাজধানী কলম্বোতে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধার সম্মুখীন হয়েছে। ওদিকে, ক্যান্ডি শহরে কারফিউ অমান্য করে বিক্ষোভে নামা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। গত বৃহস্পতিবার কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে কয়েক শ মানুষ বিক্ষোভ […]

বুচায় ‘ইচ্ছাকৃতভাবে হত্যাযজ্ঞ’ চালিয়েছে রুশ বাহিনী: ইউক্রেইন

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সের্গেই নিকিফোরব বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, কিইভের চারপাশের অঞ্চল থেকে পিছু হটার সময় রুশ বাহিনী যুদ্ধাপরাধের আলামত রেখে গিয়ে থাকতে পারে। কিইভের কাছে বুচা, হস্তমেল এবং ইরপিন শহর থেকে যেসব চিত্র পাওয়া যাচ্ছে তা ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন তিনি। নিকিফোরব বলেন, ইউক্রেইন বাহিনী শহরগুলোতে গণকবর খুঁজে পেয়েছে। সেখানে লাশগুলোর […]

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৬

রোববার সকালের দিকে এই ঘটনা ঘটে। সাকরামেন্তোর পুলিশ এক টুইটে বলেছে, কর্মকর্তারা গুলির শিকার ১৫ জনকে চিহ্নিত করেছেন, এর মধ্যে ৬ জনকে মৃত পাওয়া যায়। সেকরামান্তের টেনথ এন্ড জে স্ট্রিট এলাকায় এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র জ্যাক এটন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে খুঁজছে। সাকরামেন্তোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার বলেছেন, পুলিশ […]

পাকিস্তানের রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইমরান খান

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান গুপ্তহত্যার শিকার হয়েছিলেন। বেশ কয়েকজন প্রধানমন্ত্রী সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন। পাকিস্তানের রাজনীতিতে দেশটির সেনাবাহিনী সবসময় বড় খেলোয়াড়। কখনো সরকারকে বিলুপ্ত ঘোষণা করে, কখনো বরখাস্ত করে বা কখনো সেনাআইন জারি করে বার বার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী চৌধুরি মোহম্মদ আলী বা পঞ্চম প্রধানমন্ত্রী হোসেন শহীদ […]

দৃষ্টি এখন ইউক্রেইনের ওডেসায়, কতটা প্রস্তুত এই বন্দর নগরী

এর আগের দিন ওডেসার একটি আবাসিক এলাকায় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা জানিয়েছিলেন স্থানীয় গভর্নর মাকসিম মারচেনকো।রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া উপদ্বীপ থেকে ওডেসায় তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেন তিনি। বিবিসি জানায়, রোববার সকালের হামলার পর ওডেসার আকাশে দেখা গেছে ঘন কালো ধোঁয়ার কুন্ডলি। রাশিয়া ওই এলাকার তেলক্ষেত্রগুলোকে নিশানা করে হামলা চালানোর দাবি করেছে। […]