ক্যাটাগরি

মিয়ানমার সংকট অবসানে ‘ঐক্যমত্য হয়েছে’

কিন্তু মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বেসামরিক বিক্ষোভকারীদের হত্যা বন্ধের দাবিতে পরিষ্কার সম্মতি জানাননি বলে জানিয়েছেন তারা; বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস্ (আসিয়ান) নেতাদের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন সাংবাদিকদের বলেন, “এটি আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমরা তার পক্ষকে খুব বেশি অভিযুক্ত করার চেষ্টা করিনি […]

‘পাওয়া কিছু জিনিস’ নিখোঁজ সাবমেরিনের বলে ধারণা উদ্ধারকারীদের

ঘটনার তিন দিন পর অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কথা থাকায় সাবমেরিনটির ৫৩ নাবিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, এমন আশঙ্কার মধ্যেই শনিবার ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ৪৪ বছরের পুরনো সাবমেরিনটির সঠিক অবস্থান জানা না গেলেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে এবং তল্লাশি অব্যাহত থাকবে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা […]

কোভিড-১৯: টিকার মেধাস্বত্ত্ব ছাড়ের চাপ বাইডেনের ওপর

‘নৈতিকতার’ দিক বিবেচনায় শুক্রবার আইনপ্রণেতা ও অলাভজনক গোষ্ঠীর পক্ষ থেকে বাইডেনের কাছে এমন একটি আবেদন করা হয়েছে, যাতে ২০ লাখ মানুষের স্বাক্ষর রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের একদল সেনেটর, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সেখানকার প্রায় ১০০ সদস্য এবং ৬০ জন প্রাক্তন রাষ্ট্র প্রধান ও ১০০ জন নোবেল পুরস্কার বিজয়ী একই আবেদন জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনের […]

কেমন করে স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েল?

তিনি একজন ইসরায়েলি, নানা কনসার্টের আয়োজন করে দেন। রেড হট চিলি পেপার্স, রোলিং স্টোনের মতো ব্যান্ডের ইসরায়েলে কনসার্ট আয়োজনে তিনি ছিলেন। মাঝে মহামারীর ছেদ কাটিয়ে এখন ভেইসের মনে হচ্ছে ব্যবসা আবার জেগে উঠছে। “গত ১৪ দিনে আমরা যতগুলো শো করেছি, ঘোষণা দেওয়ার ৪-৫ ঘণ্টার মধ্যে সবগুলোর টিকেটি বিক্রি হয়ে গিয়েছিল। এটা কিন্তু স্বাভাবিক সময়ে হয় […]

কোভিড: জাপানে তৃতীয় দফায় জরুরি অবস্থা

শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারীর শুরু থেকে পরিস্থিতি সামলাতে এ নিয়ে দেশটি তৃতীয় দফায় জরুরি অবস্থা ঘোষণা করল। রাজধানী টোকিও, ওসাকা এবং আরও দুটো প্রশাসনিক এলাকায় প্রায় দু’সপ্তাহ সীমিত পরিসরে কড়া এই জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সুগা জানান, রোববার থেকে জরুরি অবস্থা শুরু হবে এবং চলবে ১১ […]

২৪ দিন পর অনশন ভাঙলেন নাভালনি

অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে নাভালনির ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বিবিসি জানায়, নাভালনি গত ৩১ মার্চ থেকে আরও ভাল চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেছিলেন। ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুইবার দেখে গেছেন এবং পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। তিনি বলেন, “এই অগ্রগতি এবং পরিস্থিতিতে আমি […]

পূর্ব জেরুজালেমে ত্রিমুখী সংঘর্ষে আহত শতাধিক

বৃহস্পতিবার রাতে শহরের দামেস্ক গেইটে ‘আরবদের মৃত্যু’ কামনা করে স্লোগান দেওয়া কয়েকশ কট্টর-জাতীয়তাবাদী ইসরায়েলি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়তে হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হয়েছে; তাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে নিতে […]

ফিলিপিন্সে অগভীর জলে আটকে যাওয়া কার্গো জাহাজের ৪ ক্রুর মৃতদেহ উদ্ধার

বুধবার পর্যন্ত জাহাজটির ৭ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ৯ ক্রুর খোঁজে অভিযান চলছে, বলেছে তারা। এলসিটি সেবু গ্রেট ওশান নামের ওই জাহাজটি নিকেলের আকরিক ও দুই হাজার লিটার ডিজেল বহন করছিল। সোমবার সুরিগাও দেল নর্তে প্রদেশে উপকূলের অগভীর পানিতে জাহাজটি আটকে যায়; ক্রুরা অবশ্য তার আগেই কার্গো জাহাজটি ছেড়ে যায় বলে ফিলিপিন্সের […]

মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি

বুধবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেছেন, রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোর অক্সিজেন মজুদ দিয়ে আট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সেবা কার্যক্রম চলতে পারে। কিছু বেসরকারি হাপাতালের মজুদের পরিমাণ মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মতো। “কাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে পর্যাপ্ত সরবরাহ না পেলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।” কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি সাহায্যের […]

জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত

একদিনেরও কম সময় নিয়ে ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন বলে বিবিসি জানিয়েছে। গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের ঘাড়ে শভিনের (৪৫) হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে  সমালোচনার ঝড় তুলে। সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন […]