ক্যাটাগরি

বুচা: যত্রতত্র পড়ে আছে পোড়া রুশ ট্যাংক আর লাশ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিইভের উপকণ্ঠে বুচা নামের ওই মফস্বল শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সামরিক বাহনের একটি কলাম ইউক্রেইনীয় বাহিনীর অ্যামবুশে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।  বিবিসি লিখেছে, ইউক্রেনীয় বাহিনীর এরকম আরও অনেক প্রতিরোধ যুদ্ধে রুশ সেনাদের অগ্রযাত্রা থমকে যায়। পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর […]

রাশিয়া ইউক্রেইনের পূর্ব আর দক্ষিণাঞ্চলের দখল নিতে চায়: জেলেনস্কি

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “রুশ বাহিনীর লক্ষ্য কী? তারা চায় দনবাস ও ইউক্রেইনের দক্ষিণাঞ্চল এই দুই অংশের দখল। “আর আমাদের লক্ষ্য? নিজেদেরকে, স্বাধীনতাকে, আমাদের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা।” জেলেনস্কি তার বার্তায় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে লড়াই করা ইউক্রেইনীয় সেনাদের প্রশংসাও করেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, মারিউপোল এবং অন্যান্য শহর ইউক্রেইনীয়দের দুর্বার […]

সমর্থকদের রাস্তায় নামতে, দলের এমপিদের পার্লামেন্টে যেতে বললেন ইমরান

পার্লামেন্টের অতি-গুরুত্বপূর্ণ এ অধিবেশনে দলের কৌশল কী হবে তা নিয়েও মত বদলেছেন তিনি। বলেছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময় তিনি নিজেই উপস্থিত থাকবেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের রোববারের অধিবেশনে উপস্থিত হয়ে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে জোরাল বক্তব্য দেওয়ারও নির্দেশনা ইমরান দিয়েছেন বলে জানিয়েছে ডন।    টেলিভিশনে সম্প্রচারিত জনসাধারণের সঙ্গে সরাসরি এক প্রশ্ন-উত্তর সেশনে ইমরান সমর্থকদের রাস্তায় […]

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার মুখে নারী অধিকার নিয়ে শঙ্কা

সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান আবার কট্টরপন্থি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলে নারীদের অধিকার কিভাবে রক্ষা পাবে? আফগান নারী অধিকারের নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনই বা কিভাবে পরিকল্পনা সাজাচ্ছে? এসবকিছুই আফগানিস্তান বিষয়ক দূতের কাছ থেকে জানতে চান মার্কিন আইনপ্রণেতারা। বাইডেন এবছর ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে ফেলার ঘোষণা দিয়ে দিয়েছেন। তার এ […]

ইংল্যান্ডে কলেজের কাছে গুলি, আহত দুই

দুপুরের দিকে একাধিক ফোনকলে পুলিশ ক্রওলি কলেজে ওই ঘটনা ঘটার খবর পায় বলে জানিয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে ঘটনাস্থলে অসংখ্য সশস্ত্র পুলিশ জড়ো হতেও দেখা গেছে। সাসেস্কের পুলিশ এক বিবৃতিতে বলেছে, “ক্রওলি কলেজের কাছে গুলির খবর আসার পরই আমরা ঘটনাস্থলে যাই। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” পুলিশ ওই এলাকা থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করেছে। ছাত্র […]

আফগান সরকারি কম্পাউন্ডে রকেট হামলা, ১৬ শিশু আহত

এ ঘটনার জন্য তালেবান জঙ্গিদেরকে দোষারোপ করেছেন স্থানীয় কর্মকর্তারা। সম্প্রতি শান্তিচুক্তি আলোচনার অগ্রগতিতে ব্যর্থতায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে সহিংসতা বেড়েছে। কুনার প্রদেশের গভর্নর ইকবাল সাঈদ জানান, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলাকালে সরকারি কম্পাউন্ডের হলঘরে এই রকেট হামলা হয়।  এতে ১৬ শিশুসহ নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য ও অন্যান্য কর্মকর্তারা আহত হয়েছেন বলেন জানান সাঈদ। শিশুদের […]

দীর্ঘ যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের প্রধান জেনারেল অস্টিন স্কট মিলার কাবুলের মার্কিন সামরিক সদরদপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার কাছে এখন বেশকিছু নির্দেশ রয়েছে।” “আমরা সুশৃঙ্খলভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করব। আর এর মানে হচ্ছে, সামরিক বিভিন্ন স্থাপনা ও সংশ্লিষ্ট সরঞ্জাম আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়ে বলেছিলেন, আগামী ১১ […]

কোভিড-১৯: ভারতকে ‘দ্রুত সহায়তা’র পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দেশটির সরকার ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত সহায়তার পরিকল্পনার কথা হোয়াইট হাউজের মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে। ইমেইল বার্তায় ওই মুখপাত্র বলেন, “আমরা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের সরকার ও সেখানকার স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছি। “এ বিষয়ে আরও তথ্য দ্রুতই জানাতে পারব বলে আশা করছি।” ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক […]

ব্রাজিলে অক্সিজেন সিলিন্ডারজাত কারখানায় বিস্ফোরণ

শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  কারখানাটির মালিক শিল্পে ব্যবহৃত গ্যাসের উৎপাদক কোম্পানি হোয়াইট মার্টিনস্ এক বিবৃতিতে বলেছে, এটি অক্সিজেন গ্যাস সিলিন্ডারজাত করার কারখানা হওয়ায় বিস্ফোরণের কারণে ওই অঞ্চলের অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়নি। সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরার জন্য তারা বিকল্প জায়গার সন্ধান করছে বলে কোম্পানিটি জানিয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান […]

কম্বোডিয়ায় লকডাউনে খাদ্য সংকট, হাজারো মানুষের ভোগান্তি

বিশ্বের সবচেয়ে কম সংখ্যক রোগীর দেশগুলোর মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে হঠাৎ প্রাদুর্ভাব বেড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৮,৮৪৮ জনে দাঁড়ায়, এদের মধ্যে ৬১ জনের মৃত্যু হয় এই পরিস্থিতিতে রাজধানী নম পেনে ১৫ এপ্রিল থেকে লকডাউন জারি করা হয়। শহরের কিছু এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়। জরুরী স্বাস্থ্যসেবা ব্যতিত […]